Categories
বিবিধ

স্মার্ট মিটারের বিরুদ্ধে সরব গ্রাহকরা, মেখলিগঞ্জে বৃহত্তর আন্দোলনের ডাক।।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- স্মার্ট মিটার লাগানো বন্ধের দাবিতে এবং ইতিমধ্যেই লাগানো স্মার্ট মিটারগুলো খোলার দাবিতে ,গৃহস্তে ২০০ ইউনিট পর্যন্ত এবং কৃষি ক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের দাবিতে, বর্ধিত ফিক্সড চার্জ এবং মিনিমাম চার্জ প্রত্যাহারের দাবি সহ বিভিন্ন দাবিতে চ্যাংড়াবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি । বিক্ষোভ ডেপুটেশনের পর সংগঠনের এক প্রতিনিধি দল চ্যাংড়াবান্ধা বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি তুলে দেন। নেতৃত্ব দেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির মেখলিগঞ্জ ব্লক সম্পাদক যোগেশচন্দ্র রায় রতন বর্মন প্রমূখ। অবিলম্বে লাগানো মিটার গুলি খুলে না নেওয়া হলে এবং স্মার্ট মিটার লাগানো বন্ধ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার দেন তিনি। পাশাপাশি সর্বস্তরের গ্রাহকদের পাড়ায় পাড়ায় স্মার্ট মিটার বিরোধী প্রতিরোধ কমিটি গড়ে তোলারও আহ্বান জানান।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *