Categories
বিবিধ

গঙ্গার গ্রাসে কেশরপুর! ভাঙন রোধের কাজ না শুরু হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ।।

মালদা, নিজস্ব সংবাদদাতা: —- গঙ্গার জলস্তর বাড়তে না বাড়তেই ভয়াবহ নদী ভাঙন শুরু হল মালদার মানিকচকের ভূতনীতে। বৃহস্পতিবার সাত সকাল থেকে ভয়াবহ ভাঙনের জেরে ব্যাপক আতঙ্ক’ ছড়াল ভূতনীর কেশরপুর এলাকায়। জানা গেছে, ভূতনীর কেশরপুর এলাকা নদী ভাঙন কবলিত এলাকা হিসেবে পরিচিত হলেও, বর্তমানে ওই এলাকায় ভাঙন প্রতিরোধের কোন কাজ শুরু হয়নি। এরমধ্যে বৃহস্পতিবার সকাল থেকে কেশরপুর নদী তীরবর্তী এলাকায় ব্যাপক গঙ্গা ভাঙন শুরু হয়। মাত্র কয়েক ঘন্টার ভাঙনে প্রায় একশো মিটার এলাকা জুরে বিস্তীর্ণ এলাকার নদীপাড় গঙ্গাগর্ভে বিলীন হয়ে যায়। যা দেখে রীতিমতো আতঙ্ক হয়ে পড়েন কেশরপুর এলাকার বাসীন্দারা। কারণ বর্তমানে যে স্থানে নদী বইছে সেখান থেকে প্রায় একশো মিটার দূরে রয়েছে জনবহুল এলাকা। ফলে ভাঙনে ভিটেমাটি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। সেই সঙ্গে এখনও ভাঙন প্রতিরোধের কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *