Categories
বিবিধ

BDO অফিসে আবাস যোজনার বকেয়া অর্থের অনুমোদনপত্র প্রদান, উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার দুপুরের পর পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের BDO অফিসের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ব্লকের সমস্ত আবাস যোজনা প্রকল্পের বকেয়া আর্থিক অনুমোদন পত্র প্রদান করা হয়। এই দিন উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য, জয়েন্ট BDO সন্দীপ ভৌমিক,স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে সহ একাধিক সমাজসেবী ও ব্লক প্রশাসনের কর্মকর্তারা। প্রসঙ্গত রাজ্যের পালাবদলের পর রাজ্যজুড়ে ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ উপভোক্তার বকেয়া আবাস যোজনা প্রকল্পের ৬১২২.২৭কোটি টাকার অনুমোদন প্রদান করা হয়।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *