Categories
বিবিধ

দুর্গাপুজোর প্রস্তুতি শুরু, বরাকুড়ায় গ্রামবাসীদের উদ্যোগে খুঁটি পুজো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বরাকুড়া গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সার্বজনীন দুর্গোৎসব। বুধবার পুজো অর্চনার মধ্য দিয়ে সম্পন্ন হল দুর্গাপুজোর খুঁটি পুজো।
জানা গিয়েছে, বরাকুড়া গ্রামে এই প্রথম সার্বজনীন দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। প্রথম বর্ষেই পুজোর বাজেট ধরা হয়েছে আনুমানিক তিন লক্ষ টাকা। পুজোর কয়েকদিন ধরে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি থাকছে একাধিক সমাজসেবামূলক কর্মসূচিও। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি আশীষ চক্রবর্তী, সহ-সভাপতি শুভজিৎ পাল, সম্পাদক তরুণ ঘোষাল, সহ-সম্পাদক শোভন ঘোষ, কোষাধ্যক্ষ বিল্টু গড়াই-সহ একাধিক সমাজসেবী এবং গ্রামবাসীরা। প্রথমবারের এই দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহের আবহ তৈরি হয়েছে বরাকুড়া গ্রামে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *