Categories
বিবিধ

‘আর একটু দেরি হলেই…’, জঙ্গল থেকে সদ্যজাত উদ্ধার হরিশ্চন্দ্রপুরে—মমতায় পাশে শঙ্করি।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – মর্মান্তিক ঘটনা। জঙ্গলের মধ্যে তোয়ালে মোড়া অবস্থায় পড়ে রয়েছে সদ্যজাত।একরত্তির শরীর রক্তমাখা অবস্থায়।বোঝা যাচ্ছে প্রসবের পরেই ওই সদ্যজাতকে ফেলে দেওয়া হয়েছে জঙ্গলে।লাল পিঁপড়ে থিক থিক করছে গায়ে। পাশেই গরু আনতে গেছিলেন এলাকার গৃহবধূ।সেই একরত্তির কান্না শুনে উদ্ধার করলো তাকে। মালদার হরিশ্চন্দ্রপুর থানার লক্ষীপাড়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় গৃহবধূ শঙ্করি দাস রোজকার মতোই বাগানে গেছিলেন গরু আনতে। সেই সময় তিনি জঙ্গল থেকে অস্পষ্ট বাচ্চার চাপা কান্নার আওয়াজ শুনতে পান।সেখানে গিয়েই তার চক্ষু চরক গাছ।তোয়ালে মোড়া রক্তমাখা অবস্থায় পড়ে রয়েছে এক সদ্যজাত। তার শরীর জুড়ে লাল পিপড়া। কেঁদে ওঠে মায়ের মন।সাথে সাথে ওই সদ্যজাত কে বাড়িতে নিয়ে যান। তাকে পরিষ্কার করে সেবা-শুশ্রূষা করেন।তারপর চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে।সেখান থেকে ঐ সদ্যজাত চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।সে সুস্থ হওয়ার পর তার সমস্ত দায়িত্ব নিতে চাইছেন শংকরি। গৃহবধুর কথায়,”আর কিছুক্ষণ দেরি হলেই একরত্তিকে কুকুর শিয়ালে খেয়ে নিত। কিছুক্ষণ পরেই ওই বাগানে শিয়ালের দল আসে। কোন মা কিভাবে এরকম করতে পারে।” এই ঘটনায় ওই সদ্যজাতের প্রকৃত মায়ের নিষ্ঠুরতা কে ছাপিয়ে গেছে গৃহবধূ শংকরী দাসের মমতা। মায়েরা তো এমনই হয়। সকল এলাকার মানুষ ওই একরত্তির দ্রুত সুস্থতা কামনা করছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *