Categories
বিবিধ

বিজেপিকে সমর্থনের ঘোষণার পর পাল্টা সুর, লড়াই ছাড়ছেন না KSDC প্রার্থী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- রাজনৈতিক সমীকরণে নয়া মোড়। একদিকে যেখানে শুক্রবার বিকেলে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল এর ফালাকাটা ব্লক কমিটি সাংবাদিক সম্মেলন করে জানায়, তারা আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়ে বিজেপিকে সমর্থন করবে, ঠিক তার পরের দিনই ভিন্ন সুর শোনা গেল সংগঠনের অন্দরেই। শনিবার ফালাকাটা বিধানসভা আসনের KSDC মনোনীত প্রার্থী তরুণ বর্মন সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দেন, তিনি নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন না, বরং পূর্ণ শক্তিতে ভোটে লড়বেন। এই অবস্থান ঘিরে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন জটেশ্বরের বর্মন পাড়ায় প্রার্থীর নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন KSDC-র ফালাকাটা ব্লক কমিটির সহ-সভাপতি রমেশ চিক বাড়াইক, যোগেন্দ্র বর্মন, প্রচার সম্পাদক কমলেশ বর্মন সহ দলের একাধিক নেতা ও কর্মী।
দলের একাংশের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রার্থীর এই ঘোষণায় ফালাকাটা কেন্দ্রের নির্বাচনী সমীকরণে নতুন মোড় তৈরি হয়েছে। এখন দেখার, শেষ পর্যন্ত এই মতপার্থক্যের প্রভাব ভোটের ময়দানে কতটা পড়ে।

Share This
Categories
বিবিধ

মাইক-মিছিলে উন্নয়নের দাবি, অথচ ভাঙা ত্রিপলের নিচে বেঁচে থাকার লড়াই।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- হাতেগোনা আর কয়েকটা দিন—তারপরেই ভোট। চারদিক এখন মাইক, মিছিল আর প্রতিশ্রুতির ঝড়ে সরগরম। রাজনৈতিক উত্তেজনার এই চরম মুহূর্তে উন্নয়নের বড় বড় দাবিতে ভরে উঠছে সভা-মঞ্চ। কিন্তু সেই কোলাহলের মাঝেই নিঃশব্দে বয়ে চলেছে এক পরিবারের টিকে থাকার লড়াই—যা চোখে জল এনে দেয়, মনকে ভারী করে তোলে।

জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ওদলাবাড়ি হিন্দি স্কুল সংলগ্ন ঈদগাহ ময়দানের পাশে এক কোণে দাঁড়িয়ে আছে একটি ভাঙাচোরা আশ্রয়। ঘর বললেও যেন কম বলা হয়—বাঁশের বেড়া, ছেঁড়া ত্রিপল আর অস্থায়ী ছাউনি দিয়ে কোনোমতে টিকে থাকা। সেখানেই স্ত্রী-সন্তানকে নিয়ে বসবাস করেন ফয়জুদ্দিন—একজন দিনমজুর, যার আয় মানেই দিন এনে দিন খাওয়া।

কিন্তু ভাগ্য যেন আরও কঠিন পরীক্ষা নিয়েছে। অসুস্থ হয়ে পড়ায় কাজ করার ক্ষমতা প্রায় হারিয়েছেন তিনি। ফলে থমকে গেছে সংসারের একমাত্র আয়ের পথ। এখন একবেলা খাবার জোটে তো আরেকবেলার চিন্তা তাড়া করে ফেরে। অনিশ্চয়তার এই চক্রে দিন কাটছে চরম কষ্টে।

দুর্দশার এখানেই শেষ নয়। চারদিকে সরকারি প্রকল্পের কথা শোনা গেলেও, তাদের ভাগ্যে জোটেনি একটি পাকা ঘর। নেই শৌচালয়ের মতো ন্যূনতম সুবিধাও। প্রতিদিন প্রাকৃতিক প্রয়োজনে দূরে যেতে বাধ্য হন পরিবারের সদস্যরা। আধুনিকতার এই সময়ে দাঁড়িয়ে এমন বাস্তবতা যেন এক নির্মম প্রশ্ন ছুঁড়ে দেয়—উন্নয়নের আলো কি সত্যিই পৌঁছেছে সবার ঘরে?

ফয়জুদ্দিনের জামাই ফিরোজ আলমের কথায় ধরা পড়ে দীর্ঘদিনের হতাশা—
“আমার বিয়ে হয়েছে ছয় বছর আগে। তখন যেমন অবস্থায় ওদের দেখেছি, আজও ঠিক তেমনই আছে। এত প্রকল্প থাকার পরও একটা ঘরও পায়নি ওরা। এটা সত্যিই দুঃখজনক।”

পরিবারের অভিযোগ, ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা আসেন, প্রতিশ্রুতি দেন। “এই হবে, সেই হবে”—এই আশ্বাসে ভরে ওঠে চারপাশ। কিন্তু ভোট মিটে গেলে সেই প্রতিশ্রুতিগুলো মিলিয়ে যায়। থেকে যায় শুধু অপেক্ষা আর বঞ্চনা।

স্থানীয় পঞ্চায়েত সদস্য মোহাম্মদ সাইনুল কে ফোন করলে তিনি সাংবাদিক জানিয়েছেন, একবার প্লাস্টিক দিয়ে সাহায্য করা হয়েছিল। পাশাপাশি আশ্বাস দিয়েছেন, ভোটের পর ঘর পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তালিকায় নামও আছে। তবে সেই “সম্ভাবনা” কবে বাস্তবে রূপ নেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রকল্প শেষ হবে না। ”দেখুন ভিডিওটি,কিন্তু ওদলাবাড়ির এই পরিবারের দিকে তাকালে সেই কথার বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

ভোটের উত্তাপে যখন রাজনীতি তুঙ্গে, তখন এই নিঃশব্দ সংগ্রাম যেন আমাদের মনে করিয়ে দেয়
উন্নয়নের আলো এখনো পৌঁছয়নি অনেক ঘরে। প্রতিশ্রুতি আর বাস্তবতার এই ফারাকই আজকের সবচেয়ে বড় কষ্টের কথা।

Share This
Categories
বিবিধ

টিউশন সেরে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কা, মৃত্যু ছাত্রের।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- শনিবার সকালে প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফেরার পথে মাটি বোঝাই একটি বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল চতুর্থ শ্রেণির ছাত্র রিজু ভৌমিকের। মৃত ছাত্রের বাড়ি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ভাতশালা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিনও রিজু সাইকেল নিয়ে পড়তে গিয়েছিল। টিউশন শেষে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা মারে। ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় সে।
অভিযোগ, দুর্ঘটনার পর ট্রাক্টরটি পালানোর চেষ্টা করে। তবে স্থানীয় বাসিন্দারা চালককে আটক করেন। ঘটনার পর বিচার দাবিতে এলাকায় উত্তেজনা ছড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত রিজুকে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে শনিবার বেলা সাড়ে ৩টা নাগাদ হাসপাতালেই মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

Share This
Categories
বিবিধ

মালদায় চেকিং চলাকালীন সন্দেহভাজনের কাছ থেকে নগদ উদ্ধার।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- নির্বাচনের প্রাক্কালে কড়া নজরদারির অংশ হিসেবে মালদার গাজোল থানার অন্তর্গত শালবনা মোড় এলাকায় নাকা তল্লাশি চলাকালীন পুলিশ ও নির্বাচন দপ্তরের আধিকারিকরা। সেই সময় এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়।উদ্ধার হওয়া টাকার বৈধ কোনও নথি ব্যাখ্যা দিতে না পারায় ওই অর্থ বাজেয়াপ্ত করে পুলিশ। নির্বাচনকে সামনে রেখে বেআইনি লেনদেন বা ভোট প্রভাবিত করার উদ্দেশ্যে এই অর্থ বহন করা হচ্ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া টাকার উৎস এবং কী কারণে তা নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়েও বিস্তারিত অনুসন্ধান চালাছে।

Share This
Categories
বিবিধ

হবিবপুরে জোর প্রচার বিজেপির, সভামঞ্চে তৃণমূল সরকারের সমালোচনায় বাবুলাল মারান্ডি।

মালদহ, নিজস্ব সংবাদদাতা:- শনিবার মালদার হবিবপুর বিধানসভায় বিজেপির নির্বাচনী সভায় অংশ নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে জোরদার আক্রমণ শানালেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খন্ড রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি। একই সঙ্গে তিনি রাজ্যের তৃণমূল সরকারকে পরিবর্তন করে বিজেপির সরকার গঠনের আহ্বান জানালেন ভোটারদের কাছে। শনিবার হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল মুর্মর সমর্থনে নির্বাচনী সভা করতে মালদায় আসেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খন্ড রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি। এদিন তিনি হেলিকপ্টারে চেপে মালদায় আসেন। মালদা বিমানবন্দরে হেলিকপ্টার থেকে অবতরণ করেন গাড়িতে, চেপে সোজা হবিবপুরের সভাস্থলে, যান। তিনি সভা মঞ্চে ওঠার পর হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল মর্ম, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা মিলে তাকে শুভেচ্ছা, অভিনন্দন জানান।শুভেচ্ছা জ্ঞাপন পর্ব শেষ হতেই মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। তিনি তার বক্তব্যের শুরুতেই রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে সুর চড়ান। হিন্দুত্ব ইস্যুতে তৃণমূলের কড়া সমালোচনা করেন। সেই সঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে চুরি, দুর্নীতির একগুচ্ছ অভিযোগ তুলে তৃণমূলকে ছুঁড়ে ফেলে রাজ্যে বিজেপির সরকার গঠনের আহ্বান জানান।

Share This
Categories
বিবিধ

নির্বাচনী ময়দানে সক্রিয় অম্বর মিত্র, কৌতুয়ালিতে মিছিল ও জনসংযোগে বামফ্রন্ট।

ইংরেজবাজার, নিজস্ব সংবাদদাতা :- ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের কৌতুয়ালি অঞ্চলের বিভিন্ন এলাকায় জোরকদমে নির্বাচনী প্রচারে নামলেন বামফ্রন্ট প্রার্থী অম্বর মিত্র। শনিবার সকালে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকাজুড়ে মিছিল ও বাড়ি বাড়ি প্রচার চালান তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের দৈনন্দিন সমস্যা, অভাব-অভিযোগের কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।প্রচার চলাকালীন অম্বর মিত্র রাজ্যের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন জনমুখী ইস্যু তুলে ধরে ভোটারদের সমর্থন কামনা করেন। তিনি দাবি করেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় এবং উন্নয়নের স্বার্থে বামফ্রন্টই প্রকৃত বিকল্প। কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাঁর দল যে পরিকল্পনা নিয়েছে, তাও প্রচারের সময় তুলে ধরেন তিনি।এদিনের প্রচারে বামফ্রন্টের একাধিক স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এলাকাজুড়ে প্রচারে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আগ্রহ চোখে পড়ার মতো ছিল বলে জানান প্রার্থী। আসন্ন নির্বাচনে ভালো ফলের ব্যাপারে তিনি আশাবাদী বলেও জানান।

Share This
Categories
বিবিধ

প্রসেনজিৎ দাসের সমর্থনে গাজোলে সভা করলেন অভিনেতা দেব।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মালদার গাজোল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে শুক্রবার গাজোল আসলেন জনপ্রিয় নায়ক দীপক অধিকারী যাকে সকলের নায়ক দেব বলে জানেন। গাজোলের মাঝড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বলোরাম পুর ফুটবল ময়দানে ভোট প্রচারে জনসভা করতে আসেন জনপ্রিয় অভিনেতা সাংসদ দেব। শুক্রবার প্রথমে গাজোল হাই স্কুল ময়দানে হেলিকপ্টারে করে অস্থায়ী হেলিপেডে নামেন তিনি। তাকে দেখতে মানুষের উপচে পড়া ভিড়। এরপর সেখান থেকে গাড়ি করে মাজরা অঞ্চলের বলরামপুর ফুটবল ময়দানে তৃণমূলের জনসভায় অংশগ্রহণ করেন। তার জনসভায় কাতারে কাতারে ছোট থেকে বড় সকলে উপস্থিত হন। মঞ্চে উঠে তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য এবং আমার খুব কাছের প্রার্থী প্রসেনজিৎ দাস কে বিপুল ভোটে ভোট দিয়ে জিতান আগামী দিনে এই এলাকার সকল সমস্যার সমাধান করা হবে। এই বিধানসভায় অনেক সমস্যা রয়েছে ব্লাড ব্যাংক সহ দমকলের প্রয়োজন রয়েছে, প্রসেনজিৎ দাস জিতলে তার দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This
Categories
বিবিধ

রাজ্যে পরিবর্তনের ডাক হিমন্ত বিশ্ব শর্মার, সভা বৈষ্ণবনগরে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির নির্বাচনী প্রচারে যোগ দিলেন অসমের মুখ্যমন্ত্রী Himanta Biswa Sarma। বৃহস্পতিবার বৈষ্ণবনগরের চরিঅনন্তপুর শ্মশান মাঠে বিজেপি প্রার্থী Raju Karmakar-এর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি।
সভাস্থলে পৌঁছতেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। দলীয় পতাকা, স্লোগান এবং ব্যাপক জনসমাগমে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।
সভামঞ্চ থেকে Himanta Biswa Sarma রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের সময় এসেছে এবং রাজ্যের মানুষ নতুন সরকার চায়।
বিজেপি নেতৃত্বের দাবি, এই সভায় সাধারণ মানুষের বিপুল সাড়া প্রমাণ করছে যে বৈষ্ণবনগর সহ মালদা জেলায় বিজেপির সমর্থন ক্রমশ বাড়ছে।

Share This
Categories
বিবিধ

সন্দেহজনক ঘোরাঘুরি, স্টেশন থেকে আটক দুই বাংলাদেশি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে।
জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানান, বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই দুই ব্যক্তিকে আটক করে জেরা করতেই জানা যায় তারা বাংলাদেশের বাসিন্দা। এরপরেই গ্রেপ্তার করা হয় ওই দুই ব্যক্তিকে। ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, দুদিন আগে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করে তিনজন। এরপর একজন দালাল দুজনকে ছেড়ে পালিয়ে যায়। ধৃতরা চেন্নাইয়ে কাজের খোঁজে যাওয়ার ছক কষেছিল। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হবে।

Share This
Categories
বিবিধ

প্রসেনজিৎ দাসের সমর্থনে গাজোল কাঁপালেন অভিনেত্রী শ্রাবন্তী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মালদার গাজোলে তৃণমূলের হাইভোল্টেজ প্রচার, প্রসেনজিৎ দাসের সমর্থনে নির্বাচনী জনসভায় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ।।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার গাজোল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে এক হাইভোল্টেজ নির্বাচনী প্রচার চালালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। বৃহস্পতিবার গাজোলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী জনসভার পাশাপাশি গাজোলের তুলসিডাঙ্গা এলাকায় সন্ধ্যা নাগাদ গাজোলের যুব তৃণমূলের সভাপতি সুরজিত সাহার নেতৃত্বে এক বিশাল নির্বাচনী জনসভা হয়ে থাকে।

শ্রাবন্তী চ্যাটার্জী গাজোলের রাজপথ কাঁপিয়ে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে ভোট প্রার্থনা করেন। তাকে এক ঝলক দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান সাধারণ মানুষ সহ তৃণমূলের নেতাকর্মীরা।

Share This