Categories
বিবিধ

Animal Taxonomy Summit 2026 ঘিরে প্রস্তুতি তুঙ্গে, সাংবাদিক সম্মেলনে জানাল ZSI

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: আগামী ৩০ জুন ১১১তম ZSI Day উপলক্ষে শুরু হতে চলেছে Animal Taxonomy Summit 2026

এই উপলক্ষে আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর শ্রীমতী ড. ধৃতি ব্যানার্জী, হেড অফ অফিস ড. গুরুপদ মণ্ডল, বিজ্ঞানী ড. তমাল মণ্ডল এবং ড. দেবাংশু গুপ্ত।

আগামী ৩০ জুন মাননীয় কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব এবং রাজ্য সরকারের এক ক্যাবিনেট মন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে Animal Taxonomy Summit 2026-এর উদ্বোধন হবে।

ZSI-এর ১১১তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আয়োজিত ১১১ ঘণ্টার হ্যাকাথনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২৯ জুন।

চলুন, ৩০ জুনের এই বিশেষ আয়োজন এবং সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংস্থার ডিরেক্টর শ্রীমতী ড. ধৃতি ব্যানার্জীর বক্তব্য থেকেই বিস্তারিত জেনে নেওয়া যাক।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *