Categories
বিবিধ

আগামী ৯ নভেম্বর থেকে শুরু হ্যামিল্টনগঞ্জের ঐতিহ্যবাহী মেলা, থাকছে সরকারি স্টল ও নানা আকর্ষণ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : – ব্রিটিশ আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী হ্যামিল্টনগঞ্জ কালীপুজো মেলা এবার ৯২তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আগামী ৯ নভেম্বর থেকে শুরু হবে ডুয়ার্সের এই ঐতিহাসিক মেলা। চলবে টানা ১৪ দিন। মেলাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে আয়োজক কমিটি।

এবারের মেলায় থাকছে সরকারি স্টল। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে তাঁদের পসরা সাজিয়ে বসবেন। থাকবে নানা ধরনের আকর্ষণীয় সামগ্রীর স্টলও। মেলার প্রস্তুতি ও আয়োজনের খুঁটিনাটি জানাতে এদিন মেলা অফিসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *