Categories
বিবিধ

ঝুলন উৎসবের আগেই নান্দাইয়ে দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তি।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- কালনা থানার অন্তর্গত নান্দাই ধো বা এলাকায় ঝুলন উৎসবকে কেন্দ্র করে মেলায় বসার জন্য অস্থায়ী দোকানের প্যান্ডেল তৈরি করতে গিয়ে, ওপরে থাকা এগারো হাজারের তারে লেগে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর জখম এক ব্যক্তি। আহত ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে পাঠানো হয়। জানা গিয়েছে আহত ওই ব্যক্তির নাম জয় গোপাল রায়। তার বাড়ি নবদ্বীপের কলাবাগান এলাকায়। এদিন রবিবার দুপুরে প্যান্ডেলের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে যান। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালনা হসপিটালে পাঠানো হয়। উল্লেখ্য নান্দাই এলাকার এই ঝুলন উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয় এলাকায়। মানুষ ঝুলন দেখতে দূরদূরান্ত থেকে লোকও হাজির হয়, আর তার আগেই এই বিপত্তি।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *