Categories
বিবিধ

অন্নপূর্ণা প্রকল্পে অনিয়মের অভিযোগ, গাজোল ব্লক অফিসের সামনে বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মঙ্গলবার গাজোল ব্লক প্রশাসনের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন দুই শতাধিক গ্রামের মহিলারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে গাজল থানার পুলিশ বাহিনী। মহিলা পুলিশও ছিল। তাঁরা ক্ষোভ উগরে দেন। গাজোলোর বিডিও সুমন ঘোষ,গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় মহিলারা। ওই সময়ের মধ্যে এলাকায় ব্যাপক উত্তেজনার পরিবেশ তৈরি হয়। জানা গেছে, গাজোল এলাকায় ১৫ টি গ্রাম পঞ্চায়েত। ১ জুলাই থেকে তিন হাজার টাকা করে পাচ্ছেন মহিলারা। অভিযোগ, একাধিক গ্রাম পঞ্চায়েতে যোগ্য মহিলারা টাকা পায়নি। পেয়েছে শুধু অযোগ্য মহিলারা। গত দুমাস ধরে টাকা পাচ্ছে না। অফ এবং অন লাইনে ফর্ম পূরণ করেও টাকা আসেনি। অতীতে একাধিক বার বিভিন্ন মহলে গিয়ে কাজ হয়নি। সেজন্য তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখে ছুটে আসেন বিধায়ক এবং বিডিও। তাঁরা মাইক হাতে নিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেন। আগামী দিনে টাকা পাবেন বলে বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছেন।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *