Categories
বিবিধ

উত্তর দিনাজপুরে পথ দুর্ঘটনা, আহত তিন মহিলাকে রায়গঞ্জ মেডিক্যালে স্থানান্তর।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- টোটো ও চারচাকা গাড়ীর সংঘর্ষে গুরুতর আহত হলেন তিন মহিলা।বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার টুনিভিটাতে।স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন কজন যাত্রী নিয়ে দোমোহনা থেকে টুঙ্গিদীঘি যাচ্ছিল টোটোটি।বাজারগাও গ্রামের ঠাকুমা, নাতনি সহ ভুলকি গ্রামের তিনজন মহিলা যাত্রী টোটোতে ছিলেন।অভিযোগ,টুনিভিটা জাতীয় সড়কে একটি চারচাকা গাড়ী টোটোটিকে সজোরে ধাক্কা মারে।তিনজন যাত্রী ছিটকে পড়েন।তাদের উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে আনা হয়।সেখানে চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে রায়গঞ্জে রেফার করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে,ডালখোলা থানার বাজারগাও এলাকার বৃদ্ধা মহিলা সুমি মুর্মু,করনদীঘি থানার ভুলকি গ্রামের মা ও মেয়ে সুরেমা খাতুন ও নাসরিন খাতুন এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।করনদীঘি থানার পুলিশ ঘাতক গাড়ীটিকে আটক করে তদন্ত শুরু করেছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *