Categories
বিবিধ

ছোট-বড় লক্ষ্মী প্রতিমায় সাজল আইহো বাজার, পুজোর প্রস্তুতিতে ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– আগামীকাল লক্ষ্মীপুজো। আর এই পুজোকে ঘিরেই উৎসবের আমেজে জমে উঠেছে মালদার বিভিন্ন বাজার। তার ব্যতিক্রম নয় হবিবপুর ব্লকের আইহো বাজারও। পুজোর আগে শেষ মুহূর্তের কেনাকাটা সারতে সকাল থেকেই আইহো বাজারে ভিড় জমাতে শুরু করেছেন ক্রেতারা। পাশাপাশি বাজারে বেড়েছে বিক্রেতাদের ব্যস্ততাও।

এদিন সকাল থেকেই বাজারের বিভিন্ন দোকানে ছোট থেকে বড় আকারের লক্ষ্মী প্রতিমা বিক্রি করতে দেখা যায়। নিজের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী প্রতিমা কিনতে ভিড় জমান সাধারণ মানুষ। লক্ষ্মীপুজো উপলক্ষে প্রতিমার পাশাপাশি ফলমূল, ফুল, পুজোর উপকরণ-সহ বিভিন্ন সামগ্রী কেনাবেচাও চলতে দেখা যায় বাজারজুড়ে।

বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে রয়েছে বিশেষ আবেগ ও ঐতিহ্য। সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রতি বছরই নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। সেই পুজোর প্রস্তুতি ঘিরেই আইহো বাজারে দেখা গেল উৎসবের চেনা ছবি।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *