Categories
বিবিধ

স্লোগান ও গেরুয়া আবীরে মুখর বাঁচামারি, বিজেপির শক্তিপ্রদর্শন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- Bachamari এলাকায় বিজেপির উদ্যোগে বের হল বর্ণাঢ্য বিজয় মিছিল। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ এই মিছিলকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়।

গেরুয়া আবীর খেলায় মেতে ওঠেন কর্মী-সমর্থকরা। পাশাপাশি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে নেতৃত্ব দেন বিজেপি নেত্রী ছন্দা চৌধুরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা-নেত্রী ও অসংখ্য কর্মী-সমর্থক।

মিছিলটি বাঁচামারির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এসময় বহু স্থানীয় মানুষ রাস্তায় নেমে মিছিলকে স্বাগত জানান বলে জানা গিয়েছে।

বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে উন্নয়ন ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতেই এই বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আগামী দিনে সাধারণ মানুষের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতিও দেন তাঁরা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *