Categories
বিবিধ

পাঁচপোতায় চাঞ্চল্য! কাউন্সিলরের বাড়ি থেকে মহিলা-সহ একাধিক ব্যক্তিকে আটক পুলিশের।

বনগাঁ, নিজস্ব সংবাদদাতা:- বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতেই সোমবার রাতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতেই মধুচক্র চালানো হচ্ছিল। স্থানীয়দের বারবার অভিযোগের ভিত্তিতে অবশেষে পাঁচপোতা এলাকায় কাউন্সিলরের বাড়িতে হানা দেয় পুলিশ । সেখানে অভিযান চালিয়ে পুলিশ আটক করে কাউন্সিলর সুকুমার রায়কে। পাশাপাশি ওই বাড়ি থেকেই দু’জন মহিলাকে এবং এক যুবককে আটক করা হয়।
পুলিশ সূত্রে খবর, কাউন্সিলরের বাড়ি থেকে বেশ কয়েকজনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঠিক কতদিন ধরে এই বেআইনি কাজ চলছিল, কারা জড়িত, বাড়িটি কীভাবে ব্যবহার হত- সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, অভিযোগের সত্যতা মিললে প্রত্যেকের বিরুদ্ধেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি অভিযোগ তুলেছে, শাসকদলের নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ প্রমাণ করে যে তৃণমূল আমলে দুর্নীতি এবং অসামাজিক কাজে শিকড় কতটা গভীরে। গেরুয়া শিবিরের দাবি, এই ঘটনায় দ্রুত এবং কঠোর পদক্ষেপ করা উচিত ….

Share This
Categories
বিবিধ

গোপালপুর ঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, এক বালিকার দেহ উদ্ধার ঘিরে শোকের ছায়া।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—-আজ দুপুরে মানিকচকের গোপালপুরের শান্তিপুর ঘাটে গঙ্গার স্নান করতে তলিয়ে যাওয়া তিন বালিকার মধ্যে তিথি মণ্ডল কে উদ্ধার করল SDRF,
গতকাল থেকে স্থানীয় যুবকদের নিরোলস প্রচেষ্টা,
সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট,
এসডিআরএফ টিমের এর হেড অফ দা ডিপার্টমেন্ট ASI Md রাজিবুল ইন্তাজ বলেন,
এই উদ্ধারের পিছনে গ্রামবাসীদের যথেষ্ট ভূমিকা রয়েছে, আমরাও গতকাল থেকে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি,
একজনের দেহ উদ্ধার হল, তার নাম তিথি মন্ডল।
বাকি দুইজনের জন্য আমাদের টিম নিরলস প্রচেষ্টা চালাচ্ছে, যতক্ষণ না রিকভারি হচ্ছে, ততক্ষণ আমরা
আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব।
অন্যদিকে সিভিল ডিফেন্স QRT এর টিম লিডার
রামানন্দ প্রমাণিক বলেন, গতকাল থেকে আমাদের স্পিডবোর্ড নিয়ে তল্লাশি চলছে, আজকে দুপুর সাড়ে বারোটা নাগাদ তিথি মন্ডল নামে একজনকে উদ্ধার করা হয়েছে, বাকিদের তল্লাশি চলছে।
স্থানীয় ওরা মনে করছেন, যেখানে কিছু মণ্ডলের দেহ পাওয়া গেছে, আর আশেপাশেই বাকিদের পাওয়া যেতে পারে, সিভিল ডিফেন্স QRT টিম
এবং SDRF কে সহযোগিতা করছেন এলাকার মানুষ।

Share This
Categories
বিবিধ

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার, জিরো ল্যান্ড এলাকা ঘুরে দেখলেন জুয়েল মুর্মু।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণ ও নিরাপত্তা জোরদার করতে মালদা জেলার হবিবপুর ব্লকের ভবানীপুর, কেদারিপাড়া ও মাদ্রাসি ডাঙ্গা এলাকায় জোর কদমে চলছে জমি অধিগ্রহণের কাজ। ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকায় জমির মাপজোক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকা পরিদর্শনে যান হবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। তাঁর সঙ্গে ছিলেন admlr দেবাহুতি ইন্দ্র হবিপুর ব্লকের বি এল আর ও এবং জেলা প্রশাসনের একাধিক আধিকারিক।
নদীপথে নৌকায় করে তাঁরা ভারত-বাংলাদেশ সীমান্তের একেবারে জিরো ল্যান্ড এলাকায় পৌঁছান এবং সেখানে চলতে থাকা জমি অধিগ্রহণ ও সীমান্ত সুরক্ষা সংক্রান্ত কাজ খতিয়ে দেখেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় ২৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। মোট ২৬০ একর জমি অধিগ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ করে সেই জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। সীমান্তে কাঁটাতার নির্মাণ, নিরাপত্তা বৃদ্ধি এবং অবৈধ অনুপ্রবেশ রোধে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততার সঙ্গে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেন।

Share This
Categories
বিবিধ

জমি দখল ঘিরে উত্তেজনা, মালদায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার পলাতক বলে দাবি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ফের কাটগোড়ায় সিভিক ভলেন্টিয়ার। জমি দখলকে কেন্দ্র করে এক সত্তরোর্ধ বৃদ্ধা ও তাঁর মেয়েকে মারধরের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার চন্ডিপুর এলাকায়। ইতিমধ্যেই ইংরেজবাজার থানা ও মালদা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ, চন্ডিপুর এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে রাস্তার ধারে পিডব্লিউডির একটি জায়গায় ছোট্ট ঘর তৈরি করে বসবাস করছেন। কিন্তু সম্প্রতি এলাকার সিভিক ভলেন্টিয়ার মহম্মদ ইলিয়াসের নেতৃত্বে কয়েকজন ওই জায়গা দখলের চেষ্টা করে এবং বৃদ্ধাকে সেখান থেকে উচ্ছেদ করার হুমকি দেয়।
বৃদ্ধার দাবি, তিনি প্রতিবাদ করতেই তাঁর উপর চড়াও হয় অভিযুক্তরা। তাঁকে বেধড়ক মারধর করা হয়। মাকে বাঁচাতে এগিয়ে এলে আক্রান্ত হন তাঁর প্রায় ৫০ বছর বয়সী মেয়েও। অভিযোগ, তাঁকে মারধরের পাশাপাশি বিবস্ত্র করে হেনস্থা করা হয়। এরপর থেকেই লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পরিবারের।
ঘটনার পর আক্রান্ত পরিবার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি বিষয়টি মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং-এর কাছেও জানায়। পুলিশ সুপার জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও মামলা রুজু করা হবে।
অন্যদিকে, অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মহম্মদ ইলিয়াসের সঙ্গে যোগাযোগ করা যায়নি। স্থানীয় সূত্রের দাবি, অভিযোগ ওঠার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন।

Share This
Categories
বিবিধ

হেলমেট ছাড়া বাইক চালকদের সতর্কবার্তা, পূর্বস্থলীতে সচেতনতা শিবির পুলিশের।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও হেমাতপুর ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের হেমায়েতপুর এলাকায় হেলমেট পড়ুন জীবন বাঁচান এই বার্তা কে সামনে রেখে একটি সচেতনতামূলক শিবির করা হলো রবিবার। মূলত হেলমেট ছাড়া গাড়ি যাতে কোনভাবেই না চালানো হয় রাজ্য সরকারের তরফ থেকে কড়া নির্দেশিকা রয়েছে। পথ দুর্ঘটনায় মানুষের জীবন বাঁচাতে হেলমেট পড়ে গাড়ি চালানো অত্যন্ত জরুরী। আর সেই কারণে পুলিশের এই কর্মসূচি। হেলমেট ছাড়া গাড়িচালকদের বেশ কিছু জনকে এদিন পুলিশের তরফে হেলমেট প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ,নাদনঘাট থানার ASI জয়দেব পাল, ট্রাফিক ওসি হাসিবুর রহমান সহ বিশিষ্টজনেরা।

Share This
Categories
বিবিধ

বেরভূম পেয়ারাতলায় বেআইনি মদের কারবারে হানা, উদ্ধার ৪৬০ বোতল বাংলা মদ

উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গোবরডাঙা থানার পুলিশ বেরভূম পেয়ারাতলা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার হয় ২৩ পেটি বাংলা মদ, যার মধ্যে মোট ৪৬০ বোতল ছিল বলে জানা গিয়েছে।

ঘটনায় গ্রেফতার করা হয়েছে মদন গোপাল পাল (৬৬) নামে এক ব্যক্তিকে। ধৃতের পিতার নাম রমেশচন্দ্র পাল। অভিযুক্ত দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বাংলা মদের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।

এই মামলার তদন্তভার রয়েছে আইও গোষ্ঠ গোপাল ঘোষের উপর। ধৃতকে আদালতে তোলা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোবরডাঙা থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

উত্তর দিনাজপুরে রহস্যমৃত্যু গৃহবধূর, ময়নাতদন্তে পাঠাল পুলিশ।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুর জেলার করনদীঘিতে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত গৃহবধূর নাম রাখী সিংহ (৩২)। তাঁর শ্বশুরবাড়ি করনদীঘি থানার পুটিমারী গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বাড়িতে স্বামীর সঙ্গে রান্নার কাজ করছিলেন রাখী দেবী। এরপর তিনি স্নান করতে যান। স্নান সেরে কাপড় পরিবর্তনের জন্য শোবার ঘরে ঢোকেন। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও তিনি বাইরে না আসায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরে তাঁর স্বামী শোবার ঘরে গিয়ে রাখী দেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে করনদীঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে করনদীঘি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share This
Categories
বিবিধ

শিলাবতীর জলে মিলল ট্রাক্টর চালকের দেহ, তদন্তে গড়বেতা থানার পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শিলাবতী নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ১০ নম্বর অঞ্চলের পাটপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ মাইতি,বয়স আনুমানিক ৩৬ বছর, বাড়ি ওই এলাকায়। বিশেষ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে শিলাবতী নদীর জলে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গরবেতা থানার পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দিয়ে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে ওই ব্যক্তি পেশায় ট্রাক্টর চালক,তবে কি কারণে এই ঘটনা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share This
Categories
বিবিধ

রাজনৈতিক মহলে শোক, চন্দ্রনাথ রথের শ্রাদ্ধানুষ্ঠান ঘিরে কুলুপে ব্যাপক ভিড়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের কুলুপ গ্রামে আজ এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র দীর্ঘদিনের আপ্তসহায়ক তথা ঘনিষ্ঠ সহচর প্রয়াত চন্দ্রনাথ রথের দশম দিনের শ্রাদ্ধানুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় ভিড় জমিয়েছেন আত্মীয়-পরিজন, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাসিন্দারা।

সকাল থেকেই প্রয়াত চন্দ্রনাথ রথের বাড়িতে শোকের আবহ লক্ষ্য করা যায়। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বহু মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রয়াতের স্মৃতির উদ্দেশ্যে। গ্রামের সাধারণ মানুষদের মধ্যেও ছিল গভীর আবেগের ছাপ। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত ছিলেন চন্দ্রনাথ রথ। তাঁর আকস্মিক প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আজকের এই শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে কুলুপ গ্রামে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। কারণ, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছানোর কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও দেখা গিয়েছে ব্যাপক উৎসাহ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রয়াত চন্দ্রনাথ রথের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন এবং তাঁদের সমবেদনা জানাবেন। পাশাপাশি তিনি কিছু সময় শ্রাদ্ধানুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে।

প্রয়াত চন্দ্রনাথ রথ শুধুমাত্র একজন রাজনৈতিক সহকারীই ছিলেন না, তিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত বিশ্বস্ত সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন। রাজনৈতিক জীবনের নানা গুরুত্বপূর্ণ সময়ে তিনি ছায়াসঙ্গীর মতো পাশে থেকেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

আজকের এই অনুষ্ঠানে এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। কুলুপ গ্রাম যেন আজ এক নীরব শোকসভায় পরিণত হয়েছে।

মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর এই সফর ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে।

Share This
Categories
বিবিধ

গড়বেতার কড়সায় রাজনৈতিক কার্যালয় থেকে উদ্ধার জব কার্ড-ভোটার কার্ড, চাঞ্চল্য এলাকায়।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নম্বর ব্লকের কড়সা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিপুল পরিমাণ সরকারি নথি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ছোটতাড়া এলাকার একটি রাজনৈতিক কার্যালয় থেকে রাশি রাশি ১০০ দিনের কাজের জব কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডের টোকেন এবং অবৈধ সালিশি সভার মীমাংসানামা উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শাসকদলের পরিচালনাধীন পঞ্চায়েত ও প্রশাসনের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বড়সড় প্রমাণ সামনে এল বলে মনে করছেন রাজনৈতিক মহল।

এই অঞ্চলের শাসকদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি, পঞ্চায়েতের তৎকালীন টেকনিক্যাল কর্মী থেকে শুরু করে প্রধান-উপপ্রধান, সকলেই একযোগে সরকারি প্রকল্পগুলোকে নিজেদের উপার্জনের উৎসে পরিণত করেছিলেন। কোনো কাজ না করেই ১২ লক্ষ টাকার পাইপ লাইনের তহবিল আত্মসাৎ এবং হাজার হাজার শৌচালয় নির্মাণের টাকা সাধারণ মানুষকে বঞ্চিত করে পকেটে পুরেছে শাসকদলের একাংশ। এমনকি, ইতিপূর্বে এই পঞ্চায়েতের তত্ত্বাবধানে হওয়া কুখ্যাত গাছ কাটা কেলেঙ্কারি রাজ্য রাজনীতিতে এতটাই শোরগোল ফেলেছিল যে স্বয়ং মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছিল।

এছাড়া বালি, মোরাম, পাথর ও মাটি মাফিয়াদের অবাধ সাম্রাজ্য এই এলাকায় শাসকদলের মদতেই পুষ্ট বলে অভিযোগ।
সরকারি নথির পাশাপাশি ওই দলীয় কার্যালয় থেকে বেআইনি সালিশি সভার নথি মেলায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত বা আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে শাসকদলের স্থানীয় নেতারাই সমান্তরাল প্রশাসন চালাতেন এবং সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করতেন। ক্ষমতার অপব্যবহার করে দলবাজি ও সরকারি টাকা লুটের এই চক্রটির শিকড় অনেক গভীরে।

তীব্র ক্ষোভের মুখে পড়ে বর্তমান পঞ্চায়েত কর্তৃপক্ষ সুকৌশলে দায় এড়িয়ে কেবল “তদন্ত হোক” বলে দায় ঝেড়ে ফেলতে চাইছে। অথচ অভিযুক্ত বর্তমান নেতৃত্বের বিরুদ্ধেও রয়েছে ভুরিভুরি দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে, এই বিপুল পরিমাণ কার্ড উদ্ধার হওয়ার পর কড়সা গ্রাম পঞ্চায়েতে শাসকদলের লাগামহীন দুর্নীতি ও কাটমানি সংস্কৃতির কঙ্কালসার রূপটিই সাধারণ মানুষের সামনে আবারও উন্মোচিত হলো।

Share This