Categories
বিবিধ

ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু, দিপু বর্মনের নিথর দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ল পরিবার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- পেটের টানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর। কিন্তু কাজের জায়গা থেকে আর জীবিত ফেরা হল না পূর্ব বেংকান্দি গ্রামের দিপু বর্মনের। কেরালায় কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল জটেশ্বর-১ গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেংকান্দির বাসিন্দা দিপু বর্মনের। সোমবার রাতে বাড়িতে দিপুর নিথর দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। গোটা গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া।পরিবার সূত্রে জানা গিয়েছে, গত জুন মাসে কাজের উদ্দেশ্যে কেরালায় পাড়ি দিয়েছিলেন দিপু। হঠাৎ গত ২০ আগস্ট, বৃহস্পতিবার পরিবারের কাছে খবর আসে, অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পরে সেখানকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে পরিবারকে জানানো হয়। তবে কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও পরিষ্কার নয় পরিবারের কাছে।সোমবার রাতে দিপুর মৃতদেহ পূর্ব বেংকান্দির বাড়িতে পৌঁছতেই শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবার। বাবা-মা, ভাই ও স্ত্রীকে রেখে চলে গেলেন পরিবারের অন্যতম উপার্জনকারী সদস্য দিপু বর্মন। তাঁর মৃত্যুতে দিশেহারা পরিবার। শোকস্তব্ধ গোটা এলাকা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *