Categories
বিবিধ

গয়েশপুরে বৃক্ষদান কর্মসূচি, সবুজ পৃথিবীর বার্তা দিল পূর্বা সৈনিক সেবা পরিষদ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কল্যাণীর গয়েশপুর পূর্বা সৈনিক সেবা পরিষদ সারা বছর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি সংগঠিত করে।
শনিবার সকাল থেকে গয়েশপুর অঞ্চলে বিভিন্ন পথচারিদের হাতে গাছ তুলে দিল । এবছর তাঁরা ফল বৃক্ষ দান করলেন।
সবুজায়নের বার্তা সকলের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ।
এদিন এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন পূর্বা সৈনিক সেবা পরিষদের সভাপতি সহ অন্যান্য সদস্যরা।
প্রসঙ্গত এতোগুলো বছর তাঁরা দেশের সেবায় নিয়োজিত ছিলেন, দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের কর্তব্য পালন করেছেন। আজ অবসর নিয়েও বাড়িতে কেউ বসে নেই এখন সেই অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা গয়েশপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলে সামাজিক দায়বদ্ধতা পালন করে চলেছেন।
এদিনের এই কর্মসূচি তার একটি অঙ্গ বলেই মনে করা হচ্ছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *