Categories
বিবিধ

মোবাইলেই জনগণনার তথ্য জমা, আইহো উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- সারা দেশের পাশাপাশি মালদা জেলার হবিবপুর ব্লকের আইহো উচ্চ বিদ্যালয়ে শনিবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হল ২০২৭ সালের জনগণনার প্রথম পর্যায়ের কার্যক্রম। দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা প্রক্রিয়ার সূচনা উপলক্ষে বিদ্যালয়ে আয়োজন করা হয় একটি সচেতনতামূলক কর্মসূচির।
এদিন বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকাদের নিয়ে প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল জনগণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়। মোবাইল ফোন ব্যবহার করে কীভাবে পরিবারের তথ্য সঠিকভাবে নিবন্ধন করতে হবে, কীভাবে জনগণনার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ডিজিটাল পদ্ধতির সুবিধা সম্পর্কে উপস্থিত সকলকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
উপস্থিত অভিভাবকেরা ডিজিটাল পদ্ধতিতে জনগণনা সম্পর্কে তাঁদের ধারণা আরও স্পষ্ট হয়েছে এবং ভবিষ্যতে নিজেরাই সহজে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। বিদ্যালয় কর্তৃপক্ষও জানায়, সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল জনগণনা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *