মালদা-মানিকচক, নিজস্ব সংবাদদাতা:— ব্রিজ সংযোগকারী রাস্তা দ্রুত যোগাযোগের জন্য নতুন অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু করল প্রশাসন। ইতিমধ্যেই ভূতনি ব্রিজ চত্বরে আনা হয়েছে অস্থায়ী রাস্তা তৈরি করার সামগ্রী।। বালি ইট মাটি পাথর দিয়ে তৈরি করা হবে কয়েকশো মিটার রাস্তা। উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর ভূতনির কেশরপুর এলাকায় নদী বাঁধ ভেঙে গঙ্গা নদীর জলে প্লাবিত হয়েছে তিনটি অঞ্চলের অসংখ্য গ্রাম। ভূতনি চরের একমাত্র মূল খন্ডের সঙ্গে যোগাযোগকারী ভুতনি সেতু রাস্তাও জলমগ্ন যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। তিনটি অঞ্চলে লাক্ষাদ্বিক মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা বিকল হয়ে যাওয়ায় ব্যাপক সমস্যার মুখে সাধারণ মানুষ। যোগাযোগ ও নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে অস্থায়ী রাস্তা নির্মাণ ভূতনি সেতু যোগাযোগের জন্য। শুরু হয়েছে রাস্তা নির্মাণ প্রক্রিয়া। কয়েকদিনের মধ্যে তৈরি করা হবে এই অস্থায়ী রাস্তা দিয়ে বলে জানা যায় প্রশাসন সূত্রে।
Categories
বন্যায় বিচ্ছিন্ন ভূতনীর যোগাযোগ, ব্রিজ সংযোগে কয়েকশো মিটার অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু।