Categories
বিবিধ

মালদায় ফের রক্তাক্ত হামলা, রহস্যজনকভাবে প্রাণ গেল যুবকের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— আবারো খুনের ঘটনা কালিয়াচকে। ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রের আঘাত করে খুন করার অভিযোগ। কালিয়াচক থানার সুজাপুর ইমদাদুল উলুম পাড়ার বাসিন্দা রহিমুল শেখ(৩০)। মঙ্গলবার গভীর রাতে কেও বা কারা ঘুমন্ত অবস্থায় তার মাথায় এবং কানের গোড়ায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তড়িঘড়ি পরিবারের লোক এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং তার পরে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতা রেফার করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার যাওয়ার পথে মুর্শিদাবাদে বেলডাঙার কাছে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে একটি ধরম কাটায় কম্পিউটারের কাজ করতো ওই ব্যক্তি , পরিবারে রয়েছে তার স্ত্রী ও ছয় মাসের এক কন্যা সন্তান।, তবে কি কারণে মৃত্যু তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। বুধবার মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় কালিয়াচক থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

‘বেনোজল সরিয়ে জনসমর্থন থাকা নেতৃত্বকে সামনে আনতে হবে’— মালদার সভা থেকে বার্তা সাবিনা ইয়াসমিনের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদায় ঋতব্রত পন্থী তৃণমূলের সভা। একুশে জুলাই এর প্রস্তুতি সভা করা হলো ইংরেজবাজার শহরের একটি বেসরকারি হোটেলে। উপস্থিত সভায় ঋতব্রত পন্থী তিন বিধায়ক। এক প্রাক্তন মন্ত্রী। যদিও ইংরেজবাজার পুরাতন মালদার কাউন্সিলর সহ সিংহভাগ নেতৃত্ব অনুপস্থিত।
সাবিনা ইয়াসমিন বলেন, দলকে শুদ্ধিকরণ করতে হবে। সাধারণ মানুষকে বলবো আমাদের ভুল বুঝবেন না আপনাদের জন্যই শুদ্ধিকরণ প্রয়োজন। এতদিন ভালো সংগঠকদের বাদ দিয়ে বহু বেনোজলকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে সরাতে হবে। বহু পুরনো কর্মী রয়েছেন। নেতা রয়েছেন গত পাঁচ বছরে তারা ঘরে ঢুকে গেছে যারা ফ্রড তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।। যাদের জনসমর্থন রয়েছে তাদেরকে সামনে রেখে দলকে এগিয়ে নিয়ে যাব।
যারা দিদিকে ঘিরে রাখত তারাই ডুবিয়েছে। অভিষেকের বিরুদ্ধে রাজ্যজুড়ে বিদ্রোহ অভিযোগ। উনাকে সাইড করে, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে দলটা ধরে তাহলে উনার পাশে থাকব।
আমরা নতুন করে রাজ্য কমিটি তৈরি করেছি এবার জেলা কমিটি ব্লক কমিটি ও তারপর অঞ্চল কমিটি তৈরি করা হবে।
ঋতব্রত তৃণমূলের মালদা জেলার সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বিধানসভা ধরে সভা করা হবে।
জেলার বাকি দুই বিধায়ক আব্দুর রহিম বকশী ও হরিশ্চন্দ্রপুরের মতিউর রহমান কে আগামী দিনে নেওয়া হবে কিনা তা আমাদের ন্যাশনাল কমিটি ঠিক করবে তবে তারা এখনো কি নিয়ে নাই।

Share This
Categories
বিবিধ

রথযাত্রাকে ঘিরে সাজো সাজো রব, নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে মেছেদা ইসকন মন্দির চত্বর।।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাত পোহালেই রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব পূর্ব মেদিনীপুরের মেচেদা ইসকনের সঙ্খানন্দ জগন্নাথ মন্দিরে, জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই জগন্নাথ মন্দিরের চেয়ারম্যান বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল চারটেতে রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার। যার কারণে সকাল থেকেই চলছে মন্দিরে প্রশাসনিক বৈঠক। নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে এখন থেকেই। প্রতিবছরই এই জগন্নাথ মন্দিরের রথযাত্রা উপলক্ষে হাজারো হাজারো মানুষের ভিড় থাকে। দশ দিন ধরে চলবে মেলা। সব মিলিয়ে এই রথযাত্রা উৎসব ১০ দিন থাকবে রীতি মতো জমজমাট।

Share This
Categories
বিবিধ

নারী শিক্ষা ও নিরাপত্তার বার্তা, পিড়াকাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে সচেতনতা কর্মসূচি।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিড়াকাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধ,নারী শিক্ষা ও নিরাপত্তা বিষয় নিয়ে বুধবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর গুচ্ছাইত,পিড়াকাটা বিট হাউসের IC সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ। এই দিন বক্তব্য রাখতে গিয়ে বাল্যবিবাহ, নারী শিক্ষা ও নারীদের বিভিন্ন নিরাপত্তা বিষয় নিয়ে সচেতন করলেন দুই বিধায়ক সহ জেলা পুলিশ সুপার।

Share This
Categories
বিবিধ

নারী শিক্ষা ও বাল্যবিবাহ রোধের বার্তা, চন্দ্রকোনারোডে বিদ্যাসাগর মূর্তি উন্মোচন।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ উৎসব এবং পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে সহ বিদ্যালয়ের শিক্ষিকা সহ ছাত্রছাত্রী বৃন্দ। এই দিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিমান মাহাতো বাল্যবিবাহ এবং নারী শিক্ষা নিয়ে সচেতন করা হয় ছাত্রীদের।

Share This
Categories
বিবিধ

গড়বেতার ধাদিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা সভা, উপস্থিত বিধায়ক ও বিদ্যালয় পরিবারের সদস্যরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ধাদিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সম্বর্ধনা সভার আয়োজন করা হয় বুধবার। এই দিন বিদ্যালয়য়ের তরফে গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধাকে সম্বর্ধনা জানানো হয়। এই দিন তাকে উত্তরীয় পরিয়ে হাতে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এই দিন বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

Share This
Categories
বিবিধ

ফালাকাটায় অরণ্য সপ্তাহ উদযাপন, ছাত্রছাত্রীদের পদযাত্রা ও অঙ্কন প্রতিযোগিতা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বন ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জলদাপাড়া বন্য প্রাণ বিভাগের উদ্যোগে বুধবার ফালাকাটায় পালিত হল অরণ্য সপ্তাহ। এদিন সকালে ফালাকাটা বেসিক স্কুল মাঠ থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। ওই পদযাত্রাটি ফালাকাটা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বন সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতার বার্তা দেয়। পরে ফালাকাটা ব্লকের দেওগাঁও হাই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

Share This
Categories
বিবিধ

বিএলঅ্যান্ডএলআরও তদন্তের পর সংঘর্ষ, পুখুরিয়ায় আহত বিজেপি কর্মী।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা ও তার ছেলের বিরুদ্ধে। মালদার পুখুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ২ গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার ঘটনা। পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের। মারধরের অভিযোগ অস্বীকার করল অভিযুক্তরা
পুখুরিয়া থানার শ্রীপুর দুই গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার বাসিন্দা বিজেপি কর্মী সাইদুর রহমানের অভিযোগ ওই এলাকায় একটি জমি দখল নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ ছিল স্কুলের জমি দখল করে নির্মাণ করেছে তৃণমূল নেতা মহব্বত আলী ও তার ছেলে ওয়াসিম ।
বি এল আর ও দপ্তর থেকে এই নিয়ে তদন্ত করতে আসে। সাইদুর রহমান বি এল আর ও দপ্তরের প্রতিনিধিদের বলে ওই জমিটি মহাব্বাত আলী দখল করেছে।
এরপরই অভিযুক্তরা তার ওপর চড়াও হয় তাকে রাস্তায় ফেলে বেধরক মারধর করে, তার প্রাণ নাসের চেষ্টা করে। কোনরকমে সে পালিয়ে পুকুরিয়া থানায় এসে অভিযোগ জানায়। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় কুমারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে মহব্বত আলীর ছেলে ওয়াসিম।
ঘটনা ঘিরে সরব বিজেপি নেতৃত্ব। আইন আইনের পথে চলবে দাবি তৃণমূল নেতৃত্বের।
চাচোল এর এসডিপিও সোমনাথ সাহা বলেন ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে।।

Share This
Categories
বিবিধ

দক্ষিণেশ্বরে বড় উচ্ছেদ অভিযান, কড়া পুলিশি নিরাপত্তায় ভাঙা হল অবৈধ দোকানপাট।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণেশ্বর নিবেদিতা সেতুর নিচে অবৈধ গড়ে ওঠা দোকান-পাট রাতারাতি বুল্ডেজার দিয়ে গুড়িয়ে দিলো দক্ষিণেশ্বর থানার পুলিশ। হাই রোড অথরিটি যৌথভাবে *১৯৬ টি দোকান এবং বাস গুমতি সাড়ারাত ধরে বুল্ডেজার দিয়ে উড়িয়ে দিলো* *। বিশাল পুলিশ বাহিনী গোটা দক্ষিণেশ্বর পিডব্লিউ রোডের ওপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অবৈধ দোকান সড়িয়ে দিলো। যাতে কোনোভাবে অশান্তি না ছড়ায় সেদিকেও দৃষ্টি রাখছেন পুলিশ প্রশাসন । ঘটনাস্থলে বিশাল এলাকাবাসী ও ব্যবসায়ীরা পুলিশের সাথে আবেদন করছে তাদের যাতে দোকান ভাঙ্গা না হয়।আর বে-আইনি দখলদারদের দাবী তাদের যেন পুন:রবাসন দেওয়া হয়।

Share This
Categories
বিবিধ

যানজট ও দুর্ঘটনা রুখতে উদ্যোগ, ১৭ নম্বর জাতীয় সড়কে অভিযান জটেশ্বর পুলিশের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বরের মার্কেট কমপ্লেক্স এবং জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে দিয়ে যাওয়া ১৭ নম্বর জাতীয় সড়কের ওপর দীর্ঘদিন ধরে কাঁচা সবজির কেনাবেচা চলে আসছে। প্রতিদিন ভোর থেকে বহু কৃষক ও ব্যবসায়ী জাতীয় সড়কের একাংশ দখল করে সবজি বিক্রি করেন। ক্রেতাদের ভিড়, রাস্তার ধারে টোটো ও অন্যান্য যানবাহন দাঁড় করিয়ে মালপত্র ওঠানামার কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। একই সঙ্গে ব্যস্ত জাতীয় সড়কে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার জটেশ্বর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে ওই এলাকায় বিশেষ সচেতনতামূলক অভিযান চালানো হয়। পুলিশ আধিকারিকরা সবজি ব্যবসায়ী, কৃষকদের জাতীয় সড়কের ওপর ব্যবসা না করার আবেদন জানান। এছাড়াও রাস্তার ওপর টোটো বা অন্য কোনও যানবাহন দাঁড় করিয়ে সবজি লোড-আনলোড না করার জন্যও সতর্ক করা হয়। সকলকে আইন মেনে নির্দিষ্ট স্থানে ব্যবসা করার আহ্বান জানানো হয়। এ প্রসঙ্গে জটেশ্বর ফাঁড়ির ওসি জগদিশ রায় বলেন, “আজ সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে। জাতীয় সড়কের ওপর কোনওভাবেই সবজি কেনাবেচা করা যাবে না। একই সঙ্গে রাস্তার ওপর টোটো রেখে মাল ওঠানামাও করা যাবে না। প্রচারের পরও যদি কেউ আইন অমান্য করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

Share This