Categories
বিবিধ

ফালাকাটার মালসাগাঁওয়ে দুর্গোৎসবের সূচনা, ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে মণ্ডপের উদ্বোধন শিক্ষামন্ত্রীর।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের মালসাগাঁওয়ে দেবদূত সংঘের পুজোর উদ্বোধন করলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। শুক্রবার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজোর শুভ সূচনা করেন তিনি।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অঘোরনাথ রায়, বিশিষ্ট সমাজসেবী ফনিভূষণ রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন দেবদূত সংঘের উদ্যোগে ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *