Categories
বিবিধ

খড়গপুরে বড়সড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ির তিন বগি।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- চলন্ত কয়লাবোঝাই মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়াকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের রামপুরা রেলগেটের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, চলন্ত অবস্থায় আচমকাই কয়লাবোঝাই মালগাড়ির তিনটি বগি রেললাইন থেকে লাইনচ্যুত হয়ে যায়। এরপর বগিগুলি রেললাইনের পাশে উল্টে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও কর্মীরা। ইতিমধ্যেই শুরু হয়েছে লাইনচ্যুত বগিগুলি সরিয়ে উদ্ধারের কাজ। কী কারণে চলন্ত মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *