Categories
বিবিধ

নারীশিক্ষার অগ্রদূত বিদ্যাসাগরকে স্মরণে চন্দ্রকোনা রোড বালিকা বিদ্যালয়ে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড :- নারীশিক্ষার প্রসার ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐতিহাসিক অবদানকে শ্রদ্ধা জানাতে চন্দ্রকোনা রোড বালিকা বিদ্যালয়ে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিদ্যালয়ের ছাত্রীদের অভিনীত একটি বিশেষ নাটক।

এই নাটকের মাধ্যমে বিদ্যাসাগরের বাল্যশিক্ষা প্রসার, নারীমুক্তি আন্দোলন এবং কুসংস্কারের বিরুদ্ধে তাঁর আপসহীন সংগ্রামের রূপ ফুটিয়ে তোলা হয়। ছাত্রীদের সাবলীল অভিনয় ও সংলাপ দর্শকদের গভীরভাবে স্পর্শ করে।

নাটক ছাড়াও ছাত্রীরা বিদ্যাসাগরের জীবন ও দর্শনের ওপর আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ এবং সংগীত পরিবেশন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাঁর ভাষণে বলেন, “আজ মেয়েরা যেভাবে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে, তার মূল কারিগর বিদ্যাসাগর মহাশয়। তাঁর আদর্শকে ছাত্রীদের মনের গভীরে গেঁথে দেওয়াই এই অনুষ্ঠানের সার্থকতা।” এলাকার শিক্ষানুরাগী মানুষ ও অভিভাবকদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সফল ও প্রাণবন্ত হয়ে ওঠে।

Share This
Categories
বিবিধ

শালবনীতে নারী শিক্ষার প্রসারে জোর বিধায়ক বিমান মাহাতোর, টানলেন রাষ্ট্রপতির প্রসঙ্গ।

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড :- সমাজের সর্বস্তরে নারী শিক্ষার প্রয়োজনীয়তা এবং নারী শক্তির উত্থানকে তুলে ধরতে বিদ্যাসাগরের আদর্শের কথা স্মরণ করলেন শালবনীর বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বিমান মাহাতো। সম্প্রতি শালবনী বিধানসভা এলাকার একটি অনুষ্ঠানে বিদ্যাসাগরের নারী শিক্ষা আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বর্তমান সমাজব্যবস্থায় মেয়েদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

বিধায়ক তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পশ্চিম মেদিনীপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (SP) পাপিয়া সুলতানার উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন একজন আদিবাসী পরিবারের কন্যা এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংখ্যালঘু পরিবারের এক পুলিশ সুপার— দুজনেই আজ নারী শক্তির শ্রেষ্ঠ প্রতীক এবং সমাজের গর্ব।

বিমান মাহাতো স্পষ্ট জানান, সমাজের এই ইতিবাচক পরিবর্তন একমাত্র শিক্ষার আলো ও মেয়েদের আত্মবিশ্বাসের জোরেই সম্ভব হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে নারী শিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তাকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রতিটি পরিবারে মেয়েদের উচ্চশিক্ষায় সমান জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

Share This
Categories
বিবিধ

মালদায় ফের রক্তাক্ত হামলা, রহস্যজনকভাবে প্রাণ গেল যুবকের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— আবারো খুনের ঘটনা কালিয়াচকে। ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রের আঘাত করে খুন করার অভিযোগ। কালিয়াচক থানার সুজাপুর ইমদাদুল উলুম পাড়ার বাসিন্দা রহিমুল শেখ(৩০)। মঙ্গলবার গভীর রাতে কেও বা কারা ঘুমন্ত অবস্থায় তার মাথায় এবং কানের গোড়ায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তড়িঘড়ি পরিবারের লোক এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং তার পরে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতা রেফার করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার যাওয়ার পথে মুর্শিদাবাদে বেলডাঙার কাছে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে একটি ধরম কাটায় কম্পিউটারের কাজ করতো ওই ব্যক্তি , পরিবারে রয়েছে তার স্ত্রী ও ছয় মাসের এক কন্যা সন্তান।, তবে কি কারণে মৃত্যু তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। বুধবার মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় কালিয়াচক থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

‘বেনোজল সরিয়ে জনসমর্থন থাকা নেতৃত্বকে সামনে আনতে হবে’— মালদার সভা থেকে বার্তা সাবিনা ইয়াসমিনের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদায় ঋতব্রত পন্থী তৃণমূলের সভা। একুশে জুলাই এর প্রস্তুতি সভা করা হলো ইংরেজবাজার শহরের একটি বেসরকারি হোটেলে। উপস্থিত সভায় ঋতব্রত পন্থী তিন বিধায়ক। এক প্রাক্তন মন্ত্রী। যদিও ইংরেজবাজার পুরাতন মালদার কাউন্সিলর সহ সিংহভাগ নেতৃত্ব অনুপস্থিত।
সাবিনা ইয়াসমিন বলেন, দলকে শুদ্ধিকরণ করতে হবে। সাধারণ মানুষকে বলবো আমাদের ভুল বুঝবেন না আপনাদের জন্যই শুদ্ধিকরণ প্রয়োজন। এতদিন ভালো সংগঠকদের বাদ দিয়ে বহু বেনোজলকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে সরাতে হবে। বহু পুরনো কর্মী রয়েছেন। নেতা রয়েছেন গত পাঁচ বছরে তারা ঘরে ঢুকে গেছে যারা ফ্রড তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।। যাদের জনসমর্থন রয়েছে তাদেরকে সামনে রেখে দলকে এগিয়ে নিয়ে যাব।
যারা দিদিকে ঘিরে রাখত তারাই ডুবিয়েছে। অভিষেকের বিরুদ্ধে রাজ্যজুড়ে বিদ্রোহ অভিযোগ। উনাকে সাইড করে, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে দলটা ধরে তাহলে উনার পাশে থাকব।
আমরা নতুন করে রাজ্য কমিটি তৈরি করেছি এবার জেলা কমিটি ব্লক কমিটি ও তারপর অঞ্চল কমিটি তৈরি করা হবে।
ঋতব্রত তৃণমূলের মালদা জেলার সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বিধানসভা ধরে সভা করা হবে।
জেলার বাকি দুই বিধায়ক আব্দুর রহিম বকশী ও হরিশ্চন্দ্রপুরের মতিউর রহমান কে আগামী দিনে নেওয়া হবে কিনা তা আমাদের ন্যাশনাল কমিটি ঠিক করবে তবে তারা এখনো কি নিয়ে নাই।

Share This
Categories
বিবিধ

রথযাত্রাকে ঘিরে সাজো সাজো রব, নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে মেছেদা ইসকন মন্দির চত্বর।।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাত পোহালেই রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব পূর্ব মেদিনীপুরের মেচেদা ইসকনের সঙ্খানন্দ জগন্নাথ মন্দিরে, জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই জগন্নাথ মন্দিরের চেয়ারম্যান বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল চারটেতে রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার। যার কারণে সকাল থেকেই চলছে মন্দিরে প্রশাসনিক বৈঠক। নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে এখন থেকেই। প্রতিবছরই এই জগন্নাথ মন্দিরের রথযাত্রা উপলক্ষে হাজারো হাজারো মানুষের ভিড় থাকে। দশ দিন ধরে চলবে মেলা। সব মিলিয়ে এই রথযাত্রা উৎসব ১০ দিন থাকবে রীতি মতো জমজমাট।

Share This
Categories
বিবিধ

নারী শিক্ষা ও নিরাপত্তার বার্তা, পিড়াকাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে সচেতনতা কর্মসূচি।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিড়াকাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধ,নারী শিক্ষা ও নিরাপত্তা বিষয় নিয়ে বুধবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর গুচ্ছাইত,পিড়াকাটা বিট হাউসের IC সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ। এই দিন বক্তব্য রাখতে গিয়ে বাল্যবিবাহ, নারী শিক্ষা ও নারীদের বিভিন্ন নিরাপত্তা বিষয় নিয়ে সচেতন করলেন দুই বিধায়ক সহ জেলা পুলিশ সুপার।

Share This
Categories
বিবিধ

নারী শিক্ষা ও বাল্যবিবাহ রোধের বার্তা, চন্দ্রকোনারোডে বিদ্যাসাগর মূর্তি উন্মোচন।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ উৎসব এবং পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে সহ বিদ্যালয়ের শিক্ষিকা সহ ছাত্রছাত্রী বৃন্দ। এই দিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিমান মাহাতো বাল্যবিবাহ এবং নারী শিক্ষা নিয়ে সচেতন করা হয় ছাত্রীদের।

Share This
Categories
বিবিধ

গড়বেতার ধাদিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা সভা, উপস্থিত বিধায়ক ও বিদ্যালয় পরিবারের সদস্যরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ধাদিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সম্বর্ধনা সভার আয়োজন করা হয় বুধবার। এই দিন বিদ্যালয়য়ের তরফে গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধাকে সম্বর্ধনা জানানো হয়। এই দিন তাকে উত্তরীয় পরিয়ে হাতে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এই দিন বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

Share This
Categories
বিবিধ

ফালাকাটায় অরণ্য সপ্তাহ উদযাপন, ছাত্রছাত্রীদের পদযাত্রা ও অঙ্কন প্রতিযোগিতা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বন ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জলদাপাড়া বন্য প্রাণ বিভাগের উদ্যোগে বুধবার ফালাকাটায় পালিত হল অরণ্য সপ্তাহ। এদিন সকালে ফালাকাটা বেসিক স্কুল মাঠ থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। ওই পদযাত্রাটি ফালাকাটা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বন সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতার বার্তা দেয়। পরে ফালাকাটা ব্লকের দেওগাঁও হাই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

Share This
Categories
বিবিধ

বিএলঅ্যান্ডএলআরও তদন্তের পর সংঘর্ষ, পুখুরিয়ায় আহত বিজেপি কর্মী।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা ও তার ছেলের বিরুদ্ধে। মালদার পুখুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ২ গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার ঘটনা। পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের। মারধরের অভিযোগ অস্বীকার করল অভিযুক্তরা
পুখুরিয়া থানার শ্রীপুর দুই গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার বাসিন্দা বিজেপি কর্মী সাইদুর রহমানের অভিযোগ ওই এলাকায় একটি জমি দখল নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ ছিল স্কুলের জমি দখল করে নির্মাণ করেছে তৃণমূল নেতা মহব্বত আলী ও তার ছেলে ওয়াসিম ।
বি এল আর ও দপ্তর থেকে এই নিয়ে তদন্ত করতে আসে। সাইদুর রহমান বি এল আর ও দপ্তরের প্রতিনিধিদের বলে ওই জমিটি মহাব্বাত আলী দখল করেছে।
এরপরই অভিযুক্তরা তার ওপর চড়াও হয় তাকে রাস্তায় ফেলে বেধরক মারধর করে, তার প্রাণ নাসের চেষ্টা করে। কোনরকমে সে পালিয়ে পুকুরিয়া থানায় এসে অভিযোগ জানায়। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় কুমারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে মহব্বত আলীর ছেলে ওয়াসিম।
ঘটনা ঘিরে সরব বিজেপি নেতৃত্ব। আইন আইনের পথে চলবে দাবি তৃণমূল নেতৃত্বের।
চাচোল এর এসডিপিও সোমনাথ সাহা বলেন ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে।।

Share This