Categories
বিবিধ

রাতের অন্ধকারে হাতির হানা, ফালাকাটায় ভাঙল তিনটি বাড়ি ও দোকান।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার রাতে ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের দলমনি ডিভিশনে একটি বুনো হাতির হামলায় ধুলিস্যাৎ হয়েছে তিনটি বাড়ি ও একটি দোকান। দুর্যোগের রাতে বরাত জোরে রক্ষা পেয়েছেন ওই পরিবার গুলির সদস্যরা। বেশ কিছুক্ষণ তান্ডব চালানোর পর ওই বুনো হাতিটি ফের দলগাঁওয়ের জঙ্গলে ফিরে যায়। তবে বনদপ্তরের তরফে জানানো হয়েছে যে, ওই ক্ষতিগ্রস্থ পরিবার গুলি যদি সরকারি নিয়ম মেনে আবেদন জানান তবে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

Share This
Categories
বিবিধ

অন্নপূর্ণার আর্থিক সহায়তা না মেলায় গয়েশপুর পৌরসভায় বিক্ষোভ, দ্রুত সমাধানের দাবি।।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-অন্নপূর্ণা ভান্ডারে আর্থিক সহায়তা না পাওয়ায় গয়েশপুর পৌরসভায় বিক্ষোভ মহিলাদের।
এদিন পৌরসভার ভেতরে এক আধিকারিকের ঘরে ঢুকে ক্ষোভ প্রকাশ করেন পৌর অঞ্চলের বেশ কিছু মহিলারা।
তাদের অভিযোগ , অন্নপূর্ণা প্রকল্পের জন্য অফলাইন ও অনলাইনে উভয় পদ্ধতিতে আবেদন করেছিলেন। কিন্তু দির্ঘ দিন কেটে গেলেও তাদের অ্যাকাউন্টে কোন টাকা আসেনি। কেন তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হলেন, সেই প্রশ্নের উত্তর জানতে এদিন তাঁরা পৌরসভায় আসেন।
তাদের দাবি অনেকেই আর্থিক ভাবে স্বচ্ছল পরিবার, এমনকি পাকা বাড়ি ও চাকুরীজীবী পরিবারের সদস্যরা ও অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেয়েছেন।
অথচ প্রকৃত অর্থে যাদের এই সহায়তা প্রয়োজন, তাদের অনেকেই এখনোও বঞ্চিত।
যদিও এই বিষয়ে গয়েশপুর শহর মন্ডলের বিজেপি সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাস বলেন অন্নপূর্ণা ভান্ডারে আর্থিক সহায়তা সকলেই পাবেন।
একটু ধৈর্য ধরার প্রয়োজন আছে। সরকারি কর্মীরা তাদের কাজ করছেন তাদের সহোযোগিতা করা প্রয়োজন।

Share This
Categories
বিবিধ

অন্নপূর্ণার টাকা না মেলায় ব্লক অফিস ঘেরাও, দ্রুত সমাধানের দাবিতে সরব মহিলারা।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- মাটিগাড়া ব্লক অফিসে সোমবার অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন বিপুল সংখ্যক মহিলা।

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, আগে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেলেও বর্তমানে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের দাবি, প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র অনেক আগেই ব্লক অফিসে জমা দেওয়া হয়েছে। কিন্তু এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও আবেদনপত্রের বর্তমান অবস্থা এখনও ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে।

এদিন তাঁরা প্রশাসনের কাছে অবিলম্বে আবেদনগুলির নিষ্পত্তি করে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা প্রদান করার দাবি জানান। পাশাপাশি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

Share This
Categories
বিবিধ

পতাকা উত্তোলনের সময় দুর্ঘটনায় মৃত্যু, পাপাই পাণকে শ্রদ্ধায় পাঁচখুরিতে মৌন মিছিল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার পাঁচখুরি এলাকায় মৃত বিজেপি কর্মী পাপাই পাণের আত্মার শান্তি কামনায় মৌন মিছিল করলে ও বিজেপির নেতা কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় এই মৌন মিছিলে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। প্রসঙ্গত গতকাল অর্থাৎ সোমবার ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ২৬ বছর বয়সি বিজেপি কর্মী পাপাই পানের।

Share This
Categories
বিবিধ

অন্নপূর্ণা প্রকল্পে অনিয়মের অভিযোগ, গাজোল ব্লক অফিসের সামনে বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মঙ্গলবার গাজোল ব্লক প্রশাসনের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন দুই শতাধিক গ্রামের মহিলারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে গাজল থানার পুলিশ বাহিনী। মহিলা পুলিশও ছিল। তাঁরা ক্ষোভ উগরে দেন। গাজোলোর বিডিও সুমন ঘোষ,গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় মহিলারা। ওই সময়ের মধ্যে এলাকায় ব্যাপক উত্তেজনার পরিবেশ তৈরি হয়। জানা গেছে, গাজোল এলাকায় ১৫ টি গ্রাম পঞ্চায়েত। ১ জুলাই থেকে তিন হাজার টাকা করে পাচ্ছেন মহিলারা। অভিযোগ, একাধিক গ্রাম পঞ্চায়েতে যোগ্য মহিলারা টাকা পায়নি। পেয়েছে শুধু অযোগ্য মহিলারা। গত দুমাস ধরে টাকা পাচ্ছে না। অফ এবং অন লাইনে ফর্ম পূরণ করেও টাকা আসেনি। অতীতে একাধিক বার বিভিন্ন মহলে গিয়ে কাজ হয়নি। সেজন্য তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখে ছুটে আসেন বিধায়ক এবং বিডিও। তাঁরা মাইক হাতে নিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেন। আগামী দিনে টাকা পাবেন বলে বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছেন।

Share This
Categories
বিবিধ

স্কুলের জায়গায় দলীয় কার্যালয় ও দোকানঘর! দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- স্কুলের জায়গা দখল করে তৈরি হয়েছে যুব তৃণমূলের কার্যালয়। প্রায় ২৭ শতক জায়গা দখল করে রয়েছে অবৈধ নির্মাণ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সরকার পরিবর্তন হতেই অবৈধ নির্মাণ ভাঙতে, জেলাশাসকের দ্বারস্থ খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন তিনি। তার অভিযোগ এলাকার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। মালদার রতুয়া দুই নম্বর ব্লকের অন্তর্গত শ্রীপুর দুই গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার ঘটনা।
অভিযোগ এই এলাকায় কুমারগঞ্জ নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়ের প্রাঙ্গনে থাকা ২৭ শতক জমি দখল করে অবৈধভাবে যুব তৃণমূলের কার্যালয় নির্মাণ করা হয়েছে। তারই পাশাপাশি নির্মাণ করা হয়েছে বেশ কিছু দোকান ঘর সেগুলি ভাড়া দেওয়া হয়েছে। অভিযোগ এই এলাকারই তৃণমূল নেতা মহব্বত আলীর নেতৃত্বেই চলেছে এই অবৈধ কাজ।
স্কুল কর্তৃপক্ষের দাবি এর আগেও তারা বারবার বিয়ের ও ডিআই অফিসের দ্বারস্থ হয়েছেন কিন্তু কোন কাজ হয়নি।
তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিকুল হক বলেন, আমি জেলা শাসকের কাছে আবেদন করেছি সমস্তটা মাপ যোগ করে যতটা অবৈধ নির্মাণ রয়েছে তা বুলডোজার দিয়ে যাতে ভেঙে দেওয়া হয়। এ রাজু আমি চেষ্টা করেছিলাম কিন্তু করতে পারিনি। কিন্তু কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে এই দখল মুক্ত করা সম্ভব।
কোন দখলদারি চলবে না। অবৈধ নির্মাণ করলে তা বুলডোজার দিয়ে ভাঙ্গা হবে দাবি মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর।
তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, কেউ যদি অবৈধ নির্মাণ করে সরকারি জায়গা দখল করে তা ভাঙতে হবে। কোন ছাড় নেই।

Share This
Categories
বিবিধ

রাস্তা, সেতু, ক্যান্টিন, বিজ্ঞান বিভাগ-সহ একাধিক দাবিতে খগেন মুর্মুর কাছে স্মারকলিপি কলেজের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও আজও হরিশ্চন্দ্রপুর কলেজের নিজস্ব যাতায়াতের রাস্তা তৈরি হয়নি। ফলে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের অন্যের জমির ওপর দিয়ে কলেজে যাতায়াত করতে হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে কলেজ-সংলগ্ন সেতুর কাজ। এই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতে সোমবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে কাছে পেয়ে দাবি জানান কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। তাঁদের প্রধান দাবি ছিল কলেজে যাওয়ার জন্য একটি স্থায়ী রাস্তা নির্মাণ এবং দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা সেতুর কাজ দ্রুত সম্পূর্ণ করা। পাশাপাশি কলেজে ক্যান্টিন, সমৃদ্ধ গ্রন্থাগার, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু, খেলার মাঠের সংস্কার, সাইকেল ও মোটরবাইক পার্কিংয়ের ব্যবস্থা এবং শিক্ষক-শিক্ষিকার শূন্যপদ পূরণের দাবিও জানানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের মন্ত্রী শৈলেন সরকার এবং হরিশ্চন্দ্রপুরের তৎকালীন বিধায়ক তজমুল হোসেনের উদ্যোগে ১৮ বিঘা জমির ওপর হরিশ্চন্দ্রপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে ১২ বিঘা জমি দান করে পিপলা পল্লী সমিতি এবং বাকি ৬ বিঘা জমি সরকার ক্রয় করে। তবে কলেজ প্রতিষ্ঠার পরও নিজস্ব রাস্তা তৈরি না হওয়ায় আজও অন্যের জমির ওপর দিয়েই যাতায়াত করতে হয়। কাঁচা রাস্তা হওয়ায় বর্ষাকালে সেখানে জল জমে কাদার সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তির শিকার হন পড়ুয়া ও শিক্ষকরা। প্রায় আট বছর আগে কলেজে যাতায়াতের সুবিধার জন্য ব্লকের উদ্যোগে ১০০ দিনের কাজ প্রকল্পে একটি সেতু নির্মাণ শুরু হয়েছিল। কিন্তু প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় সেতুর কাজও মাঝপথে থেমে যায়। এরপর থেকে সেতুটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কলেজের ছাত্র কৃষ্ণ দাস, প্রতীক মণ্ডল ও যুতি চৌধুরী বলেন, কলেজের সবচেয়ে বড় সমস্যা রাস্তা। এছাড়া ক্যান্টিন নেই, উন্নত মানের গ্রন্থাগার নেই। শুধু কলা বিভাগ রয়েছে। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালুর দাবি জানাচ্ছি। খেলার মাঠেরও বেহাল অবস্থা। সাইকেল ও মোটরবাইক রাখার জন্য পার্কিং নেই। শিক্ষকেরও অভাব রয়েছে। এসব সমস্যার কারণে অনেক ছাত্রছাত্রী নিয়মিত কলেজে আসতে পারে না। তাই সাংসদ খগেন মুর্মুর কাছে আমাদের দাবিগুলি তুলে ধরেছি। হরিশ্চন্দ্রপুর কলেজের অধ্যক্ষ ড. সুমিত নন্দী বলেন, কলেজে দুই হাজারের বেশি ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষা ও অশিক্ষাকর্মী মিলিয়ে মোট কর্মীর সংখ্যা ৩১। দীর্ঘদিন ধরেই কলেজে একাধিক সমস্যা রয়েছে। এর আগেও বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বিষয়গুলি জানানো হয়েছে। কিন্তু এখনও সমস্যার সমাধান হয়নি। এবার সাংসদ খগেন মুর্মুর কাছেও বিষয়গুলি তুলে ধরা হয়েছে। অন্যদিকে, সাংসদ খগেন মুর্মু কলেজের সমস্যা ও দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

Share This
Categories
বিবিধ

জেলা জুড়ে জন্মজয়ন্তীর আবহ, বিদ্যালয় ও বিজেপির উদ্যোগে নানা কর্মসূচি আলিপুরদুয়ারে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : আলিপুরদুয়ার জেলা জুড়ে বিভিন্ন এলাকায় নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে ডা: শ্যামাপ্রসাদ মুখার্জী জন্মজয়ন্তী পালন করা হল। হাসিমারা এলাকায় বিজেপি পক্ষ থেকে ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জী জন্মজয়ন্তী শ্রদ্ধা সহিত পালিত করা হয়।

ওপরদিকে দলসিংপাড়াতে বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান মধ্য দিয়ে আজকের দিনটি পালন করা হয়। দলসিংপাড়া সরস্বতী হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে এই উপলক্ষে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share This
Categories
বিবিধ

টাউন ক্লাব স্টেডিয়ামে শিক্ষকদের মিলনমেলা, আট দলীয় ফুটবল টুর্নামেন্টে উদযাপিত ১২৫তম জন্মজয়ন্তী।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। এই উপলক্ষকে সামনে রেখে ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে আয়োজিত হল আট দলীয় এক দিবসীয় শিক্ষক ফুটবল টুর্নামেন্ট।সোমবার এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে ছিল সাজসাজ রব। টুর্নামেন্টে ফালাকাটার আটটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

Share This
Categories
বিবিধ

মালদায় সোলার পরিষেবার সূচনা, কৃষি ও গৃহস্থালিতে মিলবে সৌরশক্তির সুবিধা।

মালদা,নিজস্ব সংবাদদাতা:— মালদা জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো সোলার সিস্টেম পরিষেবা। রবিবার দুপুরে মালদা শহরের বাঁশবাড়ি এলাকায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পরিষেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হরিরামপুর কলেজের প্রিন্সিপাল ড. আব্দুল ওয়াহেদ, ইঞ্জিনিয়ার অর্ক মজুমদার, সংস্থার ডাইরেক্টর সাবির আহমেদ, নিবেদিতা সরকার সহ অন্যান্য অতিথিরা। উদ্যোক্তাদের দাবি, পেট্রোল, ডিজেল, কয়লা-সহ প্রচলিত জ্বালানির ব্যবহার কমানো এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ বিলের বিকল্প হিসেবে কেন্দ্র সরকারের সহযোগিতায় সাশ্রয়ী মূল্যে এই সোলার পরিষেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে কৃষিজমিতে সেচের পাম্প, বাড়ির বিদ্যুৎ ব্যবস্থা, জলের পাম্পসহ বিভিন্ন কাজে সৌরশক্তি ব্যবহার করা যাবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের বিদ্যুৎ খরচ কমানো এবং নতুন শক্তির ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Share This