Categories
বিবিধ

গাজোলে বাইক তল্লাশিতে চাঞ্চল্য, নগদ লক্ষাধিক নয়—উদ্ধার ৪০ লক্ষের বেশি টাকা।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—আবারো টাকা উদ্ধার মালদহে, এবার মঙ্গলবাড়ির পরে গাজোলে উদ্ধার টাকার পাহাড়। জাতীয় সড়কে দুই সন্দেহজনক বাইক চালককে আটক করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে উদ্ধার হওয়া টাকার মূল্য প্রায় ৪১ লক্ষ টাকা। অন্যদিকে দুই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। যারা আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। গাজোলের রাঙ্গাভিটা এলাকার ১২ নং জাতীয় সড়কে পুলিশের এই অভিযানে আসে সাফল্য। পুলিশ সূত্রে জানা যাচ্ছে উদ্ধার হওয়ার টাকা ও ব্রাউন সুগার হলে ডালখোলা থেকে মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার সহ ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা। পুলিশের জালে ধৃত ২ যুবকের নাম সিদ্ধার্থ মন্ডল ও কিশোর মন্ডল যাদের বাড়ি মালদার কালিয়াচক এলাকায়। বাইকে করে টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল মালদার উদ্দেশ্যে। দুটি বাইক আটক করেছে পুলিশ

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *