Categories
বিবিধ

মহিলা কর্মীদের অংশগ্রহণে খেতুয়া বাজারে বিজেপির বর্ণাঢ্য মিছিল ও পথসভা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের খেতুয়া বাজারে বিজয় মিছিল ও পথসভা করল বিজেপি নেতৃত্ব। এই দিন সুসজ্জিতভাবে গোটা এলাকায় এই মিছিল পরিক্রমা করার পর শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্য দান ও পথসভার আয়োজন করা হয়। এই দিন এই মিছিলে কয়েকশো মহিলা কর্মী সহ কয়েক হাজার কর্মী সমর্থক সামিল হয়েছেন। উপস্থিত ছিলেন দুই মন্ডল সভাপতি প্রবীণ হালদার,তাপস ঘোষ,দুই যুব মোর্চার সভাপতি উৎপল পাঁজা,পলাশ হাজরা সহ অন্যান্য বিজেপির কর্মী সমর্থকেরা।

Share This
Categories
বিবিধ

‘দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স’— কালনায় কড়া অবস্থান বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার দিনভর কালনার বিভিন্ন মন্দিরে ঘুরে এলাকার সমস্যা এবং মানুষের সাথে কথা বলে জনসংযোগ সারলেন কালনা বিধানসভার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। কালনা শহরের ডাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত সমাজ বাড়ির অংশ অবৈধভাবে বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এদিন সেখানে হাজির হয়ে বৃহস্পতিবার তিনি বলেন অবৈধভাবে যারা দখল করে রয়েছে তাদের দেখছি। আমি প্রশাসনের সাথে বিষয় নিয়ে কথাও বলব বলে এদিন জানান তিনি। একই সাথে সদানন্দ কালিবাড়ির পিছনে কিছু অসামাজিক রাতের অন্ধকারে কাজ হবার অভিযোগ শুনে তিনি বিষয়টি নিয়ে সরব হন। তার কথা কোনো দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স।

Share This
Categories
বিবিধ

পলাতক রজত সিংকে কলকাতা থেকে পাকড়াও বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন টিমের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– আগামী ১০ জুন মালদায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই সফরে মালদায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি চার জেলার জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদ এবং বিরোধী রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও সরকারি ভাবে এখনও বৈঠকের নির্দিষ্ট স্থান ঘোষণা করা হয়নি।

উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মুএই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করছেন, সরকারি আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন এবং সাধারণ মানুষের সমস্যার কথাও শুনছেন। সরকারের এই প্রশাসনিক তৎপরতা জেলার উন্নয়ন ও জনসংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে মত প্রকাশ করা হয়েছে।
এছাড়াও সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধ এবং ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজও জোরকদমে এগিয়ে চলছে বলে দাবি করা হয়েছে। সরকারের পূর্বঘোষিত সংকল্প অনুযায়ী উন্নয়ন ও নিরাপত্তার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ও তুলে ধরা হয়েছে।
প্রশাসনিক বৈঠকে সরকার পক্ষ ও বিরোধী পক্ষের জনপ্রতিনিধিদের একসঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানা গিয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে প্রশাসনিক সমন্বয়ের বার্তা দেওয়া হয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

Share This
Categories
বিবিধ

গড়বেতা ৩ ব্লকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের শুভ সূচনা, প্রথম দিনেই ৬ মহিলার ফর্ম পূরণ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো পরিদর্শনের পাশাপাশি ব্লক স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বৈঠক সেরে ফেললেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য,ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ। পাশাপাশি এই দিন BDO অফিসে রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফরম পূরণের শুভ সূচনা করা হয়। জানা গিয়েছে এই দিন ব্লকের ৬ জন মহিলার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফরম পূরণ করা হয়েছে।উপস্থিত BDO সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ।

Share This
Categories
বিবিধ

মনোহরপুরে লক্ষ্মীর ভান্ডার কাণ্ডে গ্রেফতার উত্তম কুমার সাউ, জানালেন পুলিশ সুপার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল নেতার নামে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে। এমন ঘটনা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েতে। ঘটনার কথা স্বীকার করেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে অভিযুক্ত তৃণমূল নেতা। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন অভিযুক্ত উত্তম কুমার সাউ কে পুলিশ গ্রেফতার করেছে, বৃহস্পতিবার তাকে কোর্টে তোলা হয় ।
এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ এলাকার তৃণমূল নেতা পেশায় একজন ঠিকা কর্মী উত্তম কুমার সাউ এর নাম লক্ষীর ভান্ডারে তালিকায় রয়েছে । তাহলে উত্তম কি করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে একজন ছেলে হয়ে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে । বিজেপির তরফ থেকে দাবি তোলা হচ্ছে, অবিলম্বে টাকা ফেরত দিক ঐ তৃণমূল নেতা এবং আইনানুর ব্যবস্থাও নেওয়া হোক তার বিরুদ্ধে।

Share This
Categories
বিবিধ

দীর্ঘদিনের দাবিদাওয়া নিয়ে বিধায়ক প্রদীপ লোধাকে স্মারকলিপি ও সংবর্ধনা।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আদিবাসী সমাজের দীর্ঘদিনের বিভিন্ন সাংবিধানিক, ভাষাগত, শিক্ষাগত ও উন্নয়নমূলক দাবিদাওয়া নিয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভার বিধায়ক প্রদীপ লোধাকে স্মারকলিপি তুলে দিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহল,পাশাপাশি বিধায়ক প্রদীপ লোধাকে সংবর্ধনাও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের তরফে শিবলাল মুরমু জানান, দীর্ঘদিন ধরে আদিবাসী সমাজ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়ে আসছে। সেই কারণেই সমাজের ভাষা, সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য, শিক্ষার অধিকার ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে ।

Share This
Categories
বিবিধ

কালচিনি চা বাগানে আজগর উদ্ধারে ভিড় সাধারণ মানুষের, পরে জঙ্গলে ছাড়ার সিদ্ধান্ত।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : চা বাগান থেকে এক বিশাল আজগর উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানে। বৃহস্পতিবার প্রতিদিনের মতো চা বাগানের শ্রমিকরা কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় বাগানের ৭ নম্বর সেকশনের কাছে হঠাৎই একটি বিশাল অজগর দেখতে পান শ্রমিকরা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে দ্রুত বিষয়টি বন দপ্তরকে জানান। খবর পেয়ে বক্সা টাইগার রিজার্ভের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর দীর্ঘক্ষণ চেষ্টার পর বিশাল অজগরটিকে নিরাপদে উদ্ধার করা হয়। অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় বহু মানুষ। বন দপ্তরের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। বনকর্মীরা জানিয়েছেন, অজগরটিকে নিরাপদে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Share This
Categories
বিবিধ

আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ে ঈদের আনন্দ, সুজাপুর ঈদগাহে উপচে পড়া ভিড়।

মালদা, নিজস্বসংবাদদাতা:– পবিত্র ঈদুল আযহাকে ঘিরে উৎসবের আবহে বৃহস্পতিবার ভোর থেকেই ভিড় জমতে শুরু করে মালদা জেলার কালিয়াচকের সুজাপুর ঈদগাহ ময়দানে। নতুন পোশাকে সেজে বিপুল সংখ্যক মুসল্লিম ঈদের নামাজে অংশ নেন। গোটা এলাকা ছিল প্রশাসনের কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা।নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বিশ্বশান্তি, সম্প্রীতি ও সকল মানুষের সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মানুষজন।এদিন ঈদের আনন্দ ভাগ করে নিতে একে অপরকে শুভেচ্ছা ও আলিঙ্গনে মেতে ওঠেন সাধারণ মানুষ। ধর্মীয় বক্তারা জানান, ঈদুল আযহার প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, সহনশীলতা ও মানবসেবার মানসিকতা গড়ে তোলা। সমাজে ভেদাভেদ ভুলে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করার আহ্বানও জানানো হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ঈদের নামাজ ও উৎসব।

Share This
Categories
বিবিধ

বিশ্বশান্তির কামনায় ইদগাহে দোয়া, ইদের শুভেচ্ছা বিনিময়ে উৎসবের আবহ মালদার আইহোতে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা বৃহস্পতিবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও সাড়ম্বরে পালিত হচ্ছে পবিত্র ইদ-উল-আযহা অর্থাৎ কুরবানির ইদ। দিনটি উপলক্ষে এদিন সকাল সকাল মালদার আইহো ইদগাহ ময়দানে ইদের জামাত অনুষ্ঠিত হয়। তবে এবছর প্রশাসনিক নজরদারি চিলো চোকে পরার মতো। মুসলিম ধর্মাবলম্বী মানুষ আইহোর বিভিন্ন বাসিন্দা ইদগাহ ময়দানে সমবেত হয়ে সুষ্ঠুভাবে নমাজ় পাঠ করেন। তারা সকলে মিলে বিশ্বশান্তির দোয়া প্রার্থনা করেন সর্বশক্তিমান আল্লার নিকট। নমাজ পর্ব শেষ হতেই সকলে ইদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। যাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা হবিবপুর ব্লকের আইহো এলাকা।

Share This
Categories
বিবিধ

“অভিযান চলবে ধারাবাহিকভাবে” — অবৈধ মদের বিরুদ্ধে কড়া বার্তা জটেশ্বর ফাঁড়ির ওসির।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদ নষ্ট করা হলো। ফালাকাটা ব্লকের দলগাঁও ফরেস্ট বস্তি, দলগাঁও ডিপু, ভান্ডানির হাট সহ বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ, মদ তৈরির সরঞ্জাম নষ্ট করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ উঠছিল।
গোপন সূত্রে খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা যৌথভাবে অভিযান চালায়।অভিযানে বেশ কয়েকটি অস্থায়ী চোলাই মদের ঠেক চিহ্নিত করা হয় ও সেখান থেকে প্রচুর পরিমাণে তৈরি চোলাই মদ, ড্রাম সহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে নষ্ট করা হয়। জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় জানান, অবৈধ মদের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও ধারাবাহিকভাবে চালানো হবে।

Share This