Categories
বিবিধ

রূপনারায়ণ নদীর দেনান বাঁধ ঘুরে দেখলেন বামদেব গুছাইত ও সুব্রত মাইতি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ণ নদীর দেনান বাঁধ অতি গুরুত্বপূর্ণ। নদীতে ঘোড়া কোটালের সময় যেভাবে জলোচ্ছ্বাস দেখা যায় তাতে নদী পাড়ে বসবাসকারী বিস্তীর্ণ এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এই পরিস্থিতিতে নদীর বাঁধ রক্ষণাবেক্ষণ এবং তার পরিকাঠামো খতিয়ে দেখতে রবিবার সকালে পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি বাম গুছাইত ও পূর্ব পাঁশকুড়ার বিধায়ক সুব্রত মাইতি। গোটা এলাকা পরিদর্শনের পাশাপাশি নদী বাঁধ পরিদর্শন করলেন বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি। ইতিমধ্যেই বিধায়ক জানিয়েছেন এই বাঁধ অতি গুরুত্বপূর্ণ কোলাঘাট সহ পার্শ্ববর্তী শিল্প এলাকা এই নদী বাঁধের জন্যই সুরক্ষিত রয়েছে। আগামী দিনে যাতে এই নদী বাঁধ সুন্দর ভাবে তৈরি করার পরিকল্পনা করছেন বিধায়ক সহ জেলা প্রশাসন। তাতে কোলাঘাটের ঐতিহ্য আরো বাড়বে বলে আশাবাদী তারা। পাশাপাশি বিগত সরকারের বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গ তুলে ধরলেন বিধায়ক সুব্রত মাইতি।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *