Categories
বিবিধ

আলিপুরদুয়ারের টোটোপাড়ায় পুষ্টি সুরক্ষা কর্মসূচির সূচনা, উপকৃত হবেন বিশেষ জনজাতির পরিবারগুলি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বিশেষ জনজাতি গোষ্ঠীর পরিবারগুলির পুষ্টি ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের টোটোপাড়ায় এই কর্মসূচির শুভ সূচনা হয়। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

পৃথিবীর অন্যতম ক্ষুদ্রতম জনজাতি টোটো সম্প্রদায়ের মানুষের বসবাস টোটোপাড়ায়। এই জনজাতি গোষ্ঠীর পরিবারগুলির পুষ্টির চাহিদা পূরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে পুষ্টিকর খাদ্যসামগ্রী সরবরাহের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

টোটোপাড়ায় আয়োজিত এই কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মণ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক। তাঁদের উপস্থিতিতে কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায়।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিশেষ জনজাতি গোষ্ঠীর পরিবারগুলির পুষ্টির মান উন্নত করা এবং তাঁদের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী টোটো সম্প্রদায়ের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে উত্তে পারে বলে মনে করা হচ্ছে।

টোটোপাড়ায় এই কর্মসূচির সূচনার মধ্য দিয়ে বিশেষ জনজাতি গোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগ নতুন মাত্রা পেল।
এই কর্মসূচি আওতায় এদিন বাসিন্দাদে চাল, সোয়াবিন, রাগী, তিল, তেল, ডাল, গুড় ইত্যাদি প্রদান করা হয়।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *