Categories
বিবিধ

মালদায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতে তোলা হল অভিযুক্তকে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– এক নাবালিকাকে বাড়িতে ফুঁসলে নিয়ে গিয়ে ধর্ষণ। ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ ওই নাবালিকা ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ইংরেজবাজারের যদুপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্ত শেখ রবিউলকে গ্রেফতার করল পুলিশ। বিহারের পূর্ণিয়ায় পালিয়ে গিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে ওই যুবক। পুলিশ জানিয়েছে, প্রযুক্তিগত সাহায্য নিয়ে পূর্ণিয়া থেকে রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আজ সকালে ধৃতকে তোলা হল মালদা জেলা আদালতে। পুলিশ সাতদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের যদুপুরে একই এলাকার বাসিন্দা নির্যাতিতা নাবালিকা এবং অভিযুক্ত বছর ত্রিশের যুবক যুবক শেখ রবিউল। গতকাল দুপুরে ওই যুবকের বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া বছর ১২-র ওই নাবালিকাকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। এরপর ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে মেয়ের পরিবারের লোকজন তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনেন। এদিকে ঘটনার পর বিহারে পালিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে যুবক। নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রূজু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। উত্তেজনা থাকায় এলাকায় রয়েছে পুলিশ পিকেট।

মালদহের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই বিশেষ দল গঠন করে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি বিধানের ব্যবস্থা হবে।

Share This
Categories
বিবিধ

পোস্ট অফিস মোড়ে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে পুষ্পার্ঘ, উপস্থিত বিজেপি নেতৃত্ব।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা জানাল জেলা বিজেপি। সোমবার মালদা শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন দলের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী, বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলী-সহ জেলার অন্যান্য নেতৃত্ব। মাল্যদান পর্বের শেষে ডঃ মুখার্জির জীবনাদর্শ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন উপস্থিত নেতারা।

জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়, ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদিন জেলাজুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিভিন্ন এলাকায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন, স্মরণসভা ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

Share This
Categories
বিবিধ

১৪ দিনব্যাপী জন্মবার্ষিকী কর্মসূচির সমাপ্তি, ছাত্রছাত্রীদের দেশগঠনের আহ্বান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর উচ্চ বিদ্যালয়ে (উ: মা:) শীর্ষক ১৪ দিনব্যাপী জন্মদিন পাক্ষিকের সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেলো সোমবার।

বিদ্যালয়ের আয়োজিত এই শুরু হয় ২৩ জুন থেকে ৬ জুলাই শেষ হয়। দুই সপ্তাহ ধরে বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। পোস্টার অনুযায়ী কর্মসূচির মধ্যে ছিল
কুইজ, বসে আঁকো ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে থেকে ঋষিপুর উচ্চ বিদ্যালয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, প্রাথমিক শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী দিলীপ কুমার মন্ডল, শ্রীরামপুর অঞ্চলের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমিত সাহা মহাশয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ধনঞ্জয় ঘোষ,

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রীবৃন্দ।

আলোচনায় বক্তারা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, দেশপ্রেম, শিক্ষাক্ষেত্রে অবদান এবং “এক দেশ, এক নিশান, এক বিধান” এর আদর্শ নিয়ে আলোচনা করেন। বক্তারা ছাত্র-ছাত্রীদের তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন প্রজন্মের মধ্যে জাতীয়তাবোধ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

Share This
Categories
বিবিধ

কোলাঘাট ফুল বাজার পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত ও পাঁশকুড়া পূর্ব বিধায়ক সুব্রত মাইতি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বর্ষা নামতেই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ফুলের বাজার কার্যত বেহাল পরিস্থিতি। জল জমে চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে রাস্তাঘাট। এর ফলে চরম সমস্যায় পড়েছে ফুল চাষীরা। কোলাঘাট সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুল চাষিরা এই ফুলবাজারে ফুল বিক্রি করতে আসেন, এই বর্ষার সময় এলেই বহু দুর দুরান্ত থেকে ক্রেতারা না আসতে পারায় চরম সমস্যার মধ্যে পড়তে হয় ফুল চাষীদের। তার মাঝে ফুল বাজারে জল জমে অযোগ্য পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণে কার্য তো মাথায় হাত পড়ে যায় ফুল চাষীদের। রবিবার সকালে কোলাঘাট ফুল বাজার পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত ও পাঁশকুড়া পূর্ব বিধায়ক সুব্রত মাইতি। এই দিন বিধায়ক ও সভাধিপতি জানিয়েছেন আমরা বাজারের পরিস্থিতি ঘুরে দেখলাম। খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী দিনে জেলাশাসকের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধানের রাস্তা খোঁজার আপ্রাণ চেষ্টা করব।

Share This
Categories
বিবিধ

রূপনারায়ণ নদীর দেনান বাঁধ ঘুরে দেখলেন বামদেব গুছাইত ও সুব্রত মাইতি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ণ নদীর দেনান বাঁধ অতি গুরুত্বপূর্ণ। নদীতে ঘোড়া কোটালের সময় যেভাবে জলোচ্ছ্বাস দেখা যায় তাতে নদী পাড়ে বসবাসকারী বিস্তীর্ণ এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এই পরিস্থিতিতে নদীর বাঁধ রক্ষণাবেক্ষণ এবং তার পরিকাঠামো খতিয়ে দেখতে রবিবার সকালে পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি বাম গুছাইত ও পূর্ব পাঁশকুড়ার বিধায়ক সুব্রত মাইতি। গোটা এলাকা পরিদর্শনের পাশাপাশি নদী বাঁধ পরিদর্শন করলেন বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি। ইতিমধ্যেই বিধায়ক জানিয়েছেন এই বাঁধ অতি গুরুত্বপূর্ণ কোলাঘাট সহ পার্শ্ববর্তী শিল্প এলাকা এই নদী বাঁধের জন্যই সুরক্ষিত রয়েছে। আগামী দিনে যাতে এই নদী বাঁধ সুন্দর ভাবে তৈরি করার পরিকল্পনা করছেন বিধায়ক সহ জেলা প্রশাসন। তাতে কোলাঘাটের ঐতিহ্য আরো বাড়বে বলে আশাবাদী তারা। পাশাপাশি বিগত সরকারের বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গ তুলে ধরলেন বিধায়ক সুব্রত মাইতি।

Share This
Categories
বিবিধ

পঞ্চমী থেকে ফটিকচক পর্যন্ত বেহাল রাস্তা, উন্নয়নের দাবিতে বিজেপির কর্মসূচি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের পঞ্চমী থেকে ফটিকচক পর্যন্ত রাস্তার বেহাল দশা। অল্প বৃষ্টিতেই রাস্তায় জমেছে জল, যার কারনে পথ চলতে সাধারণ মানুষের নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এইমত অবস্থায় পথে নামলো বিজেপি কর্মীরা । পরশুরা বুথের সভাপতি সহ অন্যান্য কর্মী সমর্থকরা একত্রিত হয়ে রবিবার রাস্তা ছাড়াইয়ের কাজে হাত লাগান। রাস্তার জমে থাকা জল নিকাশি করার লক্ষ্যে ঝুড়ি,কোদাল নিয়ে রাস্তা ছাড়াইয়ের কাজে হাত লাগান বিজেপি কর্মীরা। স্থানীয় BJP র বুথ সভাপতি নিতাই ঘোষ জানিয়েছেন বিগত সরকারের আমলে এই রাস্তা নিয়ে বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। রাজ্য সরকার পরিবর্তন হয়েছে এবারে সাধারণ মানুষের সমস্ত সমস্যা দূর করবে এই বিজেপি ডল ইঞ্জিন সরকার।

Share This
Categories
বিবিধ

একতারপুরে রাস্তা উদ্বোধনে মন্ত্রী দিলীপ ঘোষ, অন্নপূর্ণা যোজনার যোগ্যতা নিয়ে স্পষ্ট বার্তা।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- অন্নপূর্ণা যোজনা সবাই পাবে না,যারা পাওয়ার যোগ্য,যারা উপযুক্ত হবেন তারাই পাবেন। এটা লক্ষ্মীর ভান্ডার নয় প্রুফ দাও সাড়ে তিন লক্ষ পুলিশকে দাও এটা হবে না। যাদের প্রয়োজন তারাই একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের একতারপুরে সাংসদ তহবিলে বরাদ্দ অর্থে কংক্রিটের রাস্তা উদ্বোধন করতে এসে রাজ্যজুড়ে অন্নপূর্ণা নিয়ে অস্থিরতার প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন ও প্রাণিসম্পদ উন্নয়ন ও কৃষিবিপন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি কুনাল ঘোষের বাড়ির সামনে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙা নিয়ে কার্যত হুশিয়ারি দিলেন অভিযুক্তদের। এই দিন তিনি জানিয়েছেন যে কোন মহাপুরুষের মূর্তি ভাঙ্গা মানে তাকে অপমান করা। সরকার করা পদক্ষেপ নেবে। পুলিশ তদন্ত করে দেখবে। এই ধরনের বদমাশি কখনো সহ্য করা হবে না। এই দিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং বিজেপির নেতাকর্মীরা।এই রাস্তা নির্মাণের ফলে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ ও নিরাপদ হবে, তেমন গ্রামের কৃষকরাও উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন।রাস্তাটির দু’পাশেই বিস্তীর্ণ কৃষিজমি রয়েছে। ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল ও অন্যান্য কৃষিপণ্য আরও সহজে বাজারে পৌঁছে দিতে পারবেন। এতে পরিবহণ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে এবং স্থানীয় কৃষি অর্থনীতির বিকাশে এই রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ।

Share This
Categories
বিবিধ

ভিড় কমাতে বড় উদ্যোগ, মেদিনীপুর থেকে দীঘা-কলকাতায় নতুন সরকারি বাস চালু।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণবঙ্গের যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ! রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে মেদিনীপুর–দীঘা এবং মেদিনীপুর–কলকাতা রুটে মোট ছয়টি নতুন সরকারি বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC)। এর মধ্যে মেদিনীপুর থেকে দীঘা রুটে দুটি এবং মেদিনীপুর থেকে কলকাতা রুটে চারটি নতুন বাস চলাচল শুরু করেছে। নতুন এই পরিষেবা চালু হওয়ায় প্রতিদিনের যাত্রীদের যাতায়াতে উল্লেখযোগ্য সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে ট্রেনের অনিয়মিত চলাচল এবং যাত্রীসংখ্যা বৃদ্ধির কারণে বহু মানুষ বাধ্য হয়ে সরকারি বাসের উপর নির্ভর করছেন। বিশেষ করে কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, চিকিৎসার জন্য যাতায়াতকারী এবং পর্যটকদের কাছে মেদিনীপুর–কলকাতা ও মেদিনীপুর–দীঘা রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রয়োজনের তুলনায় বাসের সংখ্যা কম থাকায় প্রতিটি বাসেই অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। অনেক সময় যাত্রীদের দাঁড়িয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছিল, আবার বহু যাত্রী বাসে উঠতেই পারছিলেন না।
এই পরিস্থিতির কথা মাথায় রেখে যাত্রীদের দাবি মেনে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নতুন ছয়টি বাস চালুর সিদ্ধান্ত নেয়। রবিবার আনুষ্ঠানিকভাবে বাসগুলির উদ্বোধন করা হয় মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর গুছাইত, এসবিএসটিসির চেয়ারম্যান মারুফ হামাল, আঞ্চলিক পরিবহন আধিকারিক সন্দীপ সাহা-সহ পরিবহন দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ধাপে ধাপে সরকারি বাস পরিষেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী আরও নতুন বাস ও নতুন রুট চালুর বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
রাজ্যে নতুন সরকার গঠনের পর মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু হয়েছে। এই প্রকল্প চালুর পর থেকে সরকারি বাসে মহিলা যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সাধারণ যাত্রীদের সংখ্যাও বেড়েছে। ফলে বহু রুটে বাসে অতিরিক্ত ভিড় নিত্যদিনের চিত্র হয়ে উঠেছিল। নতুন বাস চালু হওয়ায় সেই চাপ অনেকটাই কমবে বলে আশা করছেন পরিবহন কর্তৃপক্ষ এবং যাত্রীরা।
বিশেষ করে সপ্তাহান্তে দীঘামুখী পর্যটকদের ভিড় এবং প্রতিদিন কলকাতাগামী অফিসযাত্রীদের চাপ সামাল দিতে এই নতুন পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যাত্রীদের মতে, সরকারি বাসের সংখ্যা বাড়লে শুধু ভিড়ই কমবে না, সময়মতো গন্তব্যে পৌঁছানোও সহজ হবে। পরিবহন বিশেষজ্ঞদের মতে, সরকারি বাস পরিষেবা বৃদ্ধি পেলে সাধারণ মানুষের যাতায়াত আরও সাশ্রয়ী, নিরাপদ এবং সহজ হবে। পাশাপাশি বেসরকারি পরিবহনের উপর নির্ভরতাও কিছুটা কমবে। সব মিলিয়ে মেদিনীপুর থেকে দীঘা ও কলকাতা রুটে নতুন ছয়টি সরকারি বাস চালুর সিদ্ধান্তকে সাধারণ মানুষ অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন।

Share This
Categories
বিবিধ

মমতা, ২১ জুলাই ও তৃণমূল ভাঙন নিয়ে খড়্গপুরে একাধিক মন্তব্য দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুভেন্দু অধিকারী রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মানছেন কি মানছেন না তা নিয়ে কিছু যায় আসে না! এরা নিয়ম নীতি কিছুই মানে না। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের নিজের বাংলোতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোশ্যাল মিডিয়াতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম প্রকাশ হওয়ার পর নানান চর্চা শুরু হয় সংবাদমাধ্যমে। সেই প্রসঙ্গ নিয়ে কার্যত এভাবেই মন্তব্য করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। অন্যদিকে শ্যাম প্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করতে চলেছে রাজ্য বিজেপি। সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন করা হচ্ছে খুব ধুমধাম করে। আগামীকাল কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খড়্গপুরে জানালেন হয়েছে মন্ত্রী দিলীপ ঘোষ। শ্যামাপ্রসাদ মুখার্জী কে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও দাবি করলেন তিনি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিক্সা চড়া প্রসঙ্গ নিয়ে এই দিন দিলীপ ঘোষ জানিয়েছেন রিকশাতেই চড়তে হবে ওনার গাড়ি চড়ার সুযোগ হবে না। ২১ জুলাই করতে কে বারণ করেছে? একুশে জুলাই সব জায়গায় হওয়া উচিত। পশ্চিমবঙ্গের ইতিহাসে ওটা একটা বড় ঘটনা। প্রয়োজনে সরকার সহযোগিতা করবে। কিন্তু উনি সবকিছু কব্জা করে নেবেন এটা কি করে হয়? উনার শুধু কব্জা করার মানসিকতা। ঠিক এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কে বিছানা করেন মন্ত্রী দিলীপ ঘোষ। অন্যদিকে তৃণমূল ভাঙ্গার প্রসঙ্গ নিয়ে এই দিন দিলীপ ঘোষ জানিয়েছেন চেয়ারম্যান উনি একা ছিলেন একাই থাকবেন। ওনার পার্টি এখন সার্কাস পার্টি হয়ে গিয়েছে। আজ ছেড়ে ছেড়ে লোকেরা পালাচ্ছে। মানুষ আপনাদের বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিধানসভায় আসুন, কাজ করুন। এটা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা হচ্ছে। সরকার আপনাদের মর্যাদা দিয়েছে। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য ঋতব্রতর তৃণমূলের যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ নিয়ে কার্যত দিলীপ ঘোষ বলেন তৃণমূল দলটার লুট হয়ে যাবে, ওটা দরকার আছে, সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক হয়ে গিয়েছে তৃণমূল। মজার বিষয় হচ্ছে যারা সবকিছু লাভ নিয়েছে তারা আজ জামাকাপড় ধুয়ে ফেলতে চাইছে।

Share This
Categories
বিবিধ

গড়বেতায় কংগ্রেসের সদস্য সংগ্রহ অভিযান, ১০০ যুবকের যোগদানের দাবি।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে পালা বদলের পর ধীরে ধীরে ঘর গোছাতে শুরু করেছে জাতীয় কংগ্রেস। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে ১০০ জন যুবক জাতীয় কংগ্রেসের যোগদান করলো বলে দাবি জাতীয় কংগ্রেসের। এই দিন নব কংগ্রেস কর্মীদের দলীয় পতাকা তুলে দেন জেলার সভাপতি দেবাশীষ ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি ভৈরব রায় সহ একাধিক জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা।

Share This