Categories
বিবিধ

স্নান করতে নেমে গঙ্গায় নিখোঁজ, কয়েক ঘণ্টার চেষ্টায় উদ্ধার হল যুবকের দেহ।

ত্রিপুরা, নিজস্ব সংবাদদাতা:- ফের আগরপাড়ায় গিরিবালা গঙ্গাঘাট থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে ওই মৃত ব্যক্তির নাম রাজকুমার দাস, বয়স আনুমানিক তিরিশের ওপর। আগরপাড়া নিউল্যান্ডের বাসিন্দা।
স্থানীয় এক বাসিন্দা দেখতে পায় ওই ব্যক্তি স্নান করতে নেমে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, সাথে সাথে তাকে টেনে ধরে নিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার জলে তলিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী অনুমান ঐ ব্যক্তি নেশাগ্রস্থ অবস্থায় জলে নেমেছিল, হয়তো সাঁতার জানতো না।
ঘটনাস্থলে খবর পাওয়ার পর খড়দা থানার পুলিশ এবং এসডিআরএফ-এর সদস্যের টিম হাজির হয়।
বহু চেষ্টার পর রাতের দিকে ওই ব্যক্তি কে উদ্ধার করা হয়।
আর এই ঘটনার পর ওই এলাকার আতঙ্ক সৃষ্টি হয়।

Share This
Categories
বিবিধ

সূর্যপুর নাবালিকা কাণ্ডে বড় পদক্ষেপ, ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল সিআইডি।

নিজস্ব সংবাদদাতা-বারুইপুর:- সূর্য্যপুর নাবালিকা কাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মঙ্গলবার তিন অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ করল সিআইডি। বারুইপুরের সূর্য্যপুর-ধপধপি এলাকায় কড়া নিরাপত্তার মধ্যে এই প্রক্রিয়া চালানো হচ্ছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে একই ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে আনা হলে সে পুলিশের এক আধিকারিকের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে এবং গুলি চালায় বলে পুলিশের দাবি। সেই পরিস্থিতিতে পুলিশের পাল্টা গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার প্রশাসন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। বিপুল সংখ্যক পুলিশ ও সিআইডি আধিকারিকের নিরাপত্তা বলয়ের মধ্যে তিন অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণের কাজ চালাচ্ছে। তদন্তের স্বার্থে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

Share This
Categories
বিবিধ

পঞ্চায়েত সদস্যের স্বামীকে টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, তদন্তের দাবি বিজেপির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– ভুতনির উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের টাকা দেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মাধ্যমে। নিজের হাতে প্রায় চার লক্ষ টাকা তুলে দিচ্ছেন তারই পঞ্চায়েতের সদস্য নাজমা বিবির স্বামী মোস্তফা শেখের হাতে। পাশেই রয়েছেন আরও বেশ কয়েকজন তৃণমূল সদস্য, তাদের উপস্থিতিতে তৃণমূল প্রধান অর্চনা মন্ডলের সমর্থনে থাকার এই সদস্যরা যেন থাকে তার জন্য এই টাকা দেওয়া হচ্ছে বলে শোনা যায় মোস্তফার মুখে। এই ভিডিও ভাইরাল হতে ব্যাপক সরল করেছে এলাকায়। প্রসঙ্গত বিগত দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মন্ডল। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে টাকা আত্মসাৎ বন্যা প্রাণের দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন মানিকচকের বিজেপির নেতৃত্ব। এমনকি মানিকচক ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। তারপর থেকেই নিখোঁজ রয়েছেন অর্চনা মন্ডল। এরই মধ্যে ভাইরাল এই ভিডিও।

Share This
Categories
বিবিধ

নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ, রথ যাওয়ার পথ পরীক্ষা করল চন্দ্রকোনারোড কমিটি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হাতেগোনা আর কয়েক দিন বাকি রথযাত্রা’র। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে চন্দ্রকোনারোড-ঘাটালগামী রাজ্য সড়কের উপর রয়েছে রেলগেট। সেই রেল গেটের উপরের গাডওয়াল পরীক্ষা করল রথযাত্রা উদযাপন কমিটি। মঙ্গলবার বিকেলে রথ নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন এবং রেল পুলিশের উপস্থিতিতে পরীক্ষা করা হয়। এই দিন উপস্থিত ছিলেন একাধিক রথযাত্রা উদযাপন কমিটির সদস্যরা।

Share This
Categories
বিবিধ

মাদক কারবারের অভিযোগ ঘিরে রক্তাক্ত কালিয়াচক, এক যুবকের মৃত্যু; তদন্তে পুলিশ।

মালদা , নিজস্ব সংবাদদাতা: — ব্রাউন সুগার নিয়ে গন্ডগোল। ফোন করে বাড়ি থেকে ডেকে এক যুবককে এলপাথারি হাসুয়ার কোপ মেরে খুনের অভিযোগ। আশঙ্কাজনক আরো এক। কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্ৰামের ঘটনা। পুলিশ জানায় মৃতের নাম আশরাফুল শেখ ,৩২ । এই ঘটনায় তার ছোট ভাই সাদিকুল শেখও গুরুতর জখম হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে প্রতিবেশী পিলু শেখের বিরুদ্ধে। মৃতের বাবা রাকিব শেখ জানান অভিযুক্ত এলাকায় ব্রাউন সুগার বিক্রি করে। মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ তার দুই ছেলেকে বাড়ি থেকে ডেকে হাসুয়া দিকে কোপানো হয়। তারমধ্যে তার এক ছেলের মৃত্যু হয়েছে আর এক ছেলে ভর্তি হাসপাতালে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ।

Share This
Categories
বিবিধ

জেলার উন্নয়ন নিয়ে ‘দিশা’ বৈঠক, আড়াই মাস পর প্রশাসনিক সভায় হাজির জুন মালিয়া।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা ভোটের পর অর্থাৎ প্রায় আড়াই মাস পর পশ্চিম মেদিনীপুর জেলায় এলেন মেদিনীপুরের সংসদ জুন মালিয়া। জেলার উন্নয়ন নিয়ে দিশা ( DISHA )কমিটির মিটিংয়ে তিনি যোগ দিয়েছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জেলা কালেক্টর এর চত্বরের এস এইচ জি বিল্ডিং এ দিশা কমিটির মিটিং হয়। জেলার উন্নয়নমূলক কাজ নিয়ে মিটিংয়ে আলোচনা হয়। জেলার বিভিন্ন এলাকার বিধায়করা,সাংসদ, জেলা শাসক,পুলিশ সুপার প্রমূখ এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে জুন মালিয়া কোন রাজনৈতিক প্রশ্নের উত্তর দেবে না বলে জানালেন। জুন মালিয়া বললেন আড়াই মাস পরে এখানে এলেও এখানকার কাজকর্ম বা বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে জেলাশাসক পুলিশ সুপার এবং অন্যান্য বিধায়কদের সঙ্গে তার নিয়মিত ফোনে কথা হয়। জুন মালিয়ার সই করা কোন শংসাপত্র কারো লাগলে তারও তিনি ব্যবস্থা করে দেন বলে জানালেন। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের সময় তিনি বিভিন্ন বিধানসভার তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন। রাজ্যে পালাবদলের পর তাকে আর এই জেলায় দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে তিনি মমতা ব্যানার্জি ও তৃণমূলের সঙ্গ ত্যাগ করে কয়েকজন তৃণমূল সাংসদের সঙ্গে এনসিপিআই নামে একটি দলে যোগ দিয়েছেন। এবং কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থন জানিয়েছেন। এরপর থেকেই জুন মালিয়ার এই তৃণমূল ত্যাগ প্রসঙ্গে ব্যাপক জল্পনা হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। মঙ্গলবার প্রশাসনিক মিটিংয়ে জুন মালিয়া যোগ দেওয়ার আগেও পূর্ব মেদিনীপুরে একটি প্রশাসনিক সভায় তিনি যোগ দিয়েছিলেন, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং।
এই দিন মেদিনীপুরে “দিশা” কমিটির মিটিং ছেড়ে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি জানিয়ে দেন তিনি কোন রাজনৈতিক প্রশ্নের উত্তর দেবেন না।
২০২৬ এর বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে তিনি একটি প্রচার সভায় বিজেপি কর্মীদের ডিজে বাজানোর কথা বলেছিলেন। সেই ভিডিও সমাজ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। যদিও এই নিয়ে কিছু বলতে চাননি মেদিনীপুরের সাংসদ।

Share This
Categories
বিবিধ

তালবান্দিতে ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য দেহ পাঠাল পুলিশ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার জোগাড়ডাঙ্গা অঞ্চলের তালবান্দি এলাকায়। সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম শিবু রুইদাস,বয়স আনুমানিক ৩৮ বছর,সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে বাড়ির ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার-পরিজন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গোয়ালতোড় থানার পুলিশকে,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে কেওয়াকোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতোমধ্যেই ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে গোয়ালতোড় থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

নবান্ন থেকে ভার্চুয়ালি রথ কমিটিগুলির হাতে অনুদান, উৎসবের প্রস্তুতিতে বড় সহায়তা।।

তমলুক-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন রথযাত্রা উৎসবকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার চারটি ঐতিহ্যবাহী রথ কমিটিকে বড় আর্থিক সহায়তা প্রদান করল রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে জেলার চারটি রথ কমিটির হাতে প্রতি কমিটিকে ৫ লক্ষ টাকা করে সরকারি অনুদানের চেক তুলে দেন। রথযাত্রার আয়োজনকে আরও সুষ্ঠু, নিরাপদ ও জাঁকজমকপূর্ণ করে তুলতেই এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

এদিন পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি জেলাশাসকের দফতরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা-সহ জেলার একাধিক প্রশাসনিক আধিকারিক। তাঁদের উপস্থিতিতেই জেলার চারটি রথ কমিটির প্রতিনিধিদের হাতে ৫ লক্ষ টাকার সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়।

যে চারটি রথ কমিটি এই অনুদান পেয়েছে, সেগুলি হল—

মহিষাদল রাজবাড়ির রথ কমিটি

দীঘা জগন্নাথ মন্দিরের রথ কমিটি

মেচেদা ইসকন মন্দিরের রথ কমিটি

তমলুক মহাপ্রভু মন্দিরের রথ কমিটি

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুদানের অর্থ রথযাত্রার প্রস্তুতি, আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা, ভক্তদের জন্য প্রয়োজনীয় পরিষেবা, পরিচ্ছন্নতা, পানীয় জলের ব্যবস্থা এবং উৎসবের সার্বিক আয়োজনের কাজে ব্যয় করা হবে।

রথ কমিটির সদস্যরা রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি আর্থিক সহায়তার ফলে এবারের রথযাত্রা আরও সুন্দর, সুশৃঙ্খল ও ভক্তবান্ধবভাবে আয়োজন করা সম্ভব হবে। প্রতিবছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজ্যের বাইরে থেকেও লক্ষাধিক ভক্ত ও পর্যটক এই রথযাত্রায় অংশগ্রহণ করেন। ফলে উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ও জনপরিষেবার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা, দমকল ও জরুরি পরিষেবা-সহ বিভিন্ন দপ্তরের প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের আশা, রাজ্য সরকারের এই অনুদান এবং প্রশাসনিক প্রস্তুতির ফলে পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী রথযাত্রা এ বছর আরও সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হবে।

Share This
Categories
বিবিধ

জয় সাহার বাড়িতে হামলা মামলায় তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার, খড়দা থানার অভিযানে সাফল্য।

পানীহাটি, নিজস্ব সংবাদদাতা:- পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এর ছেলে এবং 2026 এ নির্বাচনে পানিহাটি তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হওয়ার পর তাকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।।
২০২১ সালে বিধানসভা ভোটের সময় বিজেপি নেতা জয় সাহার বাড়িতে সশস্ত্র হামলার অভিযোগের তদন্ত শুরু হতেই গা ঢাকা দিয়েছিলেন তীর্থঙ্কর।।
আর রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বর থেকে তীর্থঙ্করকে গ্রেফতার করে খড়দা থানা নিয়ে আসা হয়।

Share This
Categories
বিবিধ

সমাজসেবায় নজির, জটেশ্বর প্রগতি সংঘের উদ্যোগে সংগৃহীত রক্ত যাবে ফালাকাটা ব্লাড ব্যাংকে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ‘রক্তদান জীবন দান’ এই ব্রতকে সামনে রেখে রক্তের সংকট দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল জটেশ্বর প্রগতি সংঘ। রবিবার ওই ক্লাব ভবনে আয়োজিত রক্তদান শিবিরে এলাকার বহু মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে রক্তদান করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, জটেশ্বর প্রগতি সংঘ শুধু ক্রীড়া বা সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। তারই অন্যতম উদ্যোগ এই স্বেচ্ছায় রক্তদান শিবির। তাঁদের বিশ্বাস, একজন মানুষের স্বেচ্ছায় রক্তদান একাধিক অসহায় রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিন শিবির থেকে সংগৃহীত রক্ত ফালাকাটা ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হবে বলে উদ্যোক্তারা জানান। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তাঁরা আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারা জটেশ্বর প্রগতি সংঘের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Share This