Categories
বিবিধ

খেলো ইন্ডিয়ার বার্তা, মালদায় বিএসএফের উদ্যোগে জাতীয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— প্রধানমন্ত্রীর খেলো ইন্ডিয়ায় সাড়া দিয়ে এবার ব্যাডমিন্টন টেবিল টেনিস প্রতিযোগিতায় নামল সীমান্ত রক্ষা বাহিনী। বিএসএফের উদ্যোগে মঙ্গলবার সকালে মালদা সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল জাতীয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা।
বিএসএফের, সাউথ বেঙ্গল ফ্রন্ট ইয়ারের অন্তর্গত মালদা সেক্টরের উদ্যোগ প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিএসএফের গোটা ভারতবর্ষের বিএসএফের ফ্রন্ট ইয়ারের ২০৪ জন আধিকারিক ও জওয়ানরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু , বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা, জেলাশাসক রাজনবীর সিং, পুলিশ সুপার অনুপম সিং, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি সহ বিএসএফের আধিকারিকরা। আগামী ১২ তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বর্তমান জীবনে, মানুষের মধ্যে কি হতাশা বিস্তার হয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *