Categories
বিবিধ

মালদায় শিল্পের পরিবেশ তৈরির দাবি সুকান্তের, বারুইপুর ইস্যুতে দিলেন কড়া প্রতিক্রিয়া।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – গুলি চালানো নিয়ে পুলিশের পক্ষ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার দুপুরে ইংরেজবাজার শহরে মালদা সমবায়িকা পরিদর্শন করেন। এখানেই একটি আমার মালদা স্টল খোলা হয়েছে। জেলা শাসকের উদ্যোগে এই স্টলে মালদা জেলার তৈরি সব ধরনের সামগ্ৰী বিক্রি হবে। আম, রেশম সহ একাধিক সামগ্ৰির প্রদশর্নী সাথে বিক্রির ব্যবস্থা থাকছে এখানে। মন্ত্রী এদিন বলেন পশ্চিমবঙ্গে শিল্প আসবে। সেই পরিবেশ তৈরি হচ্ছে। বারুইপুরে পুলিশের গুলি চালানো প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন পুলিশের লক্ষ্য করে গুলি চালালে পুলিশ তো গুলিই চালাবে। এখন কি ঘটনা ঘটেছে পুলিশ দেখছে।

Share This
Categories
বিবিধ

কাজ করেও টাকা নেই, চন্দ্রকোনা পৌরসভার VCT কর্মীদের আন্দোলন শুরু।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ডাক দিল VCT (ভেক্টর কন্ট্রোল টিম) কর্মীরা (সাফাই কর্মী) সকাল থেকে পৌরসভার গেটের সামনে বসে চলছে বিক্ষোভ। VCT কর্মীদের দাবি তারা তাদের কাজ করে প্রাপ্য টাকা পায়নি,তাদের বেতন মোট ২২৫ টাকা,মাসে ২০ দিন কাজ,সেই কাজ করে সংসার চলে। কিন্তু কাজ করে মেলেনি টাকা,তাই বুধবার সকাল থেকে কর্ম বিরতির ডাক দিয়েছে তারা। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার গেটের সামনে তাদের কাজের সরঞ্জাম রেখে বসে বিক্ষোভ শুরু করেছে কর্মীরা। তাদের দাবি মার্চ মাস থেকে তারা তাদের কাজের কোন টাকা পায়নি, তৃণমূল সরকারের এরপর ফের বিজেপি সরকার এই সরকারের আমলেও তারা টাকা না পেয়ে বিক্ষোভ । বিক্ষোভকারীদের দাবি গোটা ঘটনাটি ইতিমধ্যে তারা এলাকার বিধায়ক কে জানিয়েছেন তারা আশা করছেন হয়তো নতুন সরকারের আমলে তাদের সমস্যার সমাধান হবে।

Share This
Categories
বিবিধ

বছরের পর বছর দুর্ভোগ, চন্দ্রকোনার বেড়াবেড়িয়ায় আজও স্বপ্ন কংক্রিটের সেতুর।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-
নৌকোই ভরসা,ব্রিজ নেই কাঁধে স্কুল ব্যাগ। পায়ে জুতো হাতে। টলোমলো পায়ে জীবনের ঝুঁকি নিয়ে নৌকোতে চড়ে স্কুলের পথে রওনা দিচ্ছে ছোট ছোট ছাত্র-ছাত্রীরা। শুধু ওরা না। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের বেড়াবেড়িয়া গ্রাম সহ আশেপাশের আরও কয়েকটি গ্রামের শতাধিক মানুষকে রোজ এইভাবেই যাতায়াত করতে হয়।
কেন এই দুর্ভোগ?
একদিকে কেঠিয়স নদী, অন্যদিকে শিলাবতী নদী। আর মাঝখানে আটকে রয়েছে বেড়াবেড়িয়া গ্রাম। গভীর নদী খাদ পেরিয়ে নৌকোতেই জীবনের ঝুঁকি নিয়ে ওপারে যেতে হয় গ্রামবাসীদের। বছর গেছে ছবি বদলায়নি
বাম আমল গেছে, তৃণমূল জামানাও গেছে। কিন্তু গ্রামের এই করুণ ছবির কোনো পরিবর্তন হয়নি।
এখন মানুষ আশায় বুক বেঁধেছে বিজেপি সরকারের আমলে হয়তো কাজ হবে। এলাকার বিজেপি বিধায়ক সুকান্ত দোলই ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
গ্রামবাসীদের একটাই দাবি
এলাকায় দ্রুত একটি কংক্রিটের ব্রিজ হোক। তাহলেই বদলাবে বেড়াবেড়িয়ার ছবি।

Share This
Categories
বিবিধ

জঙ্গলে গিয়েছিলেন কাঠ কুড়াতে, ফিরলেন না আর—পরদিন মিলল ঝুমা রায়ের দেহ।

পশ্চিম মেদিনীপুর,নিজস্ব সংবাদদাতা:- জঙ্গলে শুকনো কাঠ এবং ছাতু কুড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ধীরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত শিরোমনিপুর জঙ্গলে পড়ে থাকা অবস্থায় ওই মহিলার দেহটি উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম ঝুমা রায়, বয়স আনুমানিক ৪৩ বছর। বাড়ি গোয়ালতোড় থানার জোগাড়ডাঙ্গার শিরোমনিপুর গ্রামে। সূত্রে আরো জানা যায় গতকাল অর্থাৎ মঙ্গলবার তিনি বাড়ি থেকে স্থানীয় জঙ্গলে শুকনো কাঠ ও ছাতু কুড়াতে গিয়েছিলেন। কিন্তু সন্ধ্যা নেমে গেলেও তিনি বাড়িতে ফিরে আসেননি।পরিবারের লোকজন ও গ্রামবাসীরা চিন্তিত হয়ে গতকাল রাত থেকেই জঙ্গলের বিভিন্ন অংশে ব্যাপক খোঁজখুঁজি শুরু করেন। এরপর আজ অর্থাৎ বুধবার সকালে আবারও তল্লাশি চালানোর সময় জঙ্গলের ভেতরে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।মৃতার পরিবার ও প্রতিবেশীদের দাবি, ঝুমা দেবী কানে কিছুটা কম শুনতেন। খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।

Share This
Categories
বিবিধ

রুপাঘাগড়া পার্কে উন্নয়নের বার্তা, নতুন রূপে সাজানোর প্রতিশ্রুতি বিধায়কদের।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত পাথর পাড়া অঞ্চলের রুপাঘাগড়া এলাকার পার্ক পরিদর্শন করলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো এবং গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা। এই দিন গোটা পার্ক ঘুরে দেখার পাশাপাশি আগামী দিনে নতুন ভাবে তৈরি হবে এই পার্ক এমনটাই আশ্বাস দিলেন দুই বিধায়ক। এই দিন দুই বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় মানুষজন।

Share This
Categories
বিবিধ

মহিলা-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেশপুরে রক্তদান শিবির, প্রশংসিত ক্লাবের উদ্যোগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের চাহিদা মেটানোর লক্ষ্যে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের দু’নম্বর অঞ্চলের বেলামহারাজপুর এলাকায় ড্রিম গোল্ডেন মেমোরিস ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে মহিলা এবং পুরুষ মিলিয়ে মোট ৫৭ জন রক্তদাতা রক্তদান করেন। এমনটাই জানিয়েছেন ক্লাবের সভাপতি রামতনু ঘোষ,এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক রাজেস ঘোষ, ক্লাব সদস্য সৌভিক ঘোষ,অমিত পাতর সহ অন্যান্য ক্লাব সংগঠনের সদস্যরা। এই দিন এই রক্তদান শিবিরে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে,উৎপল পাঁজা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Share This
Categories
বিবিধ

কড়া নিরাপত্তায় অনাস্থা সভা, মানিকচকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে প্রধান অপসারণ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানকে অপসারণ করলো তৃণমূল বিজেপি ও সিপিএমের জোট সদস্যরা। মোট ২৬ জন সদস্যের মধ্যে ১৬ জন সদস্যের ভোটাভুটিতে অপসারিত হয় মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুন্দ সরকার। এই অনাস্থাকে কেন্দ্র করে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়। বুধবার করা পুলিশি নিরাপত্তায় প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে নূরপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে অনাস্থা সভা হয়। ২৬ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের ১৬ জন সদস্য এই অনুষ্ঠান সভায় উপস্থিত হন। ১৬ জন সদস্য পঞ্চায়েতের প্রধান অপসারণ এর পক্ষে মতামত দেন। যদিও বাকি বিরোধী সদস্যরা অনুপস্থিত ছিলেন। সকলের সমর্থনের পঞ্চায়েতের প্রধান অপসারণ করা হয়।

Share This
Categories
বিবিধ

‘বিজেপি সরকার কথা রাখে’— বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে দাবি অম্লান ভাদুড়ির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে- বারুইপুর কান্ডে এক অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে মৃত্যুর প্রসঙ্গে কার্যত এমনটাই বললেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি।

Share This
Categories
বিবিধ

মাটি পরীক্ষাগারের ১২২ কর্মীর চাকরি বাতিলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি।।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – দীর্ঘদিন কাজ করার পর হঠাৎ চাকরি থেকে বাদ পড়ার অভিযোগ তুলে পুনর্বহালের দাবিতে মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন মালদা কৃষি দপ্তরের মাটি পরীক্ষাগারের কর্মীরা। বুধবার সকালে মালদা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন তাঁরা। অভিযোগ, মালদা, কলকাতা ও বাঁকুড়া-সহ রাজ্যের বিভিন্ন জেলায় মোট ১২২ জন কর্মী মাটি পরীক্ষার ল্যাবরেটরিতে কাজ করতেন। তাঁদের সকলকেই কোনও পূর্ব নোটিস বা নির্দিষ্ট কারণ ছাড়াই কাজ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মালদায় ১০ জন কর্মী কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে তিনজন ২০১৫ সাল থেকে এবং বাকিরা ২০২৫ সাল থেকে কাজ করছিলেন। দীর্ঘ ১০-১১ বছর কাজ করার পর চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন বলে দাবি তাঁদের। বয়স বেড়ে যাওয়ায় নতুন করে চাকরি পাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে জানান কর্মীরা। অবিলম্বে পুনর্বহালের দাবি জানিয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চান তাঁরা। পাশাপাশি বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও তুলে ধরবেন বলেও জানান আন্দোলনকারীরা।

Share This
Categories
বিবিধ

১২ নম্বর জাতীয় সড়কে ট্রেলার দুর্ঘটনা, সাময়িক বন্ধ যান চলাচল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– গাজোলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি ট্রেলার।ঘটনাটি ঘটে ১২ নম্বর জাতীয় সড়কের কদুবারি মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্রেলার কয়েকটি মারুতি গাড়ি শোরুমে নামিয়ে খালি অবস্থায় গাজোল হয়ে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। কদুবারি মোড়ের ট্রাফিক সিগন্যাল লাল থাকায় ট্রেলারটি সেখানে দাঁড়িয়ে পড়ে। পরে সিগন্যাল সবুজ হতেই গাড়িটি রায়গঞ্জের উদ্দেশে রওনা দেয়।
অভিযোগ, কিছুদূর এগোতেই সামনে একটি গাড়ি চলে আসায় ট্রেলারের চালক হঠাৎ জোরে ব্রেক কষেন। এর জেরে ট্রেলারের ইঞ্জিনের কেবিনটি ঘুরে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারালেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনায় কেউ আহত হননি।
তবে জোরে ধাক্কার ফলে ট্রেলারের তেলের ট্যাঙ্ক ফেটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কদুবারি ট্রাফিক গার্ডের পুলিশ এবং গাজোল থানার পুলিশ। দুর্ঘটনার জেরে রায়গঞ্জমুখী লেনে ১২ নম্বর জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ বিকল্প লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর দ্রুত একটি ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত ট্রেলারটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। ট্রেলারটি সরানোর পর জাতীয় সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়।

Share This