Categories
বিবিধ

বাচ্চাদের রাইড আর মহিলাদের ব্যবসা, বাটানগর মেলায় উৎসবের আনন্দ।

নিজস্ব সংবাদদাতা, বাটানগর, মহেশতলা। বিগত বছরের মতো এবছরেও দুর্গাপুজো উপলক্ষে মহেশতলা বাটাতে নিউল্যান্ড পুজো কমিটির উদ্যোগে শুরু হয়েছে এক সুবিশাল মেলা যেখানে কয়েকশ দোকান পসরা সাজিয়ে বসেছে পাশাপাশি শিশুদের মনোরঞ্জনের জন্য আছে বিভিন্ন জয় রাইড। এই মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও নিজেদের বিভিন্ন দোকান সাজিয়ে বসেছে। মহেশতলা পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে স্বর্ণজ্যোতি সেলফ হেল্প গ্রূপ স্বর্নিভর গোষ্ঠীর অন্যতম সদস্য পিঙ্কি দাস জানান এই মেলায় দোকান লাগিয়ে লাভের মুখ দেখছেন তিনি। তার মতো মহিলাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য মেলা কমিটি ও স্বনির্ভর গোষ্ঠীকে ধন্যবাদ জানান তিনি। যে সব মহিলারা নিজের পায়ে দাঁড়াতে চান তাদেরকে স্বর্নিভর গোষ্ঠীর সাথে যোগাযোগ করার কথা বলেন তিনি।

Share This
Categories
বিবিধ

চার অভিযুক্তের পর মূল জালিয়াতি খুঁজে পেল পুলিশ, অভয় পাল গ্রেপ্তার।

পুরশুড়া, নিজস্ব সংবাদদাতাঃ- ধৃতের নাম অভয় পাল। ঘটনার পর দীর্ঘদীন থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। অবশেষে গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে পুরশুড়া থানার পঞ্চাননতলা এলাকায় তদন্তকারী অফিসার তুষার মন্ডলের নেতৃত্বে ফাঁদ পাতে তারকেশ্বর পুলিশের একটি দল। অবশেষে শেষরাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশসুত্রে খবর।
উলেক্ষ্য,ব্যাঙ্কে নকল সোনা দিয়ে প্রায় কোটি টাকার গোল্ডলোন নেওয়ার ঘটনায় ইতিমধ্যেই চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই জালিয়াতির মাথা অভয় পালের বিষয়ে জানতে পারে। এরপরেই অভয় পালের খোঁজে তলাশী শুরু করেছিল পুলিশ। গোল্ড লোন জালিয়াতির ঘটনার একেবারে শিকড়স্তরে পৌছাতে ধৃতকে পুলিশী হেফাজতে চাওয়া হবে বলে হুগলি পুলিশসুত্রে জানা গেছে।

Share This
Categories
বিবিধ

ভক্তদের সহায়তার আহ্বান: দণ্ডিকেটে বিভাস চক্রবর্তীর দীর্ঘ ধর্মযাত্রা।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতাঃ- কোচবিহার থেকে দণ্ডিকেটে কোলকাতার দক্ষিনেশ্বর কালীমন্দিরে চলেছেন এক মায়ের ভক্ত।শুক্রবার সেই ভক্তের সঙ্গে সাক্ষাৎ হল উত্তর দিনাজপুর জেলার করনদীঘিতে।কোচবিহার জেলার পুণ্ডিবাড়ীর বাসিন্দা বিভাস চক্রবর্তী গত ১৯ জুলাই দণ্ডিযাত্রা শুরু করেন।ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে পুজা দিয়ে পুনরায় দণ্ডিযাত্রা শুরু এই ভক্তের।সকলের মঙ্গল কামনাতে তার এই যাত্রা বলে জানা গেছে।বিভাস চক্রবর্তী জানিয়েছেন,যাত্রা শুরুর সময় আরো সাথীরা ছিলেন।ছিলেন পরিবারের লোকেরা।মাঝপথে ক্লান্ত হয়ে সাথ ছেড়েছেন তারা।বর্তমানে চোপড়া তিন মাইলের সাধু তার সাথে রয়েছেন।আরো প্রায় ছয় মাস দণ্ডিকেটে এই যাত্রা সম্পন্ন করতে হবে।চলার পথে ভক্তদের সহযোগিতা পেলে সুবিধা হবে।চলার পথে বিভাস চক্রবর্তীকে সহায়তা করবার জন্য ৮৯০৬৭৩২৪৫২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।তবে তিনি দৃঢ়প্রতিজ্ঞ মানুষের কল্যানার্থে দণ্ডিকেটে দক্ষিনেশ্বরে মাকালীর দর্শন তিনি করবেনই।

Share This
Categories
বিবিধ

যুগান্তর অপেক্ষা: কেরালা থেকে ট্রেনে ওঠা যুবক বাড়ি ফেরেনি, সহৃদয়দের সহায়তার আহ্বান।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- কেরালায় কাজে গিয়ে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে নিখোঁজ ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লচমনডাবরির যুবক হামজালা ফেরদৌস। দেড় মাস আগে কেরালার কল্লমে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার যুবক হামজালা ফেরদৌস। রবিবার ট্রেনে উঠেছিল বাড়ি ফেরার কথা ছিল মঙ্গলবার রাত নয়তোবা বুধবার সকাল বেলায়। কিন্তু ট্রেনে ওঠার ছয় দিন হয়ে গেলেও এখনো বাড়ি ফিরল না পরিযায়ী শ্রমিক যুবক। জানিয়ে মহা চিন্তায় পরিবারের লোকেরা। সোমবার রাত সাতটা নাগাদ ফোনে কথা হয় বাবার সঙ্গে। সোমবারই রাত আটটা নাগাদ শেষবারের মতো কথা হয় স্ত্রী আনোয়ারী খাতুনের সঙ্গে। তারপর থেকে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন। ফোন করলে তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এদিকে ট্রেনে ওঠার হয় দিন হয়ে গেলেও ছেলে এখনো বাড়িতে না ফিরে আসায় কান্নায় ভেঙে পড়েছেন মা নিলফুল নেহার, আঁচল পেতে ছেলেকে ফিরে পেতে কাতর আর্জি জানাচ্ছেন।স্ত্রী আনোয়ারি খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা,স্বামী ট্রেনে ওঠার ছয় দিন পেরিয়ে গিয়েছে অথচ বাড়ি ফিরে আসছে না, স্বামীর সঙ্গে ফোনেও যোগাযোগ বিচ্ছিন্ন,। মহা চিন্তায় গ্রাস করেছে স্ত্রীকে। গোটা বিষয়টি জানিয়ে ফালাকাটা থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। যদি কোন সহৃদয় ব্যক্তির নজরে এই যুবকটির পড়ে থাকেন তবে নিচের দেওয়া দুইটি নম্বর অথবা আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানায় যোগাযোগ করবেন।
কেরালা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নিখোঁজ ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যুবক হামজালা ফেরদৌস। কারো নজরে পড়লে ফালাকাটা থানা অথবা নিম্নোক্ত দুটি নাম্বারে যোগাযোগ করবেন। 6279 957720/9593 08 1589 Faalkata Alipurduar West Bengal

Share This
Categories
বিবিধ

দক্ষিণ দিনাজপুরে নদীতে ডুবে প্রাণ গেল রবিদাস টুডুর, গ্রামে নেমেছে শোকের ছায়া।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের চাঁদপুরে আত্রেয়ী নদীতে ডুবে রবিদাস টুডু (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি স্থানীয় তাজপুরে। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে তিনি দুই বন্ধুর সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। দুই বন্ধু ফিরে এলেও, রবিদাস টুডু পুনরায় নদীতে স্নান করতে নামেন এবং সেখানেই জলে ডুবে যান।
​তাঁর বন্ধুরা ফিরে আসার পর তাঁকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর ওইদিনই দুপুর তিনটে নাগাদ তাঁর দেহ নদী থেকে উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার দুপুর ১টা নাগাদ বালুরঘাট পুলিশ মর্গে মৃত রবিদাস টুডুর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কুমারগঞ্জ থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Share This
Categories
বিবিধ

দক্ষিণ দিনাজপুরে বিজেপি কর্মীদের জন্য আয়োজন বিজয় সংকল্প সভা, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার থাকবেন উপস্থিত।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২৫ অক্টোবর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের স্টেডিয়ামে বিজয় সংকল্প কর্মী সভা করবে জেলা বিজেপি। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে জানালেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। এ দিনের সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধায়ক সত্যেন রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু, জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ একাধিক নেতৃত্ব।
মূলত ২০২৬-এ নির্বাচনকে সামনে রেখে কর্মী সমর্থকদের মনোবল সতেজ করতে ২৫ শে অক্টোবর এই বিজয় সংকল্প কর্মী সভা। এই সভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং জেলার ভূমিপুত্র সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

Share This
Categories
বিবিধ

অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের শর্তাবলী সাপেক্ষে দেওয়া হচ্ছে মোবাইল,এতেই উত্তাল পাঁশকুড়া দু’নম্বর ব্লক ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের দেওয়া হচ্ছে কাজের চাপ, কিন্তু সমস্ত কাজ অনলাইনে হওয়ার কারণে কাজের মধ্যে অসুবিধায় পড়তে হচ্ছে কর্মীদের, অবশেষে সরকারের তরফ থেকে অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে মোবাইল দেওয়ার জন্য, কিন্তু শর্তসাপেক্ষে সেই মোবাইলের টাকা দেওয়াতে বহু সমস্যায় পড়তে হবে বলে বিক্ষোভ দেখাতে থাকে তারা, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া দু নম্বর ব্লকে, জানা গিয়েছে তিন শতাধিক মহিলা কর্মীদের ডাকা হয়েছে মোবাইলের টাকা দেওয়ার জন্য, কিন্তু অফিস ঘর ছোট হওয়ার কারণে অসুস্থ বোধ করছে কর্মীরা, পাশাপাশি বিভিন্ন শর্তসাপেক্ষে সেই টাকা তুলে দেওয়া হচ্ছে কর্মীদের, যেখানে বলা হয়েছে কাজ ছেড়ে দিলি বা কোন দুর্ঘটনা ঘটলে সেই মোবাইল ফেরত দিতে হবে, এমনকি মোবাইল রিচার্জের জন্য সামান্য পরিমাণ দেওয়া হচ্ছে টাকা, তাই কাজের দরুন নিজের টাকা খরচা করে মোবাইল চালাতে হচ্ছে তাদের, এইসব অভিযোগ তুলে এই দিন কোলাঘাট আই সি ডি এস অফিস চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে অঙ্গনওয়াড়ি কর্মীরা।

Share This
Categories
বিবিধ

বিকল ফ্রিজার ও অধিক লাশ, মালদা মেডিক্যালে মর্গের পরিস্থিতি উদ্বেগজনক।

দেবাশীষ পাল, মালদা:— বেওয়ারিশ লাশের স্তূপ জমেছে মর্গে। অথচ, অকেজো হয়ে পড়ে রয়েছে বেশির ভাগ ফ্রিজ়ার। যার ফলে মর্গের দুর্গন্ধে টেকা মুশকিল হয়ে পড়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। জানা গেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ছটি ফ্রিজার রয়েছে। পরিসংখ্যান বলছে তাতে ৬ টি করে মোট ৩৬ টি দেহ সংরক্ষণ করা যাবে। কিন্তু সূত্রের খবর এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজের মর্গে প্রায় ৫০ এর ওপর মৃতদেহ রয়েছে। যা বেশির ভাগই বেওয়ারিশ বা দাবিহীন দেহ। যেখানে ৩৬ টি দেহ মজুত রাখার পরিকাঠামো রয়েছে সেখানে প্রায় ১৪ টি ওপরে দেহ বেশি সংরক্ষণ করে রাখা হয়েছে একটি দেহের উপর আরো একাধিক দেহ রেখে।
এদিকে সবকটি ফ্রিজার বিকল ফলে স্বাভাবিকভাবেই দুর্গন্ধ ছড়াচ্ছে। এতটাই দুর্গন্ধ যে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে কেউ কাজে আসলে মুখে কাপড় অথবা মাক্স পড়ে আসতে হচ্ছে। এদিকে মর্গের ভিতর ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় বেওয়ারিশ লাশের চোখ, নাক খুবলে খাচ্ছে।
এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বেওয়ারিশ দেহ গুলি সৎকার্য করার জন্য প্রশাসনের সাথে বৈঠক হয়েছে। পাবলিক নোটিফিকেশন জারি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবীহীন দেহ গুলির সৎকার্য করা হবে। অন্যদিকে বিকল ফ্রিজার গুলি কিছুদিন আগেই রিপিয়ারিং করা হয়েছিল। পুনরায় রিপিয়ারিং এর দরকার টেন্ডার প্রক্রিয়ার সফল হয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।

Share This
Categories
বিবিধ

বাংলাদেশসহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তের আগমন, প্রস্তুত গোবরজনা কালীমন্দির।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- গোবরজনা কালী মন্দির। জেলার নজরকাড়া পুজোগুলির মধ্যে একটি। এই পুজো দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় হয়। শুধু জেলা কেন পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ (Bangladesh) থেকেও বহু মানুষ আসেন এই পুজোতে। সকলের কাছেই এই মাতৃ প্রতিমা ভীষণ জাগ্রত। বহু জনশ্রুতি, বহু অলৌকিক কাহিনি জড়িয়ে রয়েছে পুজোর সঙ্গে।কথিত আছে, এই গোবরজনা কালীপুজো ডাকাতদের সৃষ্টি। স্থানীয় ডাকাতদের হাতেই একসময়ে পূজিতা হতেন দেবী। এনিয়ে রয়েছে নানা লোককাহিনি যা এখনও মুখে-মুখে ঘোরে। বলা হয়, ডাকাতরা নাকি ডাকাতির আগে ও পরে শক্তির আরাধনায় গোবরজনার কালিন্দ্রী নদীর তীরে মা কালীর পুজো আরম্ভ করে।পরবর্তীতে সেই পুজো দায়িত্ব গ্রহণ করেন এলাকার চৌধুরী পরিবার। সেই নিয়ম রীতি মেনে মায়ের পুজো চালিয়ে যান জ্যোতিষ চৌধুরী ও তাঁর পরিবার। বংশ পরম্পরায় ভক্তির সাথে প্রায় ৪০০ বছরেরও বেশি ধরে এই পুজো হয়ে আসছে।

কালী পুজোর বাকি আর এখন হাতে গোনা কয়েকটা দিন। আর তারপরই এই শক্তির আরাধনা হতে চলছে। যার কারণে জোর প্রস্তুতি শুরু হয়েছে গোবরজনা মন্দিরে। মালদা জেলার কালীপুজো গুলোর মধ্যে প্রাচীনত্ব ও ঐতিহ্যবাহী দিক থেকে অন্যতম রতুয়া ২নং ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের গোবরজনা গ্রামের এই কালী পুজো। যা গোবরজনা কালী পুজো বলেই খ্যাত। প্রতিবছর এখানকার কালীপুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তের ঢল নামে। মায়ের মন্দিরে বলির প্রথা রয়েছে। এছাড়াও মন্দির সংলগ্ন কালিন্দীর তীরে পুজো কটা দিন বসে বিশাল মেলা। তবে এই বছর করোনা আবহে কঠোর বিধিনিষেধ মেনেই পুজো হবে ।

Share This
Categories
প্রবন্ধ বিবিধ

জেলাপরিষদ সভাধিপতি চিন্তামণি বিহার হাত ধরে বালুরঘাটে নতুন রাস্তা নির্মাণের শুভ সূচনা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রায় ১কোটি ৬১ লক্ষ টাকায় আজ বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর-অমৃতখন্ড অঞ্চলের কুরমাইল থেকে হরিপুর পর্যন্ত প্রায় 4কিমি পিচ রিপিয়ারিং রাস্তার শুভ শিলান্যাস করলেন দঃদিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, স্থানীয় জেলাপোরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর, জেলাপরিষদ কর্মাধ্যক্ষা শ
দীপা দাস মণ্ডল,পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সহ অনেকেই। বহুদিনের দাবি ছিল এই রাস্তাটির।

Share This