মালদা, নিজস্ব সংবাদদাতা:—- এবছর মহিলাদের উদ্যোগে প্রথম শুরু হলো দূর্গা পুজা। শারদোৎসবের আনন্দে এবার নতুন সংযোজন মালদার বামনগোলা ব্লকের জগতলা গ্রাম পঞ্চায়েতের হাঁসপুকুর গ্রামে। এই প্রথমবার মাতা মনমোহিনী সেবা সমিতি পরিচালনায় আয়োজন করা হচ্ছে দুর্গাপুজো। মহিলাদের উদ্যোগে এমন পুজোর আয়োজন ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা।এই এলাকায় কোন দূর্গা পুজা হতোনা এই প্রথমবার দুর্গাপূজা হচ্ছে।
প্রতিবছরই পুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন সাধারণ মানুষ। তবে হাঁসপুকুর গ্রামের এবারের পুজোর বিশেষত্ব হল, সম্পূর্ণ উদ্যোগ নিয়ে পুজো পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন মহিলা সমিতির সদস্যরা। তাঁদের এই উদ্যোগে গ্রামের পুজোয় যুক্ত হয়েছে নতুন মাত্রা।
হাঁসপুকুর গ্রামে প্রথমবার মহিলা সমিতির পরিচালনায় দুর্গাপুজোর আয়োজন স্থানীয় বাসিন্দাদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।
পুজোকে কেন্দ্র করে গ্রামের মানুষের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। মহিলা সমিতির সদস্যদের উদ্যোগে এই পুজো আগামী দিনে গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করবে বলেই আশা করা হচ্ছে। প্রথমবারের এই আয়োজন ঘিরে হাঁসপুকুর গ্রামের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
মহিলা সমিতির উদ্যোগে শুরু হওয়া এই দুর্গাপুজো অনুষ্ঠান আজ সকাল থেকে পূজা মন্ডপে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই পূজা ৫ দিন বিভিন্ন অনুষ্ঠান চলবে বলে জানিয়েছেন।