মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার হবিবপুর থানার পুলিশের উদ্যোগে মঙ্গলবার বিকেলে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি দিপালী বালা,পুরাতন মালদার বিধানসভার বিধায়ক গোপালচন্দ্র সাহা,ডিএসপি ট্রাফিক ম্যাঙ্গেস সুব্বা,হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা,সহ-সভাপতি সুনীল সরেন,হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস,জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়। একে অপরকে আলিঙ্গন করে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে এলাকার বিশিষ্টজনেদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনী অনুষ্ঠান, এবং দুর্গাপুজোর দিনগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ট্রাফিকের দায়িত্বে থাকা অফিসার, কনস্টেবল ও সিভিক ভলান্টিয়াররা। তাঁদের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে ট্রাফিকের দায়িত্বে থাকা অফিসার, কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ারদের হাতে পুরস্কার তুলে দিয়ে সম্মানিত করা হয়।
Categories
পুলিশ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে হবিবপুর থানায় বিজয়া সম্মিলনী, পুরস্কার দিয়ে সম্মান জানানো হল ট্রাফিক কর্মীদের।