Categories
বিবিধ

অন্নপূর্ণা প্রকল্পে অনিয়মের অভিযোগ, গাজোল ব্লক অফিসের সামনে বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মঙ্গলবার গাজোল ব্লক প্রশাসনের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন দুই শতাধিক গ্রামের মহিলারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে গাজল থানার পুলিশ বাহিনী। মহিলা পুলিশও ছিল। তাঁরা ক্ষোভ উগরে দেন। গাজোলোর বিডিও সুমন ঘোষ,গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় মহিলারা। ওই সময়ের মধ্যে এলাকায় ব্যাপক উত্তেজনার পরিবেশ তৈরি হয়। জানা গেছে, গাজোল এলাকায় ১৫ টি গ্রাম পঞ্চায়েত। ১ জুলাই থেকে তিন হাজার টাকা করে পাচ্ছেন মহিলারা। অভিযোগ, একাধিক গ্রাম পঞ্চায়েতে যোগ্য মহিলারা টাকা পায়নি। পেয়েছে শুধু অযোগ্য মহিলারা। গত দুমাস ধরে টাকা পাচ্ছে না। অফ এবং অন লাইনে ফর্ম পূরণ করেও টাকা আসেনি। অতীতে একাধিক বার বিভিন্ন মহলে গিয়ে কাজ হয়নি। সেজন্য তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখে ছুটে আসেন বিধায়ক এবং বিডিও। তাঁরা মাইক হাতে নিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেন। আগামী দিনে টাকা পাবেন বলে বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছেন।

Share This
Categories
বিবিধ

স্কুলের জায়গায় দলীয় কার্যালয় ও দোকানঘর! দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- স্কুলের জায়গা দখল করে তৈরি হয়েছে যুব তৃণমূলের কার্যালয়। প্রায় ২৭ শতক জায়গা দখল করে রয়েছে অবৈধ নির্মাণ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সরকার পরিবর্তন হতেই অবৈধ নির্মাণ ভাঙতে, জেলাশাসকের দ্বারস্থ খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন তিনি। তার অভিযোগ এলাকার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। মালদার রতুয়া দুই নম্বর ব্লকের অন্তর্গত শ্রীপুর দুই গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার ঘটনা।
অভিযোগ এই এলাকায় কুমারগঞ্জ নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়ের প্রাঙ্গনে থাকা ২৭ শতক জমি দখল করে অবৈধভাবে যুব তৃণমূলের কার্যালয় নির্মাণ করা হয়েছে। তারই পাশাপাশি নির্মাণ করা হয়েছে বেশ কিছু দোকান ঘর সেগুলি ভাড়া দেওয়া হয়েছে। অভিযোগ এই এলাকারই তৃণমূল নেতা মহব্বত আলীর নেতৃত্বেই চলেছে এই অবৈধ কাজ।
স্কুল কর্তৃপক্ষের দাবি এর আগেও তারা বারবার বিয়ের ও ডিআই অফিসের দ্বারস্থ হয়েছেন কিন্তু কোন কাজ হয়নি।
তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিকুল হক বলেন, আমি জেলা শাসকের কাছে আবেদন করেছি সমস্তটা মাপ যোগ করে যতটা অবৈধ নির্মাণ রয়েছে তা বুলডোজার দিয়ে যাতে ভেঙে দেওয়া হয়। এ রাজু আমি চেষ্টা করেছিলাম কিন্তু করতে পারিনি। কিন্তু কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে এই দখল মুক্ত করা সম্ভব।
কোন দখলদারি চলবে না। অবৈধ নির্মাণ করলে তা বুলডোজার দিয়ে ভাঙ্গা হবে দাবি মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর।
তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, কেউ যদি অবৈধ নির্মাণ করে সরকারি জায়গা দখল করে তা ভাঙতে হবে। কোন ছাড় নেই।

Share This
Categories
বিবিধ

রাস্তা, সেতু, ক্যান্টিন, বিজ্ঞান বিভাগ-সহ একাধিক দাবিতে খগেন মুর্মুর কাছে স্মারকলিপি কলেজের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও আজও হরিশ্চন্দ্রপুর কলেজের নিজস্ব যাতায়াতের রাস্তা তৈরি হয়নি। ফলে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের অন্যের জমির ওপর দিয়ে কলেজে যাতায়াত করতে হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে কলেজ-সংলগ্ন সেতুর কাজ। এই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতে সোমবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে কাছে পেয়ে দাবি জানান কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। তাঁদের প্রধান দাবি ছিল কলেজে যাওয়ার জন্য একটি স্থায়ী রাস্তা নির্মাণ এবং দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা সেতুর কাজ দ্রুত সম্পূর্ণ করা। পাশাপাশি কলেজে ক্যান্টিন, সমৃদ্ধ গ্রন্থাগার, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু, খেলার মাঠের সংস্কার, সাইকেল ও মোটরবাইক পার্কিংয়ের ব্যবস্থা এবং শিক্ষক-শিক্ষিকার শূন্যপদ পূরণের দাবিও জানানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের মন্ত্রী শৈলেন সরকার এবং হরিশ্চন্দ্রপুরের তৎকালীন বিধায়ক তজমুল হোসেনের উদ্যোগে ১৮ বিঘা জমির ওপর হরিশ্চন্দ্রপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে ১২ বিঘা জমি দান করে পিপলা পল্লী সমিতি এবং বাকি ৬ বিঘা জমি সরকার ক্রয় করে। তবে কলেজ প্রতিষ্ঠার পরও নিজস্ব রাস্তা তৈরি না হওয়ায় আজও অন্যের জমির ওপর দিয়েই যাতায়াত করতে হয়। কাঁচা রাস্তা হওয়ায় বর্ষাকালে সেখানে জল জমে কাদার সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তির শিকার হন পড়ুয়া ও শিক্ষকরা। প্রায় আট বছর আগে কলেজে যাতায়াতের সুবিধার জন্য ব্লকের উদ্যোগে ১০০ দিনের কাজ প্রকল্পে একটি সেতু নির্মাণ শুরু হয়েছিল। কিন্তু প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় সেতুর কাজও মাঝপথে থেমে যায়। এরপর থেকে সেতুটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কলেজের ছাত্র কৃষ্ণ দাস, প্রতীক মণ্ডল ও যুতি চৌধুরী বলেন, কলেজের সবচেয়ে বড় সমস্যা রাস্তা। এছাড়া ক্যান্টিন নেই, উন্নত মানের গ্রন্থাগার নেই। শুধু কলা বিভাগ রয়েছে। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালুর দাবি জানাচ্ছি। খেলার মাঠেরও বেহাল অবস্থা। সাইকেল ও মোটরবাইক রাখার জন্য পার্কিং নেই। শিক্ষকেরও অভাব রয়েছে। এসব সমস্যার কারণে অনেক ছাত্রছাত্রী নিয়মিত কলেজে আসতে পারে না। তাই সাংসদ খগেন মুর্মুর কাছে আমাদের দাবিগুলি তুলে ধরেছি। হরিশ্চন্দ্রপুর কলেজের অধ্যক্ষ ড. সুমিত নন্দী বলেন, কলেজে দুই হাজারের বেশি ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষা ও অশিক্ষাকর্মী মিলিয়ে মোট কর্মীর সংখ্যা ৩১। দীর্ঘদিন ধরেই কলেজে একাধিক সমস্যা রয়েছে। এর আগেও বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বিষয়গুলি জানানো হয়েছে। কিন্তু এখনও সমস্যার সমাধান হয়নি। এবার সাংসদ খগেন মুর্মুর কাছেও বিষয়গুলি তুলে ধরা হয়েছে। অন্যদিকে, সাংসদ খগেন মুর্মু কলেজের সমস্যা ও দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

Share This
Categories
বিবিধ

জেলা জুড়ে জন্মজয়ন্তীর আবহ, বিদ্যালয় ও বিজেপির উদ্যোগে নানা কর্মসূচি আলিপুরদুয়ারে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : আলিপুরদুয়ার জেলা জুড়ে বিভিন্ন এলাকায় নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে ডা: শ্যামাপ্রসাদ মুখার্জী জন্মজয়ন্তী পালন করা হল। হাসিমারা এলাকায় বিজেপি পক্ষ থেকে ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জী জন্মজয়ন্তী শ্রদ্ধা সহিত পালিত করা হয়।

ওপরদিকে দলসিংপাড়াতে বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান মধ্য দিয়ে আজকের দিনটি পালন করা হয়। দলসিংপাড়া সরস্বতী হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে এই উপলক্ষে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share This
Categories
বিবিধ

টাউন ক্লাব স্টেডিয়ামে শিক্ষকদের মিলনমেলা, আট দলীয় ফুটবল টুর্নামেন্টে উদযাপিত ১২৫তম জন্মজয়ন্তী।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। এই উপলক্ষকে সামনে রেখে ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে আয়োজিত হল আট দলীয় এক দিবসীয় শিক্ষক ফুটবল টুর্নামেন্ট।সোমবার এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে ছিল সাজসাজ রব। টুর্নামেন্টে ফালাকাটার আটটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

Share This
Categories
বিবিধ

মালদায় সোলার পরিষেবার সূচনা, কৃষি ও গৃহস্থালিতে মিলবে সৌরশক্তির সুবিধা।

মালদা,নিজস্ব সংবাদদাতা:— মালদা জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো সোলার সিস্টেম পরিষেবা। রবিবার দুপুরে মালদা শহরের বাঁশবাড়ি এলাকায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পরিষেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হরিরামপুর কলেজের প্রিন্সিপাল ড. আব্দুল ওয়াহেদ, ইঞ্জিনিয়ার অর্ক মজুমদার, সংস্থার ডাইরেক্টর সাবির আহমেদ, নিবেদিতা সরকার সহ অন্যান্য অতিথিরা। উদ্যোক্তাদের দাবি, পেট্রোল, ডিজেল, কয়লা-সহ প্রচলিত জ্বালানির ব্যবহার কমানো এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ বিলের বিকল্প হিসেবে কেন্দ্র সরকারের সহযোগিতায় সাশ্রয়ী মূল্যে এই সোলার পরিষেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে কৃষিজমিতে সেচের পাম্প, বাড়ির বিদ্যুৎ ব্যবস্থা, জলের পাম্পসহ বিভিন্ন কাজে সৌরশক্তি ব্যবহার করা যাবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের বিদ্যুৎ খরচ কমানো এবং নতুন শক্তির ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Share This
Categories
বিবিধ

সীমান্তে আইনশৃঙ্খলা জোরদারে মালদায় তিনটি নতুন থানার প্রস্তাব জেলা পুলিশের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার সীমান্ত এলাকায় তিনটি নতুন থানা ও তিনটি আউটপোস্ট তৈরির প্রস্তাব তৈরি করেছে জেলা পুলিশ। ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে বর্তমান আউটপোস্টগুলিকেই পরিবর্তন করে থানায় উন্নত করা হবে। এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। নতুন থানা এবং আউটপোস্টগুলি তৈরি হলে পুলিশের অফিসার ও কর্মী সংখ্যা বাড়বে। টহলদারি, নজরদারির মতো কাজে গতি আসবে। এতে করে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক ভালো হবে বলেও মনে করছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ, বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এবং হবিবপুর থানার বুলবুলচন্ডী এই তিনটি আউটপোস্ট ও ফাঁড়িকে উন্নত করে নতুন থানা গড়ে তোলা হবে।
নতুন থানা তৈরির পাশাপাশি হবিবপুরের জাজইল, বামনগোলা থানার জগদল্লা এই দুইটি জায়গায় নতুন দুইটি আউটপোস্ট হবে। এছাড়া ইংরেজবাজারের লুকোচুরি পুলিশ আউট পোস্টকে উন্নীত করা হবে নতুন আউটপোস্ট হিসেবে।

জেলা পুলিশ সুপারের মতে, এতে কর্মী ও অপসারের সংখ্যা বাড়বে। সবমিলিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন নতুন পুলিশ অফিসার এবং ৫০ জনেরও বেশি পুলিশ কর্মী পাওয়া যাবে। সব মিলিয়ে সীমান্ত এলাকায় আরও জোরদার হবে আইনের শাসন।

Share This
Categories
বিবিধ

দলীয় কার্যালয় ঘিরে উত্তপ্ত চাঁচল, কংগ্রেসের দুই গোষ্ঠীর বিরোধে পুলিশ মোতায়েন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। জেলা সভাপতি সহ নেতৃত্বের সামনে দলীয় কার্যালয় দখল নিয়ে কংগ্রেস এবং বিক্ষুব্ধ কংগ্রেসীদের মধ্যে বাকবিতন্ডা এবং হাতাহাতিকে কেন্দ্র করে ছড়ালো ব্যাপক উত্তেজনা। শনিবার সন্ধ্যায় চাঁচল তরলতলা মোড়ে কংগ্রেসের দলীয় কার্যালয় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে।এদিন বিকেলে চাঁচলের একটি বেসরকারি হোটেলে প্রথমে কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ইশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর, প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম,আসিফ মেহেবুব সহ অন্যান্য নেতৃত্ব।বৈঠক শেষে কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে যায় ইশা মৌসমরা।তখন কার্যালয়ে উপস্থিত ছিল বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মীরাও।শুরুতেই দু পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। তারপরেই শুরু হয় হাতাহাতি। যেখানে বিক্ষুব্ধ গোষ্ঠীর এক কর্মীর নাক ফেটে যায়।চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়।পরবর্তীতে দুই পক্ষের মধ্যে বৈঠক হলেও জট কাটেনি।প্রসঙ্গত দ্বন্দ্বের সূত্রপাত হয় নির্বাচনের প্রাক্কালে চাঁচলের প্রাক্তন বিধায়ক আসিফ মেহেবুব এবং প্রাক্তন ব্লক সভাপতি আনজারুল হক জনির অনুগামীদের মধ্যে। কংগ্রেসের একটা অংশ আসিফ কে মানতে নারাজ হয়। তাদের সমর্থনে নির্দল হিসেবে নির্বাচনে লড়াই করেন আনজারুল হক। তারপরেই এদিন দলীয় কার্যালয় দখল নিয়ে দুই পক্ষের উত্তেজনা। আসিফ এবং বিক্ষুব্ধ গোষ্ঠী একে অপরের দিকে তুলেছে অভিযোগের আঙুল। যদিও সমগ্র ঘটনায় জেলা সভাপতির বক্তব্য,”দলের মধ্যে গণতন্ত্র রয়েছে সকলের মতামত রাখতে পারে। কিন্তু অশান্তি কাম্য নয়। ব্যক্তি স্বার্থর থেকে দল আগে।”

Share This
Categories
বিবিধ

মালদায় ফের জাতীয় সড়কে দুর্ঘটনা, ব্যারিকেড পুনর্বহালের দাবি স্থানীয়দের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:-ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার নারায়ণপুর ১২নং জাতীয় সড়কে। প্রচন্ড গতিতে আসা এক ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ল পরপর পাঁচটি গাড়ি। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি। তবে দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন ১২নং জাতীয় সড়কে। জানা গেছে, এদিন নারায়ণপুর ঝিমুলি ১২নং জাতীয় সড়কের ক্রসিং-এর কাছে হঠাৎ করেই
গাজোলমূখী একটি ডাম্পার গাড়ি প্রচন্ড গতিতে এসে পেছন থেকে পরপর একটি লরি সহ চারটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় ডাম্পার ও লরি সহ পরপর তিনটি গাড়ি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পরে মালদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্তগুলি আটক করে নিয়ে যায় বলে খবর। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের উপর থেকে ব্যারিকেড তুলে দেওয়ার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। গত দিন সাতেকের মধ্যে নারায়ণপুর এলাকায় একাধিক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় চার-চারজনের মৃত্যু হয়েছে। তাই তারা চান দুর্ঘটনা রুখতে পুনরায় জাতীয় সড়কে ব্যারিকেড বসানোর ব্যবস্থা করুক প্রশাসন।

Share This
Categories
বিবিধ

তৃণমূল নেতার বাড়ির ছাদে বিজেপির পতাকা, সংঘর্ষের অভিযোগে তদন্তের দাবি।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- সরকার পরিবর্তনের পর রাতারাতি ভোলবদল, তৃণমূল নেতার বাড়ির ছাদে উড়ছে বিজেপির পতাকা। সেই পতাকা খুলে ফেলার কথা বলতে গিয়েই বিজেপি কর্মী-সমর্থকদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা স্থানীয় তৃণমূল বিধায়কের নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার চাঁচল থানার ক্ষেমপুর এলাকায়। গোটা ঘটনা নিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা তৃণমূল বিধায়কের নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি নেতৃত্ব।

মালদার চাঁচলের খেম পুর গ্রামে পঞ্চায়েতের কাশিমপুর এলাকায় জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মালতীপুরের তৃণমূল বিধায়কের নির্বাচনী এজেন্ট বিশ্ববর প্রসাদ সাহা। তার বাড়ির ছাদে তিনি বিজেপির পতাকা ঝুলিয়েছেন, বিষয়টি নজরে আসার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব ওই পতাকা সরিয়ে নেওয়ার কথা বললে বচসার সূত্রপাত হয়। বিজেপির অভিযোগ, এরপরই তাঁদের উপর চড়াও হয় তৃণমূল নেতা বিশ্বম্ভর প্রসাদ সাহা ও তাঁর অনুগামীরা। মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি বিজেপি কর্মীদের।
ঘটনার পর বিজেপির পক্ষ থেকে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর প্রসাদ সাহা। তার দাবি, তার ছেলে বিজেপি করে। ছেলে বিজেপির পতাকা লাগিয়েছে। কাউকে মারধর করা হয়নি, মিথ্যে অভিযোগ করছে।

Share This