Categories
বিবিধ

হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগ, গেটবাজারে সাদা পোশাকের পুলিশের অভিযানে ধৃত তিন।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা: ধমকানো, ভয় দেখানো, হুমকি দিয়ে টাকা দাবি এবং তোলাবাজির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সোমবার গেটবাজার এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম পাপ্পু রায়, সাদ্দাম এবং অভিষেক হরিজন। তাঁদের মধ্যে অভিষেক হরিজনকে দলের মূল পান্ডা বলে অভিযোগ করা হয়েছে। তাঁর নেতৃত্বেই এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলত বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, লেকটাউনের বাসিন্দা অভিজিৎ মাহাতোকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে টাকা দাবি করছিল ওই তিন যুবক। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে এনজেপি থানার পুলিশ।

এরপর গোপন সূত্রে খবর পেয়ে গেটবাজার এলাকায় অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সেখান থেকেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *