ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- দুর্গাপুজোর আগে ফালাকাটার বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ। বুধবার তিনি একাধিক পুজোমণ্ডপ ঘুরে দেখেন। দর্শনার্থীদের নিরাপত্তা এবং পুজোর দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণের জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে, তা খতিয়ে দেখেন তিনি।
পুজোমণ্ডপগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পথ-সহ নিরাপত্তার বিভিন্ন দিক পরিদর্শন করেন পুলিশ সুপার। পাশাপাশি পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশও দেন।
Categories
অগ্নিনির্বাপণ ব্যবস্থা থেকে প্রবেশপথ, ফালাকাটার পুজোমণ্ডপে নিরাপত্তা পরিদর্শন পুলিশের।