Categories
বিবিধ

রায়গঞ্জ পুরসভায় অস্থায়ী কর্মীদের ক্ষোভ, দ্রুত বেতন মেটানোর দাবি।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- Raiganj Municipality-এ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন অস্থায়ী সাফাই কর্মীরা। মঙ্গলবার পুরসভা চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়।

কর্মীদের অভিযোগ, কারও ছয় মাস, আবার কারও সাত থেকে আট মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে আন্দোলন ও কর্মবিরতির ডাক দেওয়া হলেও সমস্যার কোনও সমাধান হয়নি বলে দাবি তাঁদের।

সোমবার কর্মীরা পুরসভার এক্সিকিউটিভ অফিসার মদন মণ্ডলের সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা জানান। জানা গিয়েছে, প্রায় ৮০০ সাফাই কর্মীর মধ্যে প্রায় ৪০০ জন সরাসরি রাস্তা পরিষ্কারের কাজে যুক্ত। দীর্ঘদিন বেতন না পাওয়ায় তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন বলে অভিযোগ।

এদিকে, নতুন পৌর প্রশাসক হিসেবে মহকুমা শাসকের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। তার আগেই দ্রুত বকেয়া বেতন মেটানোর দাবি তুলেছেন কর্মীরা।

যদিও এক্সিকিউটিভ অফিসার মদন মণ্ডল জানান, বিষয়টি প্রশাসকের নজরে আনা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কর্মীদের কাজ ছেড়ে দিতে বলা হয়েছে—এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *