Categories
বিবিধ

হরিশ্চন্দ্রপুরে জাতীয় সড়কে ভুট্টা শুকোনো নিয়ে উদ্বেগ, তৎপর প্রশাসন।

মালদা, নিজস্ব সংবাদদাতা: – Harishchandrapur-এর ৩১ নম্বর জাতীয় সড়কে রাস্তার উপর ভুট্টা ও ধান শুকোতে দেওয়াকে কেন্দ্র করে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। জাতীয় সড়কের উপর ফসল শুকোনোর ফলে যান চলাচলে সমস্যা তৈরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পথচারী ও গাড়িচালকেরা।

বুধবার হরিশ্চন্দ্রপুরের কাবুয়া রোড এলাকায় গিয়ে চাষিদের সতর্ক করেন হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী। তিনি রাস্তার উপর ভুট্টা শুকোতে দেওয়ার কারণে কীভাবে বড় দুর্ঘটনা ঘটতে পারে, সেই বিষয়ে সচেতন করেন স্থানীয়দের।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাস্তা থেকে অবিলম্বে ভুট্টা ও ধান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকদের দাবি, জাতীয় সড়কে এভাবে ফসল শুকোতে দেওয়া অত্যন্ত বিপজ্জনক এবং প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।

Share This
Categories
বিবিধ

মানিকচকের গঙ্গা ভাঙন নিয়ে রিপোর্ট যাবে মন্ত্রিসভায়, জানাল বিজেপি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- Manikchak-এ গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শনে নামলেন বিজেপি নেতৃত্ব। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মঙ্গলবার বিকেলে মানিকচকের বিভিন্ন ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন বিজেপি নেতা সুভাষ যাদব, রতন মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিন তাঁরা মানিকচক, গোপালপুর ও ধরমপুর এলাকার গঙ্গা ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। কোথায় কোথায় জরুরি ভিত্তিতে ভাঙন রোধের কাজ প্রয়োজন, তাও খতিয়ে দেখা হয়।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সুভাষ যাদব জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডলের নির্দেশেই তাঁরা ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছেন। তিনি বলেন, “আজকের পরিদর্শনের রিপোর্ট বিধায়কের কাছে জমা দেওয়া হবে। সেই রিপোর্টের ভিত্তিতে আগামী মন্ত্রিসভার বৈঠকে মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।”

তিনি আরও জানান, শুকনো মরশুমে কোথায় কোথায় জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের কাজ করা দরকার, সেই বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে।

Share This
Categories
বিবিধ

তৃণমূল নেতাদের নাম টাঙিয়ে হুমকির অভিযোগ, সরানো হল বলির কাঠ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- Chandrakona-র মনোহরপুর বাজার এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ‘বলির কাঠ’-এ তৃণমূল নেতাদের নাম ঝুলিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। সোমবার রাতে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ওই এলাকায় তিনটি বলির কাঠ পুঁতে তাতে কাগজ ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই কাগজে লেখা ছিল ২০১১ সালের পর নেপাল মানিক নামে এক ব্যক্তিকে কেন ঘরছাড়া হতে হয়েছিল এবং কেন তাঁর নামে পুলিশ কেস হয়েছিল, তার জবাব চেয়ে বার্তা। পাশাপাশি সেখানে ১২ জন তৃণমূল নেতা-কর্মীর নামও উল্লেখ করা হয় বলে জানা গিয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি করে ওই বলির কাঠ সরিয়ে ফেলা হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী তথা ব্লক সভাপতি সূর্যকান্ত দোলই অভিযোগ করেছেন, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটছে। তাঁর দাবি, এই বলির কাঠ ঝুলিয়ে দেওয়ার ঘটনাও রাজনৈতিক ভয় দেখানোরই অংশ। তিনি বলেন, “এর অর্থ তৃণমূল নেতা-কর্মীদের বলি দিতে চাইছে বিজেপি।”

অন্যদিকে, বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি সবুজ মজুমদার জানান, ঘটনার কথা তাঁদের নজরে এসেছে ঠিকই, তবে বিজেপির কোনও ভূমিকা নেই। তাঁর দাবি, “এলাকার কিছু মানুষের তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই ধরনের ঘটনা ঘটতে পারে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের মধ্যেও আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

Share This
Categories
বিবিধ

গ্রুপ লোন বণ্টন ঘিরে উত্তেজনা, ধারালো অস্ত্রে আক্রান্ত মহিলা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- Harishchandrapur-এর রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামে সেল্ফ হেল্প গ্রুপের লোনের টাকা নিয়ে বিবাদের জেরে দলনেত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ উঠল পরিবারেরই সদস্যদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দলনেত্রী সুলতানা খাতুন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, সোমবার রাত প্রায় ন’টা নাগাদ সুলতানা খাতুনের দুই দাদা ও দুই বৌদি—মহম্মদ রইসুল হক, আশা বিবি, রবিউল হক ও সালমা খাতুন—তার বাড়িতে চড়াও হন। যদিও অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট সেল্ফ হেল্প গ্রুপে মোট ১০ জন সদস্য রয়েছেন। এক বছর আগে গ্রুপটি সাড়ে সাত লক্ষ টাকার ঋণ পায়। অভিযোগ, সেই টাকা আটজন সদস্যের মধ্যে ভাগ করে দেওয়া হলেও আশা ও সালমাকে লোন থেকে বঞ্চিত করা হয়। সোমবার রাতে তাঁরা রেজুলেশন খাতা ও লোনের টাকা চাইতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বাধে, যা পরে হাতাহাতিতে গড়ায়।

আক্রান্ত সুলতানা খাতুনের অভিযোগ, “এর আগেও তারা লোন নিয়েছিল। কিন্তু সেই টাকা পরিশোধ না করেই বাইরে চলে যায়। পরে গ্রুপের অন্য সদস্যদের সেই ঋণ শোধ করতে হয়। তাই এবার তাদের টাকা দেওয়া হয়নি। সেই কারণেই ওরা বাড়িতে এসে আমার উপর হামলা চালায়।”

পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share This
Categories
বিবিধ

শিবপুরে সংঘর্ষ মামলার মূল অভিযুক্ত ফেরার, বাড়িতে পুলিশের অভিযানে চাঞ্চল্য।

শিবপুর, নিজস্ব সংবাদদাতা:- Shibpur এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানুর স্বামী শামীম আহমেদ ওরফে ‘বড়ে’-র খোঁজে তল্লাশি চালাতে গিয়ে চাঞ্চল্যকর তথ্যের মুখোমুখি হল পুলিশ। সোমবার শিবপুর থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তাঁর বাড়িতে অভিযান চালান। সেই সময় বাড়ির বেসমেন্টে একাধিক বিলাসবহুল ঘরের সন্ধান মেলে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বেসমেন্টে আধুনিক আসবাবে সাজানো বেডরুম, ড্রয়িংরুম, কিচেন ছাড়াও একাধিক ইলেকট্রনিক গ্যাজেট ও সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। বাইরে থেকে দেখে এই বিলাসবহুল ব্যবস্থার কোনও ধারণা পাওয়া যেত না বলেই দাবি পুলিশের।

উল্লেখ্য, কয়েকদিন আগে ভোটের ফল ঘোষণার পর শিবপুরের চওড়া বস্তি এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, ওই ঘটনায় ব্যাপক বোমাবাজি ও গুলিচালনাও হয়। বিজেপির অভিযোগ, শামীম আহমেদ ওরফে বড়ের মদতেই হামলা চালানো হয়েছিল। ঘটনার পর থেকেই তিনি পলাতক বলে জানা গিয়েছে।

শামীম আহমেদ দীর্ঘদিন ধরেই এলাকার প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তাঁর স্ত্রী শামীমা বানু ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাওড়া পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এর আগেও রাম নবমীর শোভাযাত্রায় হামলার অভিযোগে এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছিলেন বড়ে। পরে তিনি জামিনে মুক্তি পান।

বর্তমানে মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ভাইরাল হওয়া তল্লাশির ভিডিও ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Share This
Categories
বিবিধ

কেশপুরে বিজেপির ব্যতিক্রমী উদ্যোগ, বাড়ি বাড়ি গিয়ে কৃতীদের শুভেচ্ছা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাত :- মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা বিজেপির! মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ২ নম্বর অঞ্চল বিজেপির পক্ষ থেকে এলাকার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। ফুল – মিষ্টি ও গিফট বিজেপির কার্য-কর্তারা সংবর্ধনা জানাই প্রীতি ছাত্র-ছাত্রীদের। বিজেপির মন্ডলের যুব সভাপতি উৎপল পাঁজা উদ্যোগে এবং কার্যকর্তা দের সহযোগিতায় এদিনের সংবর্ধনা শুভেচ্ছা জানানো হয়। সুজয় দোলই, সায়ন্তনী ঘোষ, অনিরুদ্ধ দোলই সহ ১৫ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হয় পশ্চিমবঙ্গের বিজেপি পরিচালিত রাজ্য সরকারের প্রতিনিধিদের পক্ষ থেকে। সেই সঙ্গে বিজেপি দলের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ওই কৃতি ছাত্র-ছাত্রীদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। যেকোনো ধরনের সাহায্য সহযোগিতায় পাশে থাকবেন বলেও জানান যুব সভাপতি উৎপল পাঁজা। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপি দলের পক্ষ থেকে সংবর্ধনা জানানোই খুশি ওই ছাত্র-ছাত্রী সহ তাদের পরিবারের সদস্যরা। তাই বিজেপির এই উদ্যোগকে এলাকার বাসিন্দারা স্বাগত জানান। আগামী দিনে রাজনৈতিক কার্যকলাপের পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হলেও জানান বিজেপির কার্য-কর্তারা।

Share This
Categories
বিবিধ

অবৈধ বালি তোলার অভিযোগে চালকসহ ট্র্যাক্টর আটক।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- অবৈধ বালি পাচারের বিরুদ্ধে এবার ‘অ্যাকশন মুডে’ জটেশ্বর ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার ফালাকাটা ব্লকের কলি নদীর চরে আচমকা অভিযান চালিয়ে বালি বোঝাই একটি ট্র্যাক্টর আটক করে পুলিশ। ঘটনায় ট্র্যাক্টরের চালককেও আটক করা হয়েছে। জানা গিয়েছে, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ফালাকাটা ব্লকের বিভিন্ন নদীর চর থেকে অবৈধভাবে বালি তোলার কাজ অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। তবে সম্প্রতি এক শ্রেণির পাচারকারী ফের সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ। সেই খবর পেয়েই জটেশ্বর ফাঁড়ির পুলিশ মঙ্গলবার ঝটিকা অভিযান চালায়। ওই অভিযানের সময় নদীর চর থেকে অবৈধভাবে বালি তোলা ও পাচারের অভিযোগে একটি ট্র্যাক্টর ও চালককে আটক করা হয়। পুলিশের এই পদক্ষেপে খুশি স্থানীয় বাসিন্দারাও। এই বিষয়ে জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় স্পষ্ট জানিয়েছেন, “অবৈধ বালি পাচারের বিরুদ্ধে কোনওরকম আপস করা হবে না। যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আগামীদিনেও ধারাবাহিকভাবে অভিযান চলবে।”

Share This
Categories
বিবিধ

গড়বেতায় সড়ক দুর্ঘটনায় উত্তেজনা, আহতকে উদ্ধার স্থানীয়দের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় আহত হলেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে Garbeta এক নম্বর ব্লকের ধাদিকা থেকে নোয়ারি যাওয়ার রাস্তায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা প্রায় বারোটা নাগাদ একটি চলন্ত টোটোকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইক। ঘটনায় গুরুতরভাবে আহত হন বাইকে থাকা ব্যক্তি।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে আহত ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Share This
Categories
বিবিধ

কেশপুরে বিজেপির কর্মীসমাবেশে এলাকার সমস্যা নিয়ে বিস্তর আলোচনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার বিকেলে Keshpur ব্লকের ১ নম্বর অঞ্চলের শ্যামচাঁদপুরে বিজেপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়। এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রবীণ হালদার, যুব মোর্চার সভাপতি উৎপল পাঁজা, মন্ডল সাধারণ সম্পাদক বিভাস রানা, সুকুমার রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

এদিনের কর্মীসভায় ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। বিজেপি নেতৃত্ব কর্মীদের উদ্দেশ্যে জানান, কোনওভাবেই যেন কেউ হিংসাত্মক ঘটনায় জড়িয়ে না পড়েন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন।

পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়েও আলোচনা হয় সভায়। বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের পাশে থেকে আগামী দিনেও সাংগঠনিক কাজ আরও জোরদার করা হবে।

Share This
Categories
বিবিধ

তৃণমূল নেতার বাড়ির পাশেই গেরুয়া পোঁচ, চর্চায় ঝাড়-আলতা গ্রাম পঞ্চায়েত।

ধুপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই জেলায় জেলায় বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। এবার তৃণমূল জমানার সমস্ত চিহ্ন মুছে ফেলতে কোমর বেঁধে ময়দানে নামলেন বিজেপি কর্মী-সমর্থকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকের দিনেই জলপাইগুড়ির ঝাড়-আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে দেখা গেল সেই ছবি। একসময়ের বিরোধী-শূন্য এই তৃণমূল ঘাঁটিতে এবার খোদ শাসক দলের দাপুটে নেতার বাড়ির পাশেই চলল রং পরিবর্তনের কাজ।ঝাড়-আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা দাপুটে তৃণমূল নেতা বীরেন রায়ের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত একটি স্থানীয় ক্লাব। তৃণমূল জমানায় আদিবাসী উন্নয়ন তহবিলের (Tribal Development Fund) অধীনে সেখানে একটি কমিউনিটি হল গড়ে তোলা হয়েছিল। পূর্বতন সরকারের নিয়ম মেনে গোটা বিল্ডিংটি নীল-সাদা রঙে রাঙানো ছিল। আজ স্থানীয় বিজেপি যুব নেতৃত্বের উদ্যোগে, সম্পূর্ণ নিজস্ব আর্থিক সাহায্যে সেই নীল-সাদা বিল্ডিংয়ে পোঁচ পড়ল গেরুয়া রঙের। তবে রাজনৈতিক সৌজন্য বজায় রেখে ভবনের কিছুটা অংশ নীল-সাদা রাখা হবে বলে দাবি করেছেন বিজেপি যুব কর্মীরা।রং পরিবর্তনের এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রাক্তন প্রধানের স্বামী বীরেন রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ – তৃণমূল সমর্থক না হলে এতদিন এলাকার যুবকদের এই মাঠে খেলতে দেওয়া হতো না।বীরেন রায়ের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আড়ালে নেশাজাতীয় মাদক পাচার এবং যুবসমাজকে বিপথগামী করার গুরুতর অভিযোগ উঠেছে।এই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়-আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এখন জেলা রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Share This