নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- ‘বিবর্তনে বনেদি’ ভাবনায় এ বার ৬১ বছরে পা দিল বালুরঘাটের ত্রিধারা ক্লাবের দুর্গাপুজো। বনেদি ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে বাঁশ, কাঠ, পুঁথি, জড়ি ও লোহার জালির কারুকাজে সাজানো হয়েছে মণ্ডপ।
সোমবার মহাষ্টমীর সকালে পুজো প্রাঙ্গণে উপস্থিত হন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, ক্লাবের সদস্যদের সঙ্গে তিনি পুজো দিতে আসা ভক্তদের মধ্যে মহাষ্টমীর প্রসাদ বিতরণ করলেন।
মণ্ডপ নির্মাণ করেছে কৃষ্ণ ডেকোরেটর। প্রতিমা নির্মাণ করেছেন শিল্পী বিষ্ণু পাল। ‘বিবর্তনে বনেদি’ ভাবনায় মণ্ডপসজ্জার মধ্য দিয়ে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন তুলে ধরেছে ক্লাব কর্তৃপক্ষ।
Categories
বনেদি ঐতিহ্যের বিবর্তন মণ্ডপসজ্জায়, ৬১তম বর্ষে বালুরঘাটের ত্রিধারা ক্লাবের দুর্গোৎসব।