পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সচেতনতা শিবির ও পদযাত্রার আয়োজন করল ব্লক প্রশাসন। বৃহস্পতিবার Chandrakona Road শহরে Garbeta III Block প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাল্যবিবাহ রোধ, শিশু পাচার প্রতিরোধ এবং জল অপচয় বন্ধের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই পদযাত্রা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা কর সহ অন্যান্য মহিলা কর্মচারীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেন।
Categories
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চন্দ্রকোনারোডে সচেতনতা শিবির ও পদযাত্রা।