Categories
বিবিধ

১লা মে-তে হলদিয়া শিল্পনগরে শ্রমিকদের সম্মান জানিয়ে অনুষ্ঠান

হলদিয়া, নিজস্ব সংবাদদাতা:- শ্রমিকদের অধিকার ও সম্মান রক্ষার দাবিতে এই দিনের সূচনা।১৮৮৬ সালের শিকাগোর শ্রমিক আন্দোলনের স্মরণে এটি পালিত হয়।এই দিনে শ্রমিকদের অবদানকে সম্মান জানানো হয়। আজ হলদিয়া শিল্পনগরে কেঁচেরা ফ্যাক্টরির শ্রমিক সংগঠনের সভাপতি ডঃ রফিকুল হাসান মহোদয় সহ অন্যান্য নেতৃত্ব সর্বোপরি সকল শ্রমিক বন্ধুরা উপস্থিত ছিলেন। নিরাপদ কর্মপরিবেশের দাবিকে গুরুত্ব দেওয়া হয়।

Share This
Categories
বিবিধ

Jateshwar-এ রুট মার্চ, ওসি জগদীশ রায়ের নেতৃত্বে নিরাপত্তা জোরদার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে আলিপুরদুয়ার জেলায়।সূত্রের খবর, সামগ্রিকভাবে নির্বিঘ্নেই মিটেছে ভোট পর্ব। তবে ভোট পরবর্তী পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর প্রশাসন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চলছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ রুট মার্চ ও টহলদারি। এই প্রেক্ষিতেই ফালাকাটা ব্লকের জটেশ্বর সহ বিভিন্ন এলাকায় করা হচ্ছে রুট মার্চ। ওই রুট মার্চের অগ্রভাগে ছিলেন জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

Share This
Categories
বিবিধ

পুলিশি মদতের অভিযোগ ঘিরে এগরায় উত্তেজনা, স্ট্রং রুম চত্বরে নামল কেন্দ্রীয় বাহিনী।।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার এগরা ঝাটুলাল হাইস্কুলের স্ট্রং রুমের সামনে সকাল ১১টা নাগাদ ধুন্ধুমার কান্ড, পুলিশি মদতের অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ, যা নিয়ে রীতিমতো এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এগরা থানার IC সুশান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ ফেটে পড়ে পটাশপুরের তৃণমূল প্রার্থী পীযুষ পন্ডা সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

এই খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় এগরার মহকুমা শাসক ও কেন্দ্রীয় বাহিনীর দল।পটাশপুরের তৃণমূল প্রার্থী পীযুষকান্তি পন্ডার অভিযোগ, এগরা থানার আইসি সম্পূর্ণ বেআইনিভাবে পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতিকে স্ট্রং রুমের ভেতরে নিয়ে যায়।

তাঁর দাবি নিয়মের বাইরে গিয়ে একটা দলের প্রার্থীর প্রতি পুলিশের এই ‘বিশেষ আনুকূল্য’ নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলছে।আর এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের কয়েকশ কর্মী সমর্থক এগরা থানার আইসিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আইসির অপসারণের দাবি তুলে স্লোগান দিতে থাকে। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে স্ট্রং রুম চত্তর,

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এগরার মহকুমা শাসক মঞ্জিত যাদব। তবে উত্তেজনা পরিস্থিতি না কমায় নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমে লাঠি উঁচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই পরিস্থিতির পর বর্তমানে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Share This
Categories
বিবিধ

উত্তর দিনাজপুরে বোমা সন্দেহে তোলপাড়, সিআইডি ও বোম স্কোয়াডকে খবর।।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোট গণনার দোরগোড়ায় ইসলামপুরে বোমাতঙ্কের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড এবং সিআইডি-কে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দাড়িভিট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জামান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই এলাকার চা বাগানে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন শ্রমিক। চা বাগানের ভিতরে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান তারা। সন্দেহ হওয়ায় ব্যাগটি খুলতেই চক্ষু চরক গাছ হয়ে যায় তাদের। কারণ ব্যাগের ভেতরে বোমার মতো একাধিক বস্তু দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় ইসলামপুর থানার পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। ইতিমধ্যেই পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে যেই বস্তু উদ্ধার হয়েছে তা আদৌ বোমা নাকি অন্যকিছু সেটি খতিয়ে দেখতে বোম স্কোয়াড এবং সিআইডি-কে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার আধিকারিকরা।

Share This
Categories
বিবিধ

সুখী দাম্পত্যের কামনায় বিয়ের টোপর ভাসিয়ে পুণ্যস্নান, Narayanpur-এ ঐতিহ্যবাহী উৎসব।।

মালদহ, নিজস্ব সংবাদদাতা :- ঐতিহাসিক পরম্পরা মেনেই আজও হয়ে আসছে বিয়ের মুকুট বিসর্জন। বেহুলা লক্ষিন্দরের ইতিহাস বিজড়িত দীর্ঘ কয়েক দশকের ঐতিহ্য পরম্পরা মেনে বুদ্ধ পূর্ণিমার পূণ্য লগ্নে পূর্ণ স্নান পুরাতন মালদহের নারায়ণপুরের দেবকুন্ডে। কথিত আছে বেহুলা নাকি তার স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরে পেয়েছিল এখানে। সেই থেকে এই পুকুরে স্নান ও পুজোর রেওয়াজ শুরু। সুখী দাম্পত্য জীবন কামনায় নব দম্পতিরা বিয়ের ফুল ও মালা ভাসিয়ে এই পুকুরে ডুব দেন।
পুরাতন মালদহের নারায়ণপুর ৮৮ নম্বর বিএসএফ ক্যাম্পের ভেতরে শুক্রবার বুদ্ধ পূর্ণিমার পূণ্য লগ্নে এই মেলা অনুষ্ঠিত হয়। জানা গেছে, নারায়ণপুরের ৮৮ নম্বর বিএসএফ ক্যাম্পের ভেতরে বেহুলা নদীর ধারে একটি পুকুরে এই বুদ্ধ পূর্ণিমার দিনেই অনুষ্ঠিত হয় দেবকুন্ডের মেলা এবং পূজা অর্চনা। এই মেলায় মঙ্গল কামনার জন্য আসে নব দম্পতি অর্থাৎ যাদের নতুন বিয়ে হয়েছে তারা স্বামী স্ত্রী এসে বেহুলা লক্ষিন্দর ইতিহাস বিজড়িত এই পুকুরে বিয়ের টোপর, ফুলমালা সহ বিভিন্ন সামগ্রী বিসর্জন দিয়ে স্নান করে শুদ্ধি হয়ে পুজো করে এবং এই পুজো করলে নাকি নব দম্পতির বৈবাহিক জীবন সুখী হয়। তবে শুধু মাত্র এই মেলার দিন সাধারণ মানুষের জন্য ক্যাম্পের ভেতরে আসার জন্য বিএসএফদের কোন বাধা বিপত্তি থাকে না। এই মেলাকে ঘিরে প্রশাসনের দিক থেকে নিরাপত্তার ব্যবস্থা থাকে।
কথিত আছে, বেহুলা নাকি তার স্বামী লক্ষীন্দের এখানে জীবন দান ফিরে পেয়েছিলেন। সেই থেকে এই পুকুরে স্নান ও পূজো করার রেওয়াজ শুরু হয়েছে অর্থাৎ যারা নব দম্পতি রয়েছে তারা এসে তাদের নতুন বিয়ের থেকে যাওয়া বিভিন্ন সামগ্রী বিসর্জন দিয়ে বৈবাহিক জীবনের সুখ ও শান্তি কামনা করে।

Share This
Categories
বিবিধ

চিকিৎসায় অবহেলার অভিযোগে চাঁচল হাসপাতালে তাণ্ডব, ৬ জন আটক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্র বাহিনী। মৃত যুবকের নাম অঙ্কন রায় (৩৪)। তিনি মহানন্দপুর গ্রামের বাসিন্দা । পরিবারের দাবি, এদিন বাথরুমে যেতে গিয়ে পড়ে যাই , বুকে জ্বালা অনুভব করায় অঙ্কন রায়কে দ্রুত চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। ইমারজেন্সিতে প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্বিতীয় তলাই মেডিসিন বিভাগে স্থানান্তরিত করা হয়। সেখানেই কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
মৃতের স্ত্রী, যিনি বর্তমানে অন্তঃসত্ত্বা, চিকিৎসকদের বিরুদ্ধে মারাত্মক গাফিলতির অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, “আমার স্বামী যন্ত্রণায় ছটফট ও পা ঠান্ডা হয়ে যাচ্ছিল । আমি বারবার ডাক্তার ও নার্সদের ডাকলেও কেউ কর্ণপাত করেননি। ডাক্তারবাবু পায়ের ওপর পা দিয়ে বসেছিলেন। কিছুক্ষণ পর এসে একটি ইনজেকশন দেওয়ার পরেই আমার স্বামী মারা যান। সময়মতো চিকিৎসা শুরু করলে হয়তো আমার স্বামীকে বাঁচানো যেত,”বলে অভিযোগ করেন মৃত স্ত্রী আমি বিচার চাই ।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আত্মীয়-স্বজন হাসপাতালে ভিড় জমান। কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সাথে মার মুখী পরিস্থিতি উত্তেজনার বশে ওয়ার্ডের চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর চালানো হয়।চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুমিত তালুকদার জানান, “সন্ধ্যা ৬টা নাগাদ অঙ্কন রায়কে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর সুগার, কাশি এবং বুকে সংক্রমণ ছিল। হাসপাতালে আনার সময় তাঁর হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল। ইমারজেন্সির ডাক্তার দ্রুততার সঙ্গেই তাঁকে দেখেন। এমনকি পেশেন্ট মদ্যপ অবস্থায় ছিলেন দ্বিতীয় তলায় নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু উপস্থিত ছিলেন এবং তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়েছে। ওয়ার্ডের সব ঠিকঠাকই ছিল ঘন্টাখানিক পর একদল লোক এসে মার মুখি কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওয়ার্ডের চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর চালানো হয়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্র বাহিনী। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে আটক করেছে। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল চত্বরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Share This
Categories
বিবিধ

নির্বাচনী প্রয়োজনে অগ্রাধিকার, গাজোল-এ জ্বালানি বিতরণ সীমিত।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার গাজোল এলাকায় একাধিক পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহে নতুন বিধিনিষেধ জারি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভিড় লক্ষ্য করা গেছে। পাম্পগুলিতে তেল নিতে দীর্ঘ লাইন পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্চ চাহিদা ও নির্বাচনী প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশে খুচরা আউটলেটগুলিতে জ্বালানি বিতরণ সীমিত করা হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, দুই চাকার যানবাহনের জন্য সর্বোচ্চ ২৫০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। চার চাকার গাড়ির ক্ষেত্রে এই সীমা নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা পর্যন্ত। একইভাবে, ছোট যানবাহনের জন্য ডিজেল ২০০০ টাকা পর্যন্ত এবং ভারী যানবাহনের জন্য সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে।পাম্প কর্তৃপক্ষের দাবি, উপরমহল থেকে আসা নির্দেশিকা অনুযায়ী এই নিয়ম কার্যকর করা হয়েছে। নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সংরক্ষণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেইসঙ্গে সাধারণ গ্রাহকদের জন্য জ্বালানি সরবরাহ আংশিকভাবে সীমিত রাখা হচ্ছে।
পেট্রোল পাম্পের ম্যানেজাররা জানিয়েছেন, প্রধান কার্যালয় থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নির্দেশিকা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্যদিকে, তেল নিতে আসা সাধারণ মানুষ এই পরিস্থিতিতে কিছুটা সমস্যায় পড়লেও পরিস্থিতি বুঝে সহযোগিতা করছেন।

Share This
Categories
বিবিধ

রাস্তা আটকে বিজেপি মণ্ডল সভাপতিকে হামলা, চিকিৎসাধীন Malda Medical College and Hospital-এ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির মণ্ডল সভাপতির উপরে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপির মণ্ডল সভাপতি মহানন্দ মণ্ডলের রাস্তা আটকে ইট দিয়ে মারধর করে তৃণমূলের কর্মীরা। ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়ার মহানন্দাটোলার উত্তর বালুপুরে। আক্রান্ত মণ্ডল সভাপতি মহানন্দকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজে। ঘটনাস্থলে আসেন বিজেপির উত্তর মালদহের সভাপতি খগেন মুর্মু। ভোটের আগে থেকেই মহানন্দকে হুমকি দেওয়া হত বলে অভিযোগ। খগেন বলেন, “কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে ভোটে সন্ত্রাস করতে পারেনি তৃণমূল। এখন সন্ত্রাস করে আমাদের দলের মণ্ডল সভাপতির উপরে হামলা চালানো হয়েছে। পুলিশে জানানো হয়েছে।” অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Share This
Categories
বিবিধ

ভোটের স্ট্রং রুমে নজরদারি বন্ধ! Balurghat College-কে ঘিরে চাঞ্চল্য।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের স্ট্রং রুমে হঠাৎ সিসিটিভি ও মনিটরিং ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ২৯ এপ্রিল ভোর প্রায় ৩টা থেকে সকাল ৭টার মধ্যে ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, স্ট্রং রুমের সামনের ও পেছনের সিসিটিভি ক্যামেরা এবং কাউন্টিং সেন্টারের মিডিয়া কর্নারের মনিটরও ওই সময়ে বন্ধ ছিল। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই মর্মে ৩৯-বালুরঘাট বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষের নির্বাচন এজেন্ট দেবাশিস কর্মকার। তিনি সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও যাচাইয়ের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, অভিযোগটি ২৯ এপ্রিল বালুরঘাটের এসডিও দফতরে গৃহীত হয়েছে।

Share This
Categories
বিবিধ

নবশ্রী সংঘের উদ্যোগে কুন্ডু কলোনীতে তিনদিনব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটের কুন্ডু কলোনীর নবশ্রী সংঘের হরিবাসর কমিটির পরিচালনায় প্রতিবছরের মতো এবারও বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে ২৪ প্রহরব্যাপী হরিনামযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুন্ডু কলোনীর হরিবাসর প্রাঙ্গণে ইতিমধ্যেই প্রস্তুতিপর্ব চলছে জোর কদমে।

আগামীকাল, ৩০শে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় মঙ্গল অধিবাসের মধ্য দিয়ে এই মহাযজ্ঞের শুভ সূচনা হবে। এরপর ১লা মে শুক্রবার থেকে ৩রা মে রবিবার পর্যন্ত টানা তিনদিন ২৪ প্রহর ধরে চলবে অখণ্ড হরিনাম সংকীর্তন।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪ঠা মে সোমবার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগারতি, কীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।

হরিবাসর প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। মণ্ডপ নির্মাণ, আলোকসজ্জা, ভোগের আয়োজন ও ভক্তদের বসার ব্যবস্থা প্রায় সম্পূর্ণ। প্রতিবছর এই যজ্ঞকে ঘিরে বালুরঘাট ও পার্শ্ববর্তী এলাকার শত শত ভক্তের সমাগম হয়।

নবশ্রী সংঘের ক্লাব সম্পাদক সুদীপ কুণ্ডু বলেন, “বুদ্ধপূর্ণিমার পুণ্য তিথিতে নাম-সংকীর্তনের মাধ্যমে বিশ্বশান্তি ও মঙ্গল কামনাই আমাদের মূল উদ্দেশ্য। এলাকার সকল ধর্মপ্রাণ মানুষকে হরিনাম শ্রবণ ও মহাপ্রসাদ গ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাই।”

আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share This