Categories
বিবিধ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান, Mathurapur BSS High School-এ পড়ুয়াদের বিক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিদ্যালয়ের ভর্তি ফি ঘিরে বুধবার বিক্ষোভ দেখালেন মথুরাপুর বিএসএস হাই স্কুলের ছাত্রছাত্রীরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠলো ধিক্কার মূলক স্লোগান। ছাত্র-ছাত্রীদের অভিযোগ একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ভর্তিতে অন্যান্য স্কুলে ৩০০ বা তার সমতুল্য নেওয়া হলেও এই বিদ্যালয়ে ৬০০ টাকা ভর্তি নেওয়া হচ্ছে। আর এই ভর্তি ফি দিতে অস্বীকার করে বিক্ষোভে সামিল দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে চাওয়া প্রায় দুই শতাধিক পড়ুয়ারা। তাদের দাবি সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি ফি নেওয়া হোক, এমনকি এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে তাদের কোন ধরনের ভর্তির রসিদ পর্যন্ত দেওয়া হচ্ছে না। যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতীন্দ্র নাথ দাস বলেন, পুরোনো নিয়ম অনুযায়ী ভর্তি ফি নেওয়া হচ্ছে।

Share This
Categories
বিবিধ

জেসিবি খননের সময় পুকুর থেকে উঠল ২ ফুটের বিষ্ণুমূর্তি, তোলপাড় Gazole

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মাটির নিচ থেকে প্রাচীনতম পাথরের মূর্তি উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল ছড়ালো এলাকায়। জানা গিয়েছে মালদা জেলার গাজোলের ভালুক ডাঙ্গা গ্রামের চামার দীঘি পুকুর থেকে প্রাচীনতম কুষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার হয়েছে, এদিন বুধবার বেলা ১ টা নাগাদ। পুকুর মালিক জয়দেব রায় ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভালুক ডাঙ্গা চামার দীঘি পুকুরের জল শুকিয়েছে। সেই পুকুরে জিসিবি দিয়ে মাটি খনন করার সময় পুকুরের নিচ থেকে উঠে আসে প্রাচীনতম একটি ২ ফিট কুষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। এরপর সেই মূর্তিটি স্থানীয় বাসিন্দারা সকলে মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা করে পূজা-অর্চনা করেন। এরপর এই খবর গাজোল থানায় জানাজানি হতেই গাজোল থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই মাটির নিচ থেকে উদ্ধার হওয়া কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি নিয়ে আসে গাজোল থানায়। স্থানীয়রা জানিয়েছেন সেই পুকুরের তলে জিসিপি দিয়ে মাটি খনন করতে গিয়ে সেখানে দেখা গিয়েছে একটি কাঠের বাক্স ছিল তাদের ধারণা সেই কাঠের বাক্সের মধ্যেই ছিল সেই প্রাচীনতম পুষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি। এছাড়া পাশাপাশি দেখা গিয়েছে, প্রাচীনতম গড়িয়া ইটের গাঁথনি করা রয়েছে পুকুরের তলদেশে।

Share This
Categories
বিবিধ রিভিউ

সোশ্যাল মিডিয়ায় ঝড়, Chand Saudagarer Bhita এখন ‘মিনি পেহেলগাঁও’।

মালদা, নিজস্ব সংবাদদাতা: — বর্ষা নামলেই মালদায় ভাটরা বিল,যা ‘মিনি দীঘা’ নামে পরিচিত, বহুদিন ধরেই দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। জলমগ্ন নিম্নভূমির মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে প্রতি বছরই জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা থেকেও বহু মানুষ সেখানে ভিড় জমান।
তবে এবার মালদায় নতুন ঠিকানা আলোচনায় উঠে এসেছে পর্যটনস্থল—‘মিনি পেহেলগাঁও’। সামাজিক মাধ্যমে ভাইরাল। গৌড়ের চাঁদ সওদাগরের ভিটা। এখন পর্যটক ও ভ্রমণপ্রেমীদের নতুন গন্তব্য হয়ে উঠেছে।
জানা গিয়েছে, সুসতানি মোড় থেকে মোহাব্বতপুর সীমান্তমুখী সড়ক ধরে প্রায় ১১ কিলোমিটার ভিতরে অবস্থিত এই মনোরম স্থানটি। প্রতিদিনই বহু কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে ভ্রমন পিপাসুরা, সেখানে পৌঁছে রিলস, ভিডিও ও ব্লগ তৈরি করছেন। পাশাপাশি সাধারণ মানুষও সকাল ও বিকেলের আড্ডা,ঘোরাঘুরি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন।
সবুজে মোড়া উঁচু-নিচু তৃণভূমি, পুরনো গাছপালা, পাথরের স্তম্ভ, পুকুর এবং চারপাশের বাগান মিলিয়ে এলাকায় তৈরি হয়েছে এক অনন্য প্রাকৃতিক পরিবেশ। অনেকের মতে, এই দৃশ্য অনেকটাই কাশ্মীরের পাহেলগামের মতো। সেই কারণেই নেটিজেনরা জায়গাটির নাম দিয়েছেন ‘মিনি পেহেলগাঁও’।
স্থানীয়দের আশা, প্রশাসনের উদ্যোগে পর্যাপ্ত পরিকাঠামো গড়ে উঠলে ভবিষ্যতে এই স্থানটি মালদার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে আরও পরিচিতি লাভ করবে।

Share This
Categories
বিবিধ

হাওড়ার বালিতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ।।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা :- হাওড়া সদর লোকসভার অন্তর্গত বালী বিধানসভার লিলুয়ার সোহনলাল দেওরালিয়া বালিকা বিদ্যালয়ে তিনটি বুথ ১৫১,১৫২ ও ১৫৩ এই বুথ গুলো আছে। এখানে বেশ কিছুক্ষন ইভিএম মেশিন খারাপ থাকায় মানুষ বেশ কিছুক্ষন লাইনে দাড়িয়ে থেকেও ভোট দিতে পারে নি ফলে বেশ কিছু মানুষ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কাছে ক্ষোভ জানান। এতেই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্য করে। চ্যাংদোলা করে এক ব্যক্তিকে গাড়িতে পুলিশের গাড়িতেও তুলতে দেখা গেছে। পরে এখানে পরিস্থিতি শান্ত হয় ও পুরনায় ভোটদান শুরু হয়। এখানে আরো অভিযোগ ওঠে বাংলা বলায় নাকি কেন্দ্রীয় বাহিনী আরো মারধোর শুরু করে।

Share This
Categories
বিবিধ

দক্ষিণ ২৪ পরগনায় ভোটের মাঝে হামলা, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর।

বাসন্তী, দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা : – বাসন্তী তে বিজেপির প্রার্থীর ওপরে হামলা। ভেঙে দেওয়া হয় গাড়ি। বাসন্তী ৭৬ নম্বর বুথের ঘটনা। বিজেপি প্রার্থী বিকাশ সর্দার যখন বুথ পরিদর্শনে যান তখন তার উপর হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় বিকাশের গাড়ি। তার নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। কেন্দ্রীয় বাহিনী থাকলেও তারা এগিয়ে আসেননি উদ্ধারকার্যে এমনটাই অভিযোগ। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা।

Share This
Categories
বিবিধ রিভিউ

ভাঙড়ের প্রাণগঞ্জে রাজনৈতিক উত্তেজনা, নওশাদকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান।।

ভাঙ্গড়, নিজস্ব সংবাদদাতা:- ভাঙ্গড়ের প্রাণগঞ্জ অঞ্চলের রঘুনাথপুর এলাকায় নওশাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র বাহিনী পুলিশের লাঠিচার্জ। নওশাদকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের।

Share This
Categories
বিবিধ

চরগোয়ালপাড়া বুথে ‘ভোট কাস্ট’ অভিযোগে ক্ষোভ, ভোট না দিয়েই ফিরলেন মহিলা।।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। চরগোয়াল পাড়া এসএসকে স্কুলের ১১৫ নম্বর বুথে ভোট দিতে এসে বিপাকে পড়েন চর গোয়ালপাড়ার বাসিন্দা মনোয়ারা খাতুন।অভিযোগ, ভোটকেন্দ্রে পৌঁছে তিনি জানতে পারেন তার ভোট ইতিমধ্যেই পড়ে গেছে। অর্থাৎ, তার আগেই অন্য কেউ তার ভোট দিয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি। এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন মনোয়ারা খাতুন এবং সঙ্গে সঙ্গেই বিষয়টি কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনী ও প্রিজাইডিং অফিসারকে জানান।তবে তার অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনী ও প্রিজাইডিং অফিসার কেউই এ বিষয়ে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি। “আমরা কিছু জানি না” বলেই দায় এড়িয়ে যান তারা বলে দাবি ওই মহিলার। ফলে ভোটাধিকার প্রয়োগ করতে না পেরেই হতাশ হয়ে বুথ থেকে ফিরে যেতে হয় তাকে।

Share This
Categories
বিবিধ

এ বি মডেল স্কুলে ভোট দিলেন কৌস্তব বাগচী, শান্তিপূর্ণ ভোটের দাবি।

ব্যারাকপুর, নিজস্ব সংবাদদাতা:- সকাল সকাল নিজের বাড়ির সামনে সপরিবারে ভোট দিলেন বিজেপি প্রার্থী কৌস্তব বাগচী। ব্যারাকপুর এ বি মডেল স্কুলে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে জানান তিনি।

Share This
Categories
বিবিধ

বেলঘড়িয়ায় ভোট দিলেন বিজেপি প্রার্থী, হাসিমুখে বললেন ‘ভোটাররা আনন্দিত’।।

কামারহাটি, নিজস্ব সংবাদদাতা:- লাইনে দাঁড়িয়ে নিজের বাড়ির সামনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলেন কামারহাটির বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী । এদিন বেলঘড়িয়া জাতীয় বিদ্যানিকেতন হলে ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়েই নিজের ভোট প্রক্রিয়া সম্পন্ন করেন। বোধ দিয়ে বেরিয়ে হাসিমুখে তিনি বলেন, ভোটাররা আনন্দিত এবং তারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসছে।

Share This
Categories
বিবিধ

বাংলার মসনদে কে? এক্সিট পোলে স্পষ্ট নয় ছবি, বাড়ছে জল্পনা।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর আমাদের তরফে সংগঠিত এক্সিট পোলে এক নজিরবিহীন রাজনৈতিক সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, বাংলার মসনদ দখলের লড়াইয়ে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা বা ‘ম্যাজিক ফিগার’ (১৪৮) স্পর্শ করতে পারছে না। ফলে রাজ্য একটি ঝুলন্ত বিধানসভার দিকে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি ১৪২টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে। তাদের প্রাপ্ত ভোটের হার ৪৩ শতাংশ। অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেস ১৩৮টি আসন (৪২% ভোট) নিয়ে কড়া টক্কর দিতে পারে। দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে আসনের ব্যবধান অত্যন্ত সামান্য হওয়ায় সরকার গঠন নিয়ে জল্পনা তুঙ্গে থাকবে।

এই টানটান লড়াইয়ে ‘কিং মেকার’ হয়ে উঠতে পারে ছোট দলগুলো। কংগ্রেস ৬টি, সিপিআই(এম) ৪টি এবং আইএসএফ ২টি আসন পেতে পারে। এছাড়া এজেইউপি এবং জিজেএম একটি করে আসনে জয়ের সম্ভাবনা দেখাচ্ছে।

এই ছোট দলগুলোর সমর্থন ছাড়া সরকার গড়া কার্যত অসম্ভব হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে ঘোড়া কেনাবেচার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন দেখার বিষয়, আগামী ৪ মে চূড়ান্ত ফলাফল কোন দিকে মোড় নেয়।

Share This