Categories
বিবিধ

দল পরিবর্তনের চাপ, তোলাবাজি ও আবাস যোজনা নিয়ে অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি বিজেপি কর্মীর।

মালদা, ইংরেজবাজা, নিজস্ব সংবাদদাতা :-
ইংরেজবাজার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘোরাপীড় ঘোষপাড়া এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মী সুনীল রায় তৃণমূল কাউন্সিলর কাকলি কর্মকার ও তাঁর ঘনিষ্ঠ রাজকুমার ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগ, গত ১৮ই মার্চ ২০২৬ তারিখে ঘোরাপীর স্ট্যান্ডে তাঁকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তিনি রাজি না হওয়ায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন।
সুনীল রায়ের আরও অভিযোগ, গত কয়েক বছর ধরে অভিযুক্তরা এলাকায় তোলাবাজি, কাটমানি, বেআইনিভাবে জমি ভরাট সহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া, বিজেপি করায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ৭৪ হাজার টাকার কিস্তি এখনও পাননি বলে দাবি করেন তিনি।
সুনীল রায়ের স্ত্রী কামনা রায়ের অভিযোগ, আবাস যোজনার টাকার বিষয়ে জানতে ওয়ার্ড অফিসে গেলে কাউন্সিলর ও তাঁর অনুগামীরা তাঁর স্বামী বিজেপি করেন বলে ওই টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলে তবেই সুবিধা মিলবে বলে তাঁদের জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
দম্পতির দাবি, তাঁরা বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কোনও তদন্ত শুরু হয়নি বলে অভিযোগ তাঁদের। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যাবেন তারা l

অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি কর্মকার। তাঁর বক্তব্য, সুনীল রায় ও তাঁর পরিবারকে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদনপত্র পূরণ থেকে শুরু করে বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করেছেন।
প্রাণনাশের হুমকির অভিযোগ প্রসঙ্গে কাউন্সিলর বলেন, “দল যে কেউ করতে পারেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। আমি কখনও কাউকে দল পরিবর্তনের জন্য চাপ দিইনি বা হুমকি দিইনি। আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
আবাস যোজনার টাকা নিয়ে তিনি বলেন, সরকারি প্রকল্পের অর্থ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। একজন কাউন্সিলরের পক্ষে সেই টাকা আটকে রাখা বা দেওয়া সম্ভব নয়। তাই এই অভিযোগও বাস্তবসম্মত নয় বলে দাবি করেন তিনি।
অভিযোগের সত্যতা সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

Share This
Categories
বিবিধ

মানিকচকে পিসার হামলায় যুবকের মৃত্যু, অভিযুক্ত পলাতক; তদন্তে পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মানিকচকের নাজিরপুর পশ্চিম পাড়ায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে পিসার হাতে খুন যুবক। মৃত যুবকের নাম শেখ রবিউল (২৮)। ঘটনা সম্পর্কে জানা গেছে সোমবার রাতে পশ্চিম পাড়ার বাসিন্দা আলতাফ মোমিনের মেয়ের সঙ্গে বচসা বাঁধে তারই বৌদি সালমার সাথে। সেই সময় আলতাফ মমিন সালমা এবং তার মা আকলিমাকে মারধর করে। এই মারধরের বিষয়ে নিজের পিসা আলতাফ মোমিনকে জিজ্ঞাসা করতে যায় রবিউল। অভিযোগ সেই সময়ই আলতাফ ঘরের ভেতর থেকে চাকু বের করে পরপর হামলা করে রবিউলের উপর। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রবিউল, স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর থেকেই পলাতক আলতাফ। অন্যদিকে এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

প্রবল বর্ষণে আলিপুরদুয়ার শহরে জলাবদ্ধতা, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার পুরসভার একাধিক ওয়ার্ড। শহরের ৫, ৮, ৯ ও ১৫ নম্বর ওয়ার্ড-সহ বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের পাশাপাশি বহু বাড়িঘরেও জল ঢুকে পড়েছে। ফলে নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জল জমে থাকায় যাতায়াতেও সমস্যা দেখা দিয়েছে।এদিকে, লাগাতার বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

Share This
Categories
বিবিধ

ভারি বৃষ্টির জেরে গোবরজদী ডাইভারশন সেতু ধসে চাঞ্চল্য, আটকে বহু যানবাহন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : জয়গাঁ গামী প্রধান সড়কে স্থিত গোবরজদী নদীর ডাইভারশন সেতু ভেঙ্গে গেল। আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়গাঁ গামী সড়কে বিবাড়ি এলাকায় যে গোবরজদী ডাইভারশন সেতু রয়েছে গতকাল রাতে জলের স্রোতে ভেঙ্গে যায়। যোগাযোগ প্রায় বন্ধ। সেতুর দুধারে গাড়ি দাড়িয়ে রয়েছে। ছোটো গাড়ি গুলো পাশে পুরানো সেতু দিয়ে চলাচল করছে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি পাতের ফলে ফলে ফুলেফেঁপে উঠেছে সব নদী ঝোরা।।

Share This
Categories
বিবিধ

দুধ, ঘি, মধু ও পবিত্র জলে জগন্নাথদেবের মহাস্নান, জটেশ্বরে উৎসবের আমেজ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- সোমবার জটেশ্বর রথযাত্রা কমিটির উদ্যোগে জটেশ্বর শিব মন্দিরে ভক্তি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বীরকিটি নদী থেকে পবিত্র জল আনা হয়। এরপর দুধ, ঘি, মধু ও পবিত্র জল দিয়ে শ্রীজগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর মহাস্নান সম্পন্ন হয়।পূজা-অর্চনার পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়।জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষে এদিন জটেশ্বর শিব মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ। রথযাত্রার আগে এই স্নানযাত্রা উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে।

Share This
Categories
বিবিধ

চিতাবাঘের মৃতদেহ ঘিরে ভিড়, তাসাটি চা বাগানে বন দপ্তরের অভিযান।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার সকালে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান থেকে উদ্ধার হল একটি চিতাবাঘের মৃতদেহ। ঘটনায় চা বাগান ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে বাগানের B6 নম্বর সেকশনে ওই চিতাবাঘের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় দলগাঁও রেঞ্জে। সেখান থেকে বনকর্মীরা এসে চিতাবাঘের দেহটি উদ্ধার করে নিয়ে যায়।পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশও।বন দপ্তর সূত্রে খবর, ময়নাতদন্তের পরেই কীভাবে চিতাবাঘটির মৃত্য হয়েছে তা জানা যাবে। এদিকে চিতাবাঘের দেহ উদ্ধারের খবর চাউর হতেই ওই এলাকায় বহু মানুষের ভিড় হয়।

Share This
Categories
বিবিধ

হুল দিবসে সিধু-কানুর আদর্শ তুলে ধরলেন বিজেপি নেতৃত্ব, ফালাকাটায় কর্মসূচি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ১৩/৩৭ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল হুল দিবস। অনুষ্ঠানের সূচনায় বীর সিধু ও কানুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। পরে দলীয় নেতৃত্বের বক্তব্যে সিধু-কানুর আদর্শ, আত্মবলিদান কথা তুলে ধরা হয়। এদিনের কর্মসূচিতে বিজেপির বুথ স্তরের একাধিক নেতা, কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Share This
Categories
বিবিধ

ফালাকাটায় টোটো চালকদের প্রতিবাদ, দাবি পূরণে প্রশাসনের হস্তক্ষেপের আর্জি।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : বুধবার ফালাকাটা ব্লক অফিসে ডেপুটেশন দিল সারা বাংলা ই-রিক্সা চালক ইউনিয়ন। এদিন টোটো চালকদের একটি মিছিল ফালাকাটা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ব্লক অফিসে পৌঁছয়। পরে বিডিও-র কাছে দাবি সংবলিত স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের দাবিগুলির মধ্যে রয়েছে, জাতীয় সড়কে টোটো চলাচলের অনুমতি, পুলিশের অযথা হয়রানি বন্ধ, টোটো চলাচলের বিধিনিষেধ শিথিল-সহ বিভিন্ন দাবি। দ্রুত দাবিগুলি পূরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন সংগঠনের সদস্যরা।

Share This
Categories
বিবিধ

সাধারণ মানুষের স্বার্থে কোলাঘাটে টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা, থাকছে অক্সিজেনের ব্যবস্থাও।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাধারণ মানুষের স্বার্থে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের টোটো এ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন। কোলাঘাট নতুন বাজার সংকেত ক্লাবের উদ্যোগে আর্ত মুমুর্ষদের সেবায় চালু হল টোটো এ্যাম্বুলেন্স পরিষেবা। সংস্থার পক্ষে এই এ্যাম্বুলেন্সের ব্যয়ভার বহনকারী তথা মূখ্য উদ্যোক্তা ডাঃ শ্যামল আদক জানান,
গ্রামের সংকীর্ণ রাস্তা থেকে পাড়ার গলি, তস্য গলির ভিতর মানুষের উঠান পর্যন্ত অনায়াসে মুমুর্ষদের নিয়ে যাওয়া-আসা করতে পারবে। ব্যাটারি চালিত এই এ্যাম্বুলেন্স র ভিতর পেসেন্ট ছাড়াও সহযোগী তিনজন পর্যন্ত বসে যেতে পারবেন। থাকছে অক্সিজেনের ব্যবস্থাও। নুন্যতম ব্যয়ে কোলাঘাট মেছেদা এলাকার গ্রামগুলিতে কারো প্রয়োজন হলেই ফোন করলে সময়ে পৌছে যাবে এই জীবনদায়ী “জীবন সাথী” টোটো এ্যাম্বুলেন্স। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন সমাজকর্মী মহাদেব সেনগুপ্ত, কোলাঘাট ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডঃ সাম্বা ভৌমিক, রাধামাধবজিউ আশ্রমের ভীম দাস, সমাজকর্মী রাজীব জৈন প্রমুখ ব্যক্তিবর্গ।

Share This
Categories
বিবিধ

৭৫.১০ কেজি গাঁজা উদ্ধার, বাড়ির মালিকের খোঁজে তল্লাশি পুলিশের।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা :- গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনহাটা-২ ব্লকের সুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের বসকোটাল এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। বিডিও তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ছয়টি নাইলনের বস্তা থেকে মোট ৭৫.১০ কেজি গাঁজা সদৃশ মাদকদ্রব্য উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক মাহুবার মিয়া অভিযানের আগেই পালিয়ে যায়। ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share This