নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- আট দশকের ঐতিহ্য অটুট রেখে বুধবার বিজয়া দশমীতে দেবীকে বিদায় জানাল বালুরঘাটের প্রাচ্যভারতী ক্লাব। ঘট বিসর্জনের আগে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার গৃহবধূরা সিঁদুরখেলায় অংশ নেন। সাবেকি রীতি ও ঘরোয়া পরিবেশে পুজোর শেষ পর্ব ঘিরে মেতে ওঠেন সকলে।
১৯৪৬ সালে স্বাধীনতা সংগ্রামী রাধামোহন মোহান্তের উদ্যোগে এই পুজোর সূচনা। ১৯৪৭ সাল থেকে ক্লাবের পরিচালনায় ধারাবাহিকভাবে দুর্গোৎসব হয়ে আসছে। এবার পুজো ৮০তম বর্ষে পদার্পণ করেছে। থিমের চাকচিক্যের বদলে সাবেকি মাতৃপ্রতিমা ও পুরনো আচার-অনুষ্ঠানই এই পুজোর পরিচয়। আট দশক পেরিয়েও সেই পরম্পরা ধরে রেখেছে ক্লাব। বিজয়া দশমীতে সিঁদুরখেলা ও ঘট বিসর্জনের আয়োজনেও ফুটে উঠল ঐতিহ্যের সেই ধারাবাহিকতা।
Categories
থিমের চাকচিক্য নয়, ঐতিহ্যই পুজোর পরিচয়, বালুরঘাটের প্রাচ্যভারতীতে সিঁদুরখেলায় মাতলেন গৃহবধূরা।