Categories
বিবিধ

দুর্গাপুজোয় বিনোদনের সঙ্গে মিলনের বার্তা, ইউরেকা ক্লাবের প্রতিযোগিতায় উৎসাহ মহিলাদের।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- বালুরঘাটের ইউরেকা ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষের দুর্গোৎসবে পাড়ার মহিলা ও গৃহবধূদের নিয়ে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শঙ্খধ্বনি, বাস কেটে বল নিক্ষেপ এবং একটি দেশলাই কাঠি দিয়ে সর্বাধিক মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতায় উৎসাহের সঙ্গে অংশ নেন মহিলারা।
ক্লাবের এই উদ্যোগের লক্ষ্য, বিনোদনের পাশাপাশি পাড়ার মহিলাদের একত্রিত করা এবং তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করা। অন্যদিকে, ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দ্বাদশীর দিন আয়োজন করা হবে বিজয়া সম্মেলনীর।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *