Categories
বিবিধ

এশিয়ান হাইওয়েতে চলন্ত বাসে আগুন, ঘটনাস্থলে দমকল—পুড়ে ছাই গোটা বাস।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : হাসিমারা এলাকায় এশিয়ান হাইওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ভস্মীভূত একটি ভুটান বাস।যদিও বাসে কোনো যাত্রী ছিলনা। শুধু চালক ছিল। চালক বাস থেকে নেমে যায়। জানা গিয়েছে এদিন প্রতিবেশী দেশ ভুটানের একটি বাস মেরামত করার জন্য ধূপগুড়ি যাচ্ছিল হাসিমারা এলাকায় এশিয়ান হাইওয়েতে হঠাৎ শট সার্কিট জেরে বাসে আগুন লেগে যায় ঐ সময় বাসের চালক বাস থেকে নেমে পড়ে পুরো বাস পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *