Categories
বিবিধ

মাঝরাতে থানার ভিতরে আগুন, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের প্রাথমিক অনুমান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মাঝরাতে থানার ভিতরেই জ্বলছে আগুন! মালদার চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আগুনের গ্রাসে চলে আসে থানার মালখানা ঘর-সহ একাধিক ঘর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। তবে তাতেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। শেষ পর্যন্ত দমকলকর্মী, পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাতে এই ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা পুলিশ আধিকারিক। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই গুরুত্বপূর্ণ নথি, কেস ডায়েরি, কম্পিউটার-সহ অন্যান্য সামগ্রী কোনওরকমে উদ্ধার করে বাইরে বের করে আনা হয়। তবে অগ্নিকাণ্ডে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
মাঝরাতে থানার ভিতরে এভাবে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *