Categories
বিবিধ

পুজোর আনন্দে সামিল করতেই উদ্যোগ, চন্দ্রকোনারোডে ২০০টি পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দিল দুই সংস্থা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গোৎসব মানেই আনন্দ, নতুন পোশাক আর উৎসবের উচ্ছ্বাস। কিন্তু উৎসবের এই আনন্দের মাঝেও অনেক পরিবারের কাছে নতুন পোশাক কেনা যেন অধরাই থেকে যায়। সেই সমস্ত পরিবারের মুখে হাসি ফোটাতে এবার মানবিক উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড শহরের চির সবুজ স্পোর্টিং ক্লাব ও সৃষ্টি রিসার্চ ফাউন্ডেশন।
শুক্রবার বিকেলে চির সবুজ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে আয়োজন করা হয় নতুন বস্ত্র বিতরণ কর্মসূচির। এই কর্মসূচির মাধ্যমে এলাকার ২০০টি দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র।
উৎসবের মরশুমে নতুন পোশাক হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তা পরিবারগুলি। পুজোর আনন্দ যাতে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। উৎসবের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগে উঠে এল মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *