নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গোপন সূত্রে খবর পেয়ে তাহের পুর থানার পুলিশ অভিযান চালায় ফুলিয়া মোড় এলাকায়, সেখান থেকে দুজন মহিলাকে গ্রেফতার করে তাহের পুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ভিন জেলা থেকে দুজন মহিলা ফুলিয়া মোড়ের দিকে আসছে এবং তাদের কাছে হিরোইন নামে মাদকদ্রব্য রয়েছে, এরপর মহিলা পুলিশ নিয়ে সেখানে অভিযান চালায় এবং তাদের তল্লাশি করে উদ্ধার হয় হিরোইন মাদকদ্রব্য।
জানা যায় যে এই হিরোইন নাকাশিপাড়া কোতায়ালি থানা এরিয়া থেকে নিয়ে এসে তাহের পুর থানার অন্তর্গত বাদকুল্লা ও ফুলিয়া মোড় এলাকায় কলেজ ছাত্র ও যুবকদের কাছে বিক্রি করতেন।
আজ ধৃত দুই মহিলাকে কৃষ্ণনগর NDPS আদালতে পাঠানো হয়।
Categories
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান, ফুলিয়া মোড় থেকে হেরোইন-সহ ধৃত দুই মহিলা।